• আমাদের সম্পর্কে
  • গোপনীয় নীতি
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ করুন
  • শর্তাবলী
  • জাগোরিকে লিখুন
Wednesday, August 5, 2026
  • Login
Jagorik
  • একাডেমিক
    • সকল শ্রেণির বই
    • প্রথম শ্রেণী
    • দ্বিতীয় শ্রেনী
    • তৃতীয় শ্রেণী
    • চতুর্থ শ্রেণি
    • পঞ্চম শ্রেণি
    • ষষ্ঠ শ্রেণি
    • সপ্তম শ্রেণি
      • সপ্তম শ্রেণি: ইংরেজি
      • সপ্তম শ্রেণি: বাংলা ২য়
      • সপ্তম শ্রেণি: ডিজিটাল প্রযুক্তি
    • অষ্টম শ্রেণী
    • বিদেশে পড়াশোনা
      • স্কলারশিপ
      • আমেরিকা
      • ফিনল্যান্ড উচ্চ শিক্ষা
      • ভারত
      • ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং
    • বিসিএস পরীক্ষা
  • এসএসসি
  • এইচএসসি
  • অনার্স
  • মাস্টার্স
  • স্কিল
    • এসইও
    • ওয়েব ডিজাইন
    • কোডিং শিখুন
    • অনলাইনে ইনকাম
    • ফ্রিল্যান্সিং শিখুন
  • স্বাস্থ্যবার্তা
    • ঔষধের নাম
    • স্বাস্থ্য
    • ত্বকের যত্ন
    • নারী স্বাস্থ্য
    • বিউটি টিপস
    • মা ও শিশু
  • আইন
  • চাকরি
  • অন্যান্য
    • আবেদন পত্র
    • জাগোরিক স্পেশাল
    • উপবৃত্তি
    • ইতিহাস ও ঐতিহ্য
    • জানা-অজানা
    • সপ্তম শ্রেণি: ইংরেজি
    • তথ্য প্রযুক্তি
    • ইংরেজি শিখুন
    • লতা-পাতা
  • সাধারণ জ্ঞান
  • কুইজ
    • আমার প্রতিষ্ঠান
    • গেস্ট ব্লগিং
  • দোয়া
  • শিক্ষা সংবাদ
No Result
View All Result
  • একাডেমিক
    • সকল শ্রেণির বই
    • প্রথম শ্রেণী
    • দ্বিতীয় শ্রেনী
    • তৃতীয় শ্রেণী
    • চতুর্থ শ্রেণি
    • পঞ্চম শ্রেণি
    • ষষ্ঠ শ্রেণি
    • সপ্তম শ্রেণি
      • সপ্তম শ্রেণি: ইংরেজি
      • সপ্তম শ্রেণি: বাংলা ২য়
      • সপ্তম শ্রেণি: ডিজিটাল প্রযুক্তি
    • অষ্টম শ্রেণী
    • বিদেশে পড়াশোনা
      • স্কলারশিপ
      • আমেরিকা
      • ফিনল্যান্ড উচ্চ শিক্ষা
      • ভারত
      • ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং
    • বিসিএস পরীক্ষা
  • এসএসসি
  • এইচএসসি
  • অনার্স
  • মাস্টার্স
  • স্কিল
    • এসইও
    • ওয়েব ডিজাইন
    • কোডিং শিখুন
    • অনলাইনে ইনকাম
    • ফ্রিল্যান্সিং শিখুন
  • স্বাস্থ্যবার্তা
    • ঔষধের নাম
    • স্বাস্থ্য
    • ত্বকের যত্ন
    • নারী স্বাস্থ্য
    • বিউটি টিপস
    • মা ও শিশু
  • আইন
  • চাকরি
  • অন্যান্য
    • আবেদন পত্র
    • জাগোরিক স্পেশাল
    • উপবৃত্তি
    • ইতিহাস ও ঐতিহ্য
    • জানা-অজানা
    • সপ্তম শ্রেণি: ইংরেজি
    • তথ্য প্রযুক্তি
    • ইংরেজি শিখুন
    • লতা-পাতা
  • সাধারণ জ্ঞান
  • কুইজ
    • আমার প্রতিষ্ঠান
    • গেস্ট ব্লগিং
  • দোয়া
  • শিক্ষা সংবাদ
No Result
View All Result
Jagorik
No Result
View All Result

অষ্টম শ্রেণির বাংলা টেলিভিশন বা রেডিওর সংবাদ উপস্থাপন

শুভ সন্ধ্যা। ডব্লিউডব্লিউডট নিউজের সন্ধ্যার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নিলা । সংবাদের শুরুতেই শিরোনাম : এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হলো আজ । দেশের সতেরোতম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেল নাটোরের কাঁচাগোল্লা । ঢাকার নিউমার্কেটে আগুন। ব্যবসায়ীদের আহাজারি।

জাগোরিক by জাগোরিক
in অষ্টম শ্রেণি বাংলা
Reading Time: 1 min read
A A
0
ফেসবুকে শেয়ার করুনটুইটারে টুইট করুনপিন্টারেস্টে পিন করুনলিংকডিনে শেয়ার করুন

অষ্টম শ্রেণির বাংলা টেলিভিশন বা রেডিওর সংবাদ উপস্থাপন ।। নতুন করিকুলাম || অষ্টম শ্রেণির বাংলা টেলিভিশন বা রেডিওর সংবাদ উপস্থাপন 2024 | সমাধান : অষ্টম শ্রেণীর বাংলা ১ম পত্রের ২য় অধ্যায়টি হতে গুরুত্বপূর্ণ সব সমাধানগুলো গুলো আমাদের এই পোস্টে পাবেন। অতএব সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।

৩. টেলিভিশন বা রেডিওর সংবাদ উপস্থাপন
টেলিভিশনে সংবাদ উপস্থাপন
শুভ সন্ধ্যা।
ডব্লিউডব্লিউডট নিউজের সন্ধ্যার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নিলা ।

সংবাদের শুরুতেই শিরোনাম :
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হলো আজ ।
দেশের সতেরোতম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেল নাটোরের কাঁচাগোল্লা ।
ঢাকার নিউমার্কেটে আগুন। ব্যবসায়ীদের আহাজারি।

ইউক্রেনের হামলায় রাশিয়ার যুদ্ধজাহাজ বিধ্বস্ত ।
ড্রোন হামলার জবাবে ইরাকে যুক্তরাষ্ট্রের বিমান হামলা ।
দক্ষিণ আফ্রিকায় পারফরম্যান্সে নতুন উচ্চতায় ফারজানা।

নতুন করিকুলাম || অষ্টম শ্রেণির বাংলা টেলিভিশন বা রেডিওর সংবাদ উপস্থাপন

আরো দেখুন

top 20 ladies fashion brands in Bangladesh
বিউটি টিপস

Top 20 Ladies Fashion Brands in Bangladesh – Jagorik

top 20 ladies fashion brands in bangladesh : Bangladesh has a rich and fast-growing women’s fashion industry. Today, local fashion...

by জাগোরিক
কওমি শিক্ষার্থীদের বড় সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা সংবাদ

কওমি শিক্ষার্থীদের বড় সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়

কওমি শিক্ষার্থীদের বড় সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ।। শিক্ষা সংবাদ।। আলিয়া মাদ্রাসার ‘সহকারি মৌলভী (মুজাব্বিদ/কারি)’ পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতায় কওমি মাদ্রাসার...

by জাগোরিক
অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ.jpg
শিক্ষা সংবাদ

অননুমোদিত সব দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধের নির্দেশ ইউজিসির

অননুমোদিত সব দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধের নির্দেশ ইউজিসির।। দেশে সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অনুমোদন ছাড়া পরিচালিত সব দেশি-বিদেশি...

by জাগোরিক
বিশ্বসেরার স্বীকৃতি পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ বিভাগ
শিক্ষা সংবাদ

বিশ্বসেরার স্বীকৃতি পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ বিভাগ

বিশ্বসেরার স্বীকৃতি পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ বিভাগ >> যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাংঙ্কিং-২০২৬’-এ...

by জাগোরিক

এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত :
আজ প্রকাশিত হয়েছে এইচএসসি ২০২৩ পরীক্ষার ফলাফল। এ বছর সব বোর্ডে পাসের হার ৭৮.৬৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৯২ হাজার ৩৬৫ জন। গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ছিল ৮৫.৯৫ শতাংশ। পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ।

দেশের সতেরোতম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে নাটোরের কাঁচাগোল্লা। আজ ইউনেস্কো নাটোরের কাঁচাগোল্পাকে বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়ে একটি বার্তা প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে। দেশের প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছিল জামদানি।

আজ ভোর রাতে রাজধানীর নিউমার্কেটের দ্বিতীয়তলায় ভয়াবহ অগ্নিসংযোগ ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে দমকলকর্মীর সতেরোটি ইউনিট। এখনও পর্যন্ত পাওয়া খবরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু ব্যবসায়ীদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে। পরিবার নিয়ে পথে বসতে হবে— এমন কথা সকল ব্যবসায়ীর মুখে।

আন্তর্জাতিক সংবাদ

ক্রিমিয়ার ফিওডোসিয়া বন্দরে ইউক্রেনীয় বাহিনীর হামলায় রাশিয়ার বড়ো একটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছে একজন ।
ইরান সমর্থিত মিলিশিয়াদের ড্রোন হামলার পর ইরাকে পালটা বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। এ হামলায় তিনজন সেনাসদস্য আহত হয়েছে।

খেলার সংবাদ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১০২ রানের দারুণ এক ইনিংস খেলেছেন ফারজানা হক। সেই পারফরম্যান্স দিয়ে ওয়ানডে র‍্যাংকিংয়ে ক্যারিয়ারে সেরা অবস্থানে উঠে এসেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

সবশেষে আবহাওয়া সংবাদ

আগমীকাল থেকে পরবর্তী সাত দিন পর্যন্ত সারা দেশে শৈত্যপ্রবাহ বইয়ে যেতে পারে। পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো এখানেই শেষ করছি।
ধন্যবাদ।

রেডিওর সংবাদ উপস্থাপন

আপনারা শুনছেন এফএম ৪২.০। এখন প্রচারিত হবে রাত ৮টার সংবাদ।
আস্সালামু আলাইকুম । এফএম ৪২.০-এর রাত ৮টার সংবাদে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি জাকির হোসেন।

শুরুতেই সংবাদ শিরোনাম

চুয়াডাঙ্গায় শীতে খুব কষ্টে আছেন নদীপাড়ের হরিজনেরা।
বোতলজাত সয়াবিনে ক্ষতিকর ‘ট্রান্সফ্যাট’।

ইউক্রেনের শান্তি নিয়ে আলোচনা, অংশ নিল ৮৩ দেশ ।
পশ্চিম তীরে পৃথক ঘটনায় ইসরায়েলি বাহিনীর হাতে পাঁচ ফিলিস্তিনি নিহত ।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ উইলিয়ামসনের

এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত-
চুয়াডাঙ্গায় কয়েকদিন ধরে শীত জেঁকে বসেছে। ঘন কুয়াশা আর কনকনে হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন অবস্থায় চরম বিপাকে পড়েছেন মাথাভাঙ্গা নদীর পাড়ে বসবাস করা হরিজন সম্প্রদায়ের মানুষেরা। তাঁরা জানিয়েছেন, সরকারি বা বেসরকারি উদ্যোগে গত ছয় থেকে সাত বছর সেখানে কোনো শীতবস্ত্র বা কম্বল দেওয়া হয়নি I

দেশের বাজারে বিক্রি হওয়া বোতলজাত সয়াবিন তেলে সহনীয় মাত্রার চেয়ে বেশি ট্রান্সফ্যাট অ্যাসিড পাওয়া গেছে। এই ক্ষতিকর উপাদান দীর্ঘমেয়াদে মানুষের উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের গবেষণায় জানা যায়, ৬৭% নমুনায় ক্ষতিকর ট্রান্সফ্যাট পাওয়া গেছে ।

বিশ্ব সংবাদ

ইউক্রেনের শান্তি ফিরিয়ে আনার জন্য একটি অভিন্ন সিদ্ধান্তে পৌছাতে ৮০টির বেশি দেশের মধ্যে বৈঠক হয়েছে। গতকাল সুইজারল্যান্ডের দাভোসে এ বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্বকারী সুইস পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আলোচনায় রাশিয়াকে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে এখনও সুরাহা হয়নি।

দখলকৃত পশ্চিম তীরে আলাদা তিন ঘটনায় ইসরায়েলি বাহিনীর পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন । গতকাল রোববার এসব ঘটনা ঘটেছে । দুই পক্ষের সূত্র থেকে এএফপি এ তথ্য জানতে পেরেছে ।

খেলার সংবাদ

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ তিন ম্যাচে খেলা হচ্ছে না কেইন উইলিয়ামসনের। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আহত হয়ে মাঠ ছেড়ে যাওয়া এই ব্যাটসম্যানের স্ক্যান করানো হয় ।

আবহাওয়ার সংবাদ

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। দেশে যে শৈত্যপ্রবাহ চলছে তা আগামী ছয়দিন পর্যন্ত অব্যাহত থাকবে।
পরবর্তী সংবাদ রাত ১০টায় । শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।

অষ্টম শ্রেণির বাংলা টেলিভিশন বা রেডিওর সংবাদ উপস্থাপন
অষ্টম শ্রেণির বাংলা টেলিভিশন বা রেডিওর সংবাদ উপস্থাপন

কাজের পারদর্শিতার মাত্রা নির্ণয় :

শিখনযোগ্যতা পারদর্শিতা সূচক পারদর্শিতার মাত্রা
D O Δ
১.৮.২ ব্যক্তিক, সামাজিক, রাষ্ট্রীয় পরিসরে যথাযথভাবে প্রমিত বাংলায় কথা বলতে/প্রকাশ করতে পারা ১.৮.২.১ ব্যক্তিক ও সামাজিক পরিসরে প্রমিত বাংলায় কথা বলতে/প্রকাশ করতে পারছে

৪. নিজের কোনো অভিজ্ঞতার বিবরণ

মানবজীবন অসংখ্য অভিজ্ঞতার সম্মিলন। কখনো ভালো, কখনো মন্দ, কখনো আনন্দের, কখনো চমকপ্রদ এমন বিভিন্ন ধরনের অভিজ্ঞতার সমন্বয়ে মানুষ তার জীবনকাল অতিক্রম করে। তবে যেসব অভিজ্ঞতা মানবমনে বিশেষ দাগ কাটে সেগুলো স্মরণীয় হয়ে থাকে। 

আমার ছোট্ট জীবনেও কিছু অভিজ্ঞতা স্মরণীয় হয়ে আছে। সেগুলোর মধ্যে একটি করুণ অভিজ্ঞতা আমি ভুলতে পারি না, হয়তো ভুলতে পারবও না কখনো । এবার ভয়াবহ বন্যায় আমার স্কুল থেকে ত্রাণ কার্যক্রমে অংশ নেয় স্কুল কর্তৃপক্ষ । 

সেখানে স্বেচ্ছাসেবী হিসেবে আমিও সুযোগ পেয়েছিলাম বন্যাদুর্গত এলাকায় যাওয়ার। সেদিনের সেই অভিজ্ঞতা আমার জীবনে অবিস্মরণীয় হয়ে থাকবে। দিনটি ছিল শুক্রবার। সকাল থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। সকাল আটটায় আমরা স্কুলে সকলে সমবেত হয়ে ত্রাণসামগ্রী ট্রাকে তুলে নিলাম। এ সময় আমাদের স্কুলের হেড মিস্ট্রেস ম্যামের ছেলে আমাদের সাথে যাওয়ার জন্য বায়না ধরল। 

সে ছোটো এবং প্রকৃতির বৈরী আবহাওয়ার কথা চিন্তা করে তাকে নিবৃত্ত করতে চাইলাম। কিন্তু সে কিছুতেই কিছু শুনল না, ট্রাক থেকে তাকে নামানো গেল না। অবশেষে উপায়ান্তর না দেখে ম্যাম ছেলেকে যাওয়ার অনুমতি দিলেন।

আমরা দ্রুত রওয়ানা দিলাম এবং ঘণ্টা তিনেক যাওয়ার পর একটি বড়ো ইঞ্জিনচালিত নৌকায় ত্রাণসামগ্রী নামালাম এবং প্রত্যন্ত অঞ্চলে পানিবন্দি মানুষদের ত্রাণ দিতে এগিয়ে চললাম। 

অবশেষে ভাসমান দ্বীপের মতো গ্রামে গিয়ে পৌঁছলাম। বন্যার্ত মানুষদের খোলা আকাশের নিচে সামান্য উঁচু বাঁধের উপর বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে দেখলাম। এদের বাড়ি ভেসে গিয়েছে; সহায়সম্পদ, ফসল ডুবে গিয়েছে, সামান্য খাদ্য ও বস্ত্রও তাদের কাছে অবশিষ্ট নেই। তাদের পায়ের নিচে পানি, উপর থেকেও ঝরছে পানি। এতে তাদের পরিস্থিতি আরও করুণ হয়ে উঠছে। 

এরা সকলে উঠল অধীর আগ্রহে সরকারি ও বেসরকারি ত্রাণের আশায় পথ চেয়ে আছে। আমরা সেখানে পৌছা মাত্র সকলের চোখ উজ্জ্বল হয়ে অভুক্ত শিশুরা এগিয়ে এলো। আমাদের যেভাবে বলে দেওয়া হলো সেভাবে শৃঙ্খলার সাথে ত্রাণ বিতরণ শুরু করলাম। সকল কিছু আগে থেকে প্যাক করা ছিল। সেগুলো আমরা বন্যাপীড়িত মানুষদের হাতে তুলে দিতে লাগলাম। 

শিশুরা সাথে সাথে তৎক্ষণাৎ খাওয়ার উপযোগী খাদ্যগুলো খাওয়া শুরু করল। ত্রাণ দেওয়ার হট্টগোলের মধ্যে আমাদের অগোচরে হেডম্যামের পুত্র খোলা বাঁধে নেমে যায়। এদিকে ত্রাণ দিতে দিতে কালো মেঘ থেকে ভারী বর্ষণ ও ঝড় শুরু হয়। বন্যার পানি যেন চোখের পলকে দরিয়া হয়ে উঠল, ঘন ঢেউয়ে পরিবেশ অশান্ত হয়ে উঠল। আমরা প্রচণ্ড ভীত হলাম। 

তবে আমাদের দক্ষ মাঝি নৌকাটিকে একটি গাছ- পালাবিশিষ্ট ঘন বনের মতো জায়গায় নিয়ে দাঁড় করাল। আমরা সবাই ভিজে একাকার। প্রায় মিনিট চল্লিশের পর ঝড় থামল। আমরা যখন ফিরে আসব তখন সবাই খেয়াল করল যে, হেড ম্যামের ছেলে আমাদের সাথে নেই। 

আমরা সবাই চিন্তায় আকুল হলাম । সবাই আবার সেই বন্যাদুর্গত মানুষদের ওখানে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। ওখানে ফিরে যাওয়া দেখেই কয়েকজন এগিয়ে এলো এবং জানাল একটি ছেলে তাদের কাছে আছে। আমরা তাড়াতাড়ি তাকে আনতে বললাম। দেখলাম আমাদের হেড ম্যামের হারিয়ে যাওয়া ছেলে। তখন প্রায় সন্ধ্যা। আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে। 

ওকে নৌকায় তুলে আমরা রওয়ানা দিলাম। নৌকা থেকে নেমে আবার বাসে করে যখন বাসায় পৌছুলাম তখন রাত প্রায় শেষের দিকে। দুর্যোগপূর্ণ এই রাতে প্রচণ্ড শ্রান্ত-ক্লান্ত হয়ে যখন বিছানায় গা এলিয়ে, দিলাম তখন প্রচণ্ড মন খারাপ হয়ে গেল বাঁধে দাঁড়ানো বন্যাদুর্গত মানুষদের কথা ভেবে। 

আমি তো দিন শেষে বিছানায় শুতে পারলাম । অথচ তারা এই ঝড়-জলে কী করছে! আমার জীবনে ত্রাণ বিতরণের এই অভিজ্ঞতাটি আমি ভুলতে পারি না, প্রায়ই মনে পড়ে ।

উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।

এই বিভাগের আরো লেখা

নতুন করিকুলাম || অষ্টম শ্রেণির বাংলা অধ্যায় ২ নজরে 'রেলের পথ
অষ্টম শ্রেণি বাংলা

নতুন করিকুলাম || অষ্টম শ্রেণির বাংলা অধ্যায় ২ নজরে ‘রেলের পথ

নতুন করিকুলাম || অষ্টম শ্রেণির বাংলা অধ্যায় ২ || বাংলা ভাষার রূপ
অষ্টম শ্রেণি বাংলা

নতুন করিকুলাম || অষ্টম শ্রেণির বাংলা অধ্যায় ২ || বাংলা ভাষার রূপ

৮ম শ্রেণির বাংলা || সেশন ৫ গল্প হতে সাধু ভাষার বাক্যকে প্রমিত বাক্যে
অষ্টম শ্রেণি বাংলা

৮ম শ্রেণির বাংলা || সেশন ৫ গল্প হতে সাধু ভাষার বাক্যকে প্রমিত বাক্যে রূপান্তর

অষ্টম শ্রেণির বাংলা অধ্যায় ২|| দৈনন্দিন জীবনে প্রমিত ভাষার চর্চা
অষ্টম শ্রেণি বাংলা

অষ্টম শ্রেণির বাংলা অধ্যায় ২|| দৈনন্দিন জীবনে প্রমিত ভাষার চর্চা

অষ্টম শ্রেণির বাংলা মহান স্বাধীনতা দিবস ও তরুণ প্রজন্মের প্রেরণা
অষ্টম শ্রেণি বাংলা

অষ্টম শ্রেণির বাংলা মহান স্বাধীনতা দিবস ও তরুণ প্রজন্মের প্রেরণা

নতুন করিকুলাম || অষ্টম শ্রেণির বাংলা লাইব্রেরিয়ানের সাথে আলাপ 2024
অষ্টম শ্রেণি বাংলা

নতুন করিকুলাম || অষ্টম শ্রেণির বাংলা লাইব্রেরিয়ানের সাথে আলাপ 2024

Next Post
অষ্টম শ্রেণির বাংলা মহান স্বাধীনতা দিবস ও তরুণ প্রজন্মের প্রেরণা

অষ্টম শ্রেণির বাংলা মহান স্বাধীনতা দিবস ও তরুণ প্রজন্মের প্রেরণা

অষ্টম শ্রেণির বাংলা অধ্যায় ২|| দৈনন্দিন জীবনে প্রমিত ভাষার চর্চা

অষ্টম শ্রেণির বাংলা অধ্যায় ২|| দৈনন্দিন জীবনে প্রমিত ভাষার চর্চা

প্রাথমিক বিদ্যালয় খোলার তারিখ নির্ধারণ

প্রাথমিক বিদ্যালয় খোলার তারিখ নির্ধারণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয় লেখাগুলো

No Content Available

অন্যান্য বিভাগ থেকে

মাসিকের ব্যথা কমানোর উপায় ও ঔষুধের নাম

মাসিকের ব্যথা কমানোর উপায় ও ঔষুধের নাম

HSC হিসাববিজ্ঞান ২য় পত্র সকল কলেজের বহুনির্বাচনি ২৬ PDF

HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ২৬ | PDF

পিএইচপি প্রোগ্রামিং

পিএইচপি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ (ইন্টারভিউ প্রশ্নোত্তর) পর্বঃ ৩

Class 8 Digital-2024 || কার্যক্রম ০২ | পরিচিত জনের কাছ থেকে জানত

Class 8 Digital-2024 || কার্যক্রম ০২ | পরিচিত জনের কাছ থেকে জানতে চাওয়া তথ্য যাচাই

  • আমাদের সম্পর্কে
  • গোপনীয় নীতি
  • জাগোরিকে লিখুন
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ করুন
  • শর্তাবলী
Call us: +1 234 JEG THEME

© ২০২৪ জাগোরিক - সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

No Result
View All Result
  • একাডেমিক
    • সকল শ্রেণির বই
    • প্রথম শ্রেণী
    • দ্বিতীয় শ্রেনী
    • তৃতীয় শ্রেণী
    • চতুর্থ শ্রেণি
    • পঞ্চম শ্রেণি
    • ষষ্ঠ শ্রেণি
    • সপ্তম শ্রেণি
      • সপ্তম শ্রেণি: ইংরেজি
      • সপ্তম শ্রেণি: বাংলা ২য়
      • সপ্তম শ্রেণি: ডিজিটাল প্রযুক্তি
    • অষ্টম শ্রেণী
    • বিদেশে পড়াশোনা
      • স্কলারশিপ
      • আমেরিকা
      • ফিনল্যান্ড উচ্চ শিক্ষা
      • ভারত
      • ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং
    • বিসিএস পরীক্ষা
  • এসএসসি
  • এইচএসসি
  • অনার্স
  • মাস্টার্স
  • স্কিল
    • এসইও
    • ওয়েব ডিজাইন
    • কোডিং শিখুন
    • অনলাইনে ইনকাম
    • ফ্রিল্যান্সিং শিখুন
  • স্বাস্থ্যবার্তা
    • ঔষধের নাম
    • স্বাস্থ্য
    • ত্বকের যত্ন
    • নারী স্বাস্থ্য
    • বিউটি টিপস
    • মা ও শিশু
  • আইন
  • চাকরি
  • অন্যান্য
    • আবেদন পত্র
    • জাগোরিক স্পেশাল
    • উপবৃত্তি
    • ইতিহাস ও ঐতিহ্য
    • জানা-অজানা
    • সপ্তম শ্রেণি: ইংরেজি
    • তথ্য প্রযুক্তি
    • ইংরেজি শিখুন
    • লতা-পাতা
  • সাধারণ জ্ঞান
  • কুইজ
    • আমার প্রতিষ্ঠান
    • গেস্ট ব্লগিং
  • দোয়া
  • শিক্ষা সংবাদ

© ২০২৪ জাগোরিক - সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In