৮ম শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা ২০২৪ || ভালো কাজের জন্য সহায়ক কাজ ও অভ্যাস ছকে লিপিবদ্ধ কর। ১ম অধ্যায় Class Eight Health Protection 2024।। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ২০২৪ সালের নতুন কারিকুলাম এর ৮ম শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা – Class Eight Health Protection 2024 বই ও গাইড থেকে কিভাবে পড়তে হবে এবং সঠিক সমাধান সহ সকল প্রশ্নে উত্তর নিয়ে।
প্রিয় শিক্ষার্থীরা যারা এখানো আমাদের ফ্রি শিক্ষামূলক ওয়েবসাইট জাগোরিক সম্পর্কে জানে না তাদের কাছে পৌছানোর জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দেও। যাতে তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে।
সেশন ৩
কাজ ৩ ভালো কাজের জন্য সহায়ক কাজ ও অভ্যাস ছকে লিপিবদ্ধ কর।
উদ্দেশ্য : ভালো কাজের জন্য সহায়ক কাজ ও অভ্যাস করা ।
কাজের ধরন : একক কাজ ।
উপকরণ : পাঠ্যপুস্তক, কাগজ, কলম, স্কেল, পেনসিল, রাবার ইত্যাদি ।
কাজের নির্দেশনা
ভালো কাজের জন্য সহায়ক কাজ ও অভ্যাস সম্পর্কে ধারণা লাভ । ছক তৈরিকরণ ।
ভালো কাজের জন্য সহায়ক কাজ ও অভ্যাসগুলো লিপিবদ্ধকরণ।
নমুনা উত্তর
ভালো থাকার জন্য সহায়ক কাজ ও অভ্যাস :
১. সময়মতো বা যথাসময়ে কাজ করা।
২. নিয়মিত স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণ করা এবং অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ থেকে বিরত থাকা ।
৩. নিয়মিত পড়াশোনা করা ।
৪. নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করা ।
৫. প্রতিদিন গোসল করা ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা ।
৬. জামা-কাপড় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ।
৭. নিয়মিত চুল ও নখ কাটা ।
৮. বেশি রাত না জেগে ঘুমিয়ে পড়া এবং খুব ভোরে ঘুম থেকে ওঠা।
৯. খাবারের আগে ও পরে হাত ভালোভাবে পরিষ্কার করা। বাথরুম থেকে বের হয়ে সাবান বা জীবাণুনাশক দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করা।
১০. পছন্দের কোনো কাজ করা। যেমন-বাগান করা, গবাদি পশু পালন করা, হস্তশিল্প চর্চা করা ইত্যাদি।
১১. মাঝে মাঝে সুস্থ বিনোদন চর্চা করা।
১২. মা, বাবা, ভাই, বোন, সহপাঠী, শিক্ষক, প্রতিবেশী সবার সাথে ভালো ব্যবহার করা ।
১৩. মা, বাবা, ভাই, বোনদের সেবাযত্ন করা।
১৪. ধর্মীয় অনুশাসন মেনে চলা ।
কাজ-৩ এর পারদর্শিতার মাত্রা নির্ণয় :
| পারদর্শিতা সূচক | পারদর্শিতার মাত্রা | ||
| D | O | Δ | |
| ৮.৮.১.২ অন্যকে নিরাপদ রাখতে উদ্যোগ নিচ্ছে। | অন্যকে নিরাপদ থাকতে সচেতন করছে । | অন্যকে নিরাপদ থাকতে নির্দেশনা দিচ্ছে। | অন্যকে নিরাপদ থাকতে সহায়তা করছে। |
সেশন ৪
[ কাজ ৪] ভালো থাকার জন্য যে দৈনন্দিন চর্চাগুলো করতে চাও সেগুলো লিখ ।
উদ্দেশ্য : ভালো থাকার জন্য যে শারীরিক, মানসিক ও সামাজিক স্বাস্থ্য ভালো রাখা জরুরি সেগুলো সম্পর্কে ধারণা অর্জন ।
কাজের ধরন : একক কাজ ।
উপকরণ : পাঠ্যপুস্তক, কাগজ, কলম, স্কেল, পেনসিল, রাবার ইত্যাদি।
কাজের নির্দেশনা :
- ভালো থাকার জন্য শারীরিক, মানসিক ও সামাজিক স্বাস্থ্য সম্পর্কে ধারণা লাভ ।
- আমার ভালো থাকার জন্য শারীরিক, মানসিক ও সামাজিক স্বাস্থ্য কার্যক্রমের জন্য ছক তৈরিকরণ।
- আমার ভালো থাকার জন্য বিভিন্ন স্বাস্থ্যচর্চা বিষয়ক কার্যক্রম লিপিবদ্ধকরণ ।
নমুনা উত্তর
আমার ভালো থাকা শারীরিক স্বাস্থ্য
১. সুষম খাদ্য গ্রহণ
২. নিয়মিত শরীরচর্চা
৩. নিয়মিত চুল ও নখ কাটা
ভালো কাজের জন্য সহায়ক কাজ ও অভ্যাস ছকে লিপিবদ্ধ কর
আরো দেখুন
HSC 2027 Bangla 2nd Paper Final Suggestion
HSC 2027 Bangla 2nd Paper Final Suggestion >> ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার বাংলা ২য় পত্রের পূর্ণাঙ্গ ও চূড়ান্ত সাজেশন নিচে...
HSC 2027 Bangla 1st Paper Final Suggestion
HSC 2027 Bangla 1st Paper Final Suggestion >> ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার বাংলা ১ম পত্রের পূর্ণাঙ্গ ও চূড়ান্ত সাজেশন নিচে...
HSC 2027 Bangla 1st & 2nd Paper Final Suggestion | এইচএসসি বাংলা চূড়ান্ত সাজেশন ২০২৭
HSC 2027 Bangla 1st & 2nd Paper Final Suggestion | এইচএসসি বাংলা চূড়ান্ত সাজেশন ২০২৭ >> ২০২৭ সালের এইচএসসি (HSC)...
Top 20 Ladies Fashion Brands in Bangladesh – Jagorik
top 20 ladies fashion brands in bangladesh : Bangladesh has a rich and fast-growing women’s fashion industry. Today, local fashion...
মানসিক স্বাস্থ্য
১. পাখি পালন
২. ছবি আঁকা
৩. সুস্থ বিনোদন চর্চা করা
সামাজিক স্বাস্থ্য
১. বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া
২. ছোটদের স্নেহ ও বড়দের শ্রদ্ধা করা
৩. প্রতিবেশীর খবর নেওয়া
কাজ-৪ এর পারদর্শিতার মাত্রা নির্ণয় : নিচের ছকের প্রযোজ্য চিহ্নটিতে টিক (√) দিয়ে কাজটির পারদর্শিতার মাত্রা নির্ণয় করা যাবে।
| পারদর্শিতা সূচক | পারদর্শিতার মাত্রা | ||
| D | O | Δ | |
| ৮.৮.১.৩ বিভিন্ন কাজে অন্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের উদ্যোগ নিচ্ছে। | বিভিন্ন কাজে অন্যকে অংশগ্রহণের জন্য উৎসাহ দিচ্ছে। | বিভিন্ন কাজে অন্যের অংশগ্রহণে সহায়তা করছে। | বিভিন্ন কাজে অন্যের অংশগ্রহণের সুযোগ তৈরি করছে। |
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
















