৮ম শ্রেণির বাংলা || সেশন ৫ গল্প হতে সাধু ভাষার বাক্যকে প্রমিত বাক্যে রূপান্তর প্রশ্ন ও উত্তর 2024 | সমাধান : অষ্টম শ্রেণীর বাংলা ১ম পত্রের ২য় অধ্যায়টি হতে গুরুত্বপূর্ণ সব সমাধানগুলো গুলো আমাদের এই পোস্টে পাবেন। অতএব সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
সেশন ৫ গল্প হতে সাধু ভাষার বাক্যকে প্রমিত বাক্যে রূপান্তর, প্রমিত উচ্চারণ অনুশীলনের জন্য বিষয় নির্ধারণ ও স্ক্রিপট প্রস্তুতি।
কাজ- ২.৩.২] সাধুরীতির বাক্যকে প্রমিত বাক্যে রূপান্তর : ‘রেলের পথ’ গল্প থেকে সাধুরীতির কয়েকটি বাক্য নিচের ছকে লেখো এবং একই সঙ্গে বাক্যগুলোকে প্রমিত গদ্যরীতিতে রূপান্তর করো। কাজ শেষে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করে নাও।
একটি নমুনা-উত্তর করে দেওয়া হলো।
| সাধুরীতির বাক্য | প্রমিত রূপ |
| ১. দিন গনিতে গনিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল । | ১. দিন গুনতে গুনতে অবশেষে যাওয়ার দিন এসে গেল। |
৮ম শ্রেণির বাংলা || সেশন ৫ গল্প হতে সাধু ভাষার বাক্যকে প্রমিত বাক্যে রূপান্তর
আরো দেখুন
HSC 2027 Bangla 2nd Paper Final Suggestion
HSC 2027 Bangla 2nd Paper Final Suggestion >> ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার বাংলা ২য় পত্রের পূর্ণাঙ্গ ও চূড়ান্ত সাজেশন নিচে...
HSC 2027 Bangla 1st Paper Final Suggestion
HSC 2027 Bangla 1st Paper Final Suggestion >> ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার বাংলা ১ম পত্রের পূর্ণাঙ্গ ও চূড়ান্ত সাজেশন নিচে...
HSC 2027 Bangla 1st & 2nd Paper Final Suggestion | এইচএসসি বাংলা চূড়ান্ত সাজেশন ২০২৭
HSC 2027 Bangla 1st & 2nd Paper Final Suggestion | এইচএসসি বাংলা চূড়ান্ত সাজেশন ২০২৭ >> ২০২৭ সালের এইচএসসি (HSC)...
Top 20 Ladies Fashion Brands in Bangladesh – Jagorik
top 20 ladies fashion brands in bangladesh : Bangladesh has a rich and fast-growing women’s fashion industry. Today, local fashion...
নমুনা উত্তর
| সাধুরীতির বাক্য | প্রমিত রূপ |
| ১. দিন গনিতে গনিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল । | ১. দিন গুনতে গুনতে অবশেষে যাওয়ার দিন এসে গেল। |
| ২. সেদিন তাদের রাঙ্গী-গাইয়ের বাছুর হারাইয়াছিল। | ২.সেদিন তাদের লাল রঙের গাভির বাছুর হারিয়েছিল। |
| ৩. লোভও হইতেছিল, ভয়ও হইতেছিল। | ৩.লোভও হচ্ছিল, ভয়ও হচ্ছিল। |
| ৪. দুইজনে চারিদিকে চাহিয়া দেখিল। | ৪.দুজনে চারদিকে চেয়ে দেখল । |
| ৫. পরে যাহা হইল, তাহা সুবিধাজনক নয় । | ৫.পরে যা হলো, তা সুবিধাজনক না । |
| ৬. তাহারা বহু কষ্টে আবার পাকা রাস্তায় উঠিয়া আসিল | ৬.তারা অনেক কষ্টে আবার পাকা রাস্তায় উঠে এলো । |
| ৭. বাড়ি আসিয়া তাহার দিদি ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলিয়া নিজের ও তাহার পিঠ বাঁচাইল | ৭. বাড়ি এসে তার দিদি ঝুড়ি ঝুড়ি/অনেক মিথ্যা কথা বলে নিজের ও তার পিঠ বাঁচাল । |
| ৮. সে বিস্ময়ের সহিত চাহিয়া দেখিল। | ৮. সে বিস্ময়ের সঙ্গে চেয়ে দেখল। |
| ৯. তাহার বাবা বলিল- ঐ দেখ খোকা রেলের রাস্তা। | ৯.তার বাবা বলল- ওই দেখ খোকা রেলের রাস্তা/রেলপথ । |
| ১০. অপু একদৌড়ে ফটক পার হইয়া রাস্তার উপর আসিয়া উঠিল | ১০. অপু এক দৌড়ে দরজা পার হয়ে রাস্তার ওপর এসে উঠল । |
কাজের পারদর্শিতার মাত্রা নির্ণয়
| শিখনযোগ্যতা | পারদর্শিতা সূচক | পারদর্শিতার মাত্রা | ||
| D | O | Δ | ||
| ১.৮.২ ব্যক্তিক, সামাজিক, রাষ্ট্রীয় পরিসরে যথাযথভাবে প্রমিত বাংলায় কথা বলতে/প্রকাশ করতে পারা | ১.৮.২.১ ব্যক্তিক ও সামাজিক পরিসরে প্রমিত বাংলায় কথা বলতে/প্রকাশ করতে পারছে | |||
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
















