নতুন করিকুলাম || অষ্টম শ্রেণির বাংলা অধ্যায় ২ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 2024 | সমাধান : অষ্টম শ্রেণীর বাংলা ১ম পত্রের ২য় অধ্যায়টি হতে গুরুত্বপূর্ণ সব সমাধানগুলো গুলো আমাদের এই পোস্টে পাবেন। অতএব সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
নজরে ‘রেলের পথ’,
উৎস পরিচিতি : ‘রেলের পথ’ পাঠ্যাংশটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে জনপ্রিয় উপন্যাস ‘পথের পাঁচালি’-এর অংশবিশেষ ।
রচনার বক্তব্যবিষয় : গল্পটিতে লেখক গ্রামীণ পরিবেশ ফুটিয়ে তোলার পাশাপাশি গ্রামীণ দুই ভাই-বোনের মধুর স্মৃতি অতি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। নবাবগঞ্জের পাকা সড়ক, গায়ের বকুলতলা, নদী ধার, গোসাইবাগান সবকিছুতে তাদের অবাধ বিচরণ। শখের বশে দুই ভাই-বোনের রেল দেখতে যাওয়া এবং তাদের মধ্য শৈশবের যে দুরন্তপনা তা গল্পটিতে প্রাণবন্ত করে তুলেছে।
নামকরণের সার্থকতা : গল্পের প্রধান চরিত্র অপুর রেল দেখার অনেক শখ ছিল। কিন্তু শেষ পর্যন্ত সে দেখতে পারে না। রেল গাড়িকে কেন্দ্র করে গল্প আবর্তিত হয়েছে তাই গল্পের নাম দেয়া হয়েছে ‘রেলের পথ’।
পাঠের উদ্দেশ্য : এই পাঠ্যাংশটি থেকে শিক্ষার্থীরা বিখ্যাত সাহিত্য সম্পর্কে ধারণা পাবে, চিরাচরিত গ্রামীণ জীবন ও শৈশব সম্পর্কে জানতে পারবে এবং এই গল্প পড়ে তারা সাধু থেকে প্রমিত ভাষা রীতি সম্পর্কে জ্ঞাত হবে।
নতুন করিকুলাম || অষ্টম শ্রেণির বাংলা অধ্যায় ২ নজরে ‘রেলের পথ
আরো দেখুন
Top 20 Ladies Fashion Brands in Bangladesh – Jagorik
top 20 ladies fashion brands in bangladesh : Bangladesh has a rich and fast-growing women’s fashion industry. Today, local fashion...
কওমি শিক্ষার্থীদের বড় সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়
কওমি শিক্ষার্থীদের বড় সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ।। শিক্ষা সংবাদ।। আলিয়া মাদ্রাসার ‘সহকারি মৌলভী (মুজাব্বিদ/কারি)’ পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতায় কওমি মাদ্রাসার...
অননুমোদিত সব দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধের নির্দেশ ইউজিসির
অননুমোদিত সব দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধের নির্দেশ ইউজিসির।। দেশে সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অনুমোদন ছাড়া পরিচালিত সব দেশি-বিদেশি...
বিশ্বসেরার স্বীকৃতি পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ বিভাগ
বিশ্বসেরার স্বীকৃতি পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ বিভাগ >> যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাংঙ্কিং-২০২৬’-এ...
চরিত্র বিশ্লেষণ :
অপু : অপু চরিত্রে শৈশবের দুরন্তপনা এবং চঞ্চলতা দেখতে পাই। অজানাকে জানার কৌতূহলের পাশাপাশি তার চরিত্রে বিস্ময়ের ব্যাপারটিও পরিলক্ষিত হয়।
দিদি : অপুর বোন দিদি। অপুর খেলার সাথি তার দিদি। তারা দুজন মিলেই সমস্ত গল্পটিকে অনবদ্য করে রেখেছে। সুখ-দুঃখ, হাসি-আনন্দে অপুর একমাত্র সঙ্গী তার দিদি।
বাবা : গ্রামের দরিদ্র এক বাবা। অপু বাবার হাত ধরেই প্রথম তার গ্রামের বাইরে যায়।
শব্দের অর্থ
আন্তর্জাতিক————————— সর্বদেশীয়।
বিস্ময় —————————আশ্চর্য, হতবাক ।
মুশকিল—————————দুরূহ, বিপদ, কষ্টকর।
রাঙ্গা রাঙ্গা—————————লাল লাল ।
অগ্রসর —————————সামনে যাওয়া।
অবধি —————————পর্যন্ত ।
আবদ্ধ থাকা —————————আটকে থাকা ।
একদৃষ্টে —————————অপলক চোখে ।
গনিতে গনিতে————————–গুনতে গুনতে ।
ঝাপসা————————–অস্পষ্ট।
ফটক————————–সদর দরজা।
অগ্রসর ————————–সামনে যাওয়া, সামনে এগোনো।
জলভরা————————–জলে পূর্ণ, চোখের পানিতে পূর্ণ।
রাঙ্গী গাই————————–লাল রঙের গাভি ।
উৎসাহ————————–প্রেরণা, উদ্দীপনা, অনুপ্রেরণা ।
শোলা গাছ————————–জলাভূমিতে উৎপন্ন গুল্ম জাতীয় গাছ ।
ক্রমাগত————————–অবিরল, অবিরত, নিরবচ্ছিন্ন।
সতৃষ্ণ দৃষ্টি ————————–আগ্রহী চোখ ।
হোগলা————————–জলাভূমিতে উৎপন্ন তৃণ জাতীয় উদ্ভিদ ।
পিছলানো————————–পিছলে পড়া, পা হড়কে যাওয়া ।
মরিয়া————————–আশাহত, হতাশা, দুর্দান্ত, হতাশাগ্রস্ত।
নতুন করিকুলাম || অষ্টম শ্রেণির বাংলা অধ্যায় ২ নজরে ‘রেলের পথ
শিখন অভিজ্ঞতা বিশ্লেষণ
শিখন অভিজ্ঞতা চক্র অনুসরণে সমস্যা সমাধানের চেষ্টা করি
লিখিত ভাষায় প্রমিত রীতি- এ অভিজ্ঞতামূলক শিখনটির মাধ্যমে প্রমিত ভাষার শব্দের উচ্চারণ ও ব্যবহার সম্পর্কে জানতে পারব। আমি চারটি পর্যায়ক্রমিক ধাপ (চক্র)-এর মাধ্যমে অভিজ্ঞতামূলক শিখনটি সম্পন্ন করি।
ধাপ-১। প্রেক্ষাপটনির্ভর অভিজ্ঞতা : এ পর্যায়ে আমি-
→ লিখিত ভাষায় প্রমিত রীতির ব্যবহার সম্পর্কে জানব।
→ লিখিত গদ্যে প্রমিত ভাষার ব্যবহারে অধিকতর দক্ষতা অর্জন করব।
→ সাধুরীতির বাক্যকে প্রমিত বাক্যে রূপান্তর করতে পারব।
→ সাধুরীতি থেকে প্রমিত রীতিতে সর্বনামের যথাযথ ব্যবহার সম্পর্কে অভিহিত হব।
ধাপ-২ প্রতিফলনমূলক পর্যবেক্ষণ : এ পর্যায়ে আমি.
→ গদ্যে প্রমিত ভাষার ব্যবহারে সচেষ্ট হব।
→ লিখিত গদ্যে প্রমিত ভাষায় সর্বনামের প্রয়োগ করতে পারব।
→ দৈনন্দিন জীবনে প্রমিত ভাষার চর্চা করতে পারব।
ধাপ-৩। বিমূর্ত ধারণায়ন : এ পর্যায়ে আমি
→ লেখা ও বলার সময় প্রমিত শব্দের অধিকতর ব্যবহার নিয়ে বন্ধুরা মিলে দলগতভাবে অনুশীলন করব।
→সাধুরীতির বাক্য ও প্রমিত রীতির বাক্যে রূপান্তরের তালিকা তৈরি করব।
ধাপ-৪। সক্রিয় পরীক্ষণ : এ পর্যায়ে আমি.
→ দৈনন্দিন জীবনে লেখার পাশাপাশি কথা বলার ক্ষেত্রেও প্রমিত ভাষা ব্যবহারে তৎপর হব।
→আঞ্চলিক, সাধু ও প্রমিত ভাষার পার্থক্য করতে অধিকতর অনুশীলন করব।
→ প্রমিত উচ্চারণে ছড়া, কবিতা আবৃত্তি করতে পারব।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
















