• আমাদের সম্পর্কে
  • গোপনীয় নীতি
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ করুন
  • শর্তাবলী
  • জাগোরিকে লিখুন
Wednesday, August 5, 2026
  • Login
Jagorik
  • একাডেমিক
    • সকল শ্রেণির বই
    • প্রথম শ্রেণী
    • দ্বিতীয় শ্রেনী
    • তৃতীয় শ্রেণী
    • চতুর্থ শ্রেণি
    • পঞ্চম শ্রেণি
    • ষষ্ঠ শ্রেণি
    • সপ্তম শ্রেণি
      • সপ্তম শ্রেণি: ইংরেজি
      • সপ্তম শ্রেণি: বাংলা ২য়
      • সপ্তম শ্রেণি: ডিজিটাল প্রযুক্তি
    • অষ্টম শ্রেণী
    • বিদেশে পড়াশোনা
      • স্কলারশিপ
      • আমেরিকা
      • ফিনল্যান্ড উচ্চ শিক্ষা
      • ভারত
      • ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং
    • বিসিএস পরীক্ষা
  • এসএসসি
  • এইচএসসি
  • অনার্স
  • মাস্টার্স
  • স্কিল
    • এসইও
    • ওয়েব ডিজাইন
    • কোডিং শিখুন
    • অনলাইনে ইনকাম
    • ফ্রিল্যান্সিং শিখুন
  • স্বাস্থ্যবার্তা
    • ঔষধের নাম
    • স্বাস্থ্য
    • ত্বকের যত্ন
    • নারী স্বাস্থ্য
    • বিউটি টিপস
    • মা ও শিশু
  • আইন
  • চাকরি
  • অন্যান্য
    • আবেদন পত্র
    • জাগোরিক স্পেশাল
    • উপবৃত্তি
    • ইতিহাস ও ঐতিহ্য
    • জানা-অজানা
    • সপ্তম শ্রেণি: ইংরেজি
    • তথ্য প্রযুক্তি
    • ইংরেজি শিখুন
    • লতা-পাতা
  • সাধারণ জ্ঞান
  • কুইজ
    • আমার প্রতিষ্ঠান
    • গেস্ট ব্লগিং
  • দোয়া
  • শিক্ষা সংবাদ
No Result
View All Result
  • একাডেমিক
    • সকল শ্রেণির বই
    • প্রথম শ্রেণী
    • দ্বিতীয় শ্রেনী
    • তৃতীয় শ্রেণী
    • চতুর্থ শ্রেণি
    • পঞ্চম শ্রেণি
    • ষষ্ঠ শ্রেণি
    • সপ্তম শ্রেণি
      • সপ্তম শ্রেণি: ইংরেজি
      • সপ্তম শ্রেণি: বাংলা ২য়
      • সপ্তম শ্রেণি: ডিজিটাল প্রযুক্তি
    • অষ্টম শ্রেণী
    • বিদেশে পড়াশোনা
      • স্কলারশিপ
      • আমেরিকা
      • ফিনল্যান্ড উচ্চ শিক্ষা
      • ভারত
      • ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং
    • বিসিএস পরীক্ষা
  • এসএসসি
  • এইচএসসি
  • অনার্স
  • মাস্টার্স
  • স্কিল
    • এসইও
    • ওয়েব ডিজাইন
    • কোডিং শিখুন
    • অনলাইনে ইনকাম
    • ফ্রিল্যান্সিং শিখুন
  • স্বাস্থ্যবার্তা
    • ঔষধের নাম
    • স্বাস্থ্য
    • ত্বকের যত্ন
    • নারী স্বাস্থ্য
    • বিউটি টিপস
    • মা ও শিশু
  • আইন
  • চাকরি
  • অন্যান্য
    • আবেদন পত্র
    • জাগোরিক স্পেশাল
    • উপবৃত্তি
    • ইতিহাস ও ঐতিহ্য
    • জানা-অজানা
    • সপ্তম শ্রেণি: ইংরেজি
    • তথ্য প্রযুক্তি
    • ইংরেজি শিখুন
    • লতা-পাতা
  • সাধারণ জ্ঞান
  • কুইজ
    • আমার প্রতিষ্ঠান
    • গেস্ট ব্লগিং
  • দোয়া
  • শিক্ষা সংবাদ
No Result
View All Result
Jagorik
No Result
View All Result

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় | অধ্যায় ১ | সৃজনশীল প্রশ্নোত্তর ১১-১৫ | PDF

Jagorik Editor by Jagorik Editor
in HSC ব্যবসা ও ব্যবস্থাপনা
Reading Time: 3 mins read
A A
0
ফেসবুকে শেয়ার করুনটুইটারে টুইট করুনপিন্টারেস্টে পিন করুনলিংকডিনে শেয়ার করুন
ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় | অধ্যায় ১ | সৃজনশীল প্রশ্নোত্তর ১১-১৫ | PDF: ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্রের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন ও উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন।

প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্রের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন ও উত্তর গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।

সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।

প্রশ্নঃ ১১ বনলতা গার্মেন্টস-এর মালিক মুন্নি একজন সফল নারী উদ্যোক্তা। তার প্রতিষ্ঠানটি গত বছর রপ্তানিতে উলে­খযোগ্য ভ‚মিকা রাখায় শ্রেষ্ঠ রপ্তানিকারক হিসেবে স্বীকৃতি পায়। মুন্নির দুই সন্তান। বড়টি ইঞ্জিনিয়ার, সরকারি চাকুরে। ছোট সন্তান তার মায়ের গার্মেন্টস-এর জেনারেল ম্যানেজার। দু’জনই সফলতার সাথে তাদের কর্মক্ষেত্রে সমান অবদান রাখছেন। [ব. বো. ১৬]
ক. ব্যবস্থাপনা কী? ১
খ. বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলতে কী বোঝায়? ২
গ. মুন্নির ছোট সন্তান ব্যবস্থাপনার কোন স্তরে অবস্থান করছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. মুন্নির সামগ্রিক কর্মকাণ্ডে কি ব্যবস্থাপনার সর্বজনীনতা প্রমাণ করে? তোমার মতামত যুক্তিসহ ব্যাখ্যা করো। ৪

এই বিভাগে আরো পড়ুন

  • All
  • জাগোরিক
top 20 ladies fashion brands in Bangladesh
বিউটি টিপস

Top 20 Ladies Fashion Brands in Bangladesh – Jagorik

কওমি শিক্ষার্থীদের বড় সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা সংবাদ

কওমি শিক্ষার্থীদের বড় সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়

অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ.jpg
শিক্ষা সংবাদ

অননুমোদিত সব দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধের নির্দেশ ইউজিসির

বিশ্বসেরার স্বীকৃতি পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ বিভাগ
শিক্ষা সংবাদ

বিশ্বসেরার স্বীকৃতি পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ বিভাগ

১১ নং প্রশ্নের উত্তর

ক উত্তর: লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের সম্পদসমূহকে সঠিকভাবে কাজে লাগানোর প্রক্রিয়াকে ব্যবস্থাপনা বলে।
খ উত্তর: বিজ্ঞানসম্মত উপায়ে পরিচালিত ব্যবস্থাপনাই হলো বৈজ্ঞানিক ব্যবস্থাপনা।
এফ.ডব্লিউ. টেলর সাধারণ শিক্ষানবিশ থেকে প্রধান প্রকৌশলী পর্যন্ত বিভিন্ন পদে দীর্ঘ যুগ দায়িত্ব পালন করতে গিয়ে তার কাছে শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ধরা পড়ে।
তিনি সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের পন্থা নিয়ে দীর্ঘ দুই দশক গবেষণা চালান। এভাবে তিনি তার গবেষণাকর্মের ফলাফলকে একটা দর্শনে রূপদান করেন, যা বৈজ্ঞানিক ব্যবস্থাপনা নামে পরিচিত।
গ উত্তর: মুন্নির ছোট সন্তান ব্যবস্থাপনার উচ্চস্তরে অবস্থান করছে।
উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা হলো প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের নির্বাহীদের সমন্বয়ে গড়ে ওঠা ব্যবস্থাপনা। প্রতিষ্ঠানের উদ্দেশ্য, নীতিনির্ধারণ এবং পরিকল্পনা প্রণয়নের সাথে ব্যবস্থাপনার উচ্চপর্যায় সম্পৃক্ত থাকে।
মুন্নির ছোট সন্তান গার্মেন্টসের জেনারেল ম্যানেজার। জেনারেল ম্যানেজার হিসেবে তিনি গার্মেন্টসটির নীতিনির্ধারণের সাথে জড়িত থাকেন। তিনি প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করেন।
তিনি পরিকল্পনা বাস্তবায়নের জন্য অধস্তনদের নির্দেশ দেন। মুন্নির ছোট সন্তান গার্মেন্টসের একজন নীতিনির্ধারক হিসেবে দায়িত্বরত। সুতরাং বলা যায়, মুন্নির ছোট সন্তান ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তরে অবস্থান করছেন।
ঘ উত্তর: মুন্নির সামগ্রিক কর্মকাণ্ডে ব্যবস্থাপনার সর্বজনীনতা প্রমাণিত হয় বলে আমি মনে করি।
ব্যবস্থাপনার সর্বজনীনতা বলতে সব ক্ষেত্রে ব্যবস্থাপনা জ্ঞানের আবশ্যকতা ও প্রয়োগ যোগ্যতাকে বোঝায়। ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া। সমাজে বসবাসরত মানুষের ব্যক্তিক, পারিবারিক এবং রাষ্ট্রীয় জীবনের সর্বস্তরে ব্যবস্থাপনা বিদ্যমান।
মুন্নি একজন নারী উদ্যোক্তা। তিনি বনলতা গার্মেন্টসের প্রতিষ্ঠাতা। গার্মেন্টস পরিচালনা করতে মুন্নিকে ব্যবস্থাপনার সাহায্য নিতে হয়। মুন্নির দুই সন্তান আছে।
এ সন্তানদেরকে সুশিক্ষিত করতে তাকে পরিকল্পনা গ্রহণ করতে হয়েছে। দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে তিনি দুই ছেলেকে প্রতিষ্ঠিত করেছেন। অর্থাৎ তার পারিবারিক জীবনেও ব্যবস্থাপনা বিদ্যমান।
মুন্নির দুই সন্তান নিজেদের জীবনে সফল। মুন্নি নিজেও সফল। মুন্নির ব্যক্তিজীবনের প্রতিটি কাজেও ব্যবস্থাপনা প্রয়োজনীয়তা অনুভব করেছেন। মুন্নির প্রতিষ্ঠান রাষ্ট্র কর্তৃক শ্রেষ্ঠ রপ্তানিকারকের পুরস্কার পেয়েছে। সুতরাং ব্যবস্থাপনা সর্বজনীন, এতে কোনো সন্দেহ নেই।
ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় অধ্যায় ১ সৃজনশীল প্রশ্নোত্তর ১১-১৫ PDF
ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় অধ্যায় ৩ সৃজনশীল প্রশ্নোত্তর ৪৬-৪৮ PDF
প্রশ্নঃ ১২ মি. আসলাম এবং মি. পারভেজ একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে নিয়োজিত আছেন। উভয়ের কর্মকাণ্ডের ওপর প্রতিষ্ঠানের সফলতা অনেকাংশে নির্ভরশীল। প্রায়ই মি. আসলামকে প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিমালা ও পরিকল্পনা প্রণয়ন করতে হয়। অন্যদিকে মি. পারভেজ প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের তত্ত¡াবধানের জন্য অধীনস্থ কর্মচারীদের উপদেশ, নির্দেশ দিয়ে থাকেন। তিনিও সময় সময় অর্পিত দায়িত্ব পালনের জন্য নিজস্ব পরিকল্পনা প্রণয়ন করে থাকেন।
[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা; দিনাজপুর সরকারি কলেজ]
ক. ব্যবস্থাপনা চক্র কী? ১
খ. হেনরি ফেয়লকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয় কেন? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে বর্ণিত মি. আসলাম ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত? বর্ণনা করো। ৩
ঘ. “সাংগঠনিক স্তর বিবেচনায় মি. পারভেজ সিদ্ধান্ত গ্রহণের চেয়ে সিদ্ধান্ত বাস্তবায়নের সাথে অধিক মাত্রায় সম্পৃক্ত”- তুমি কি এর সাথে একমত? যুক্তিসহ মতামত দাও। ৪

১২ নং প্রশ্নের উত্তর

ক উত্তর: ব্যবস্থাপনার মৌলিক কাজগুলো (পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণ) পরপর আবর্তিত হওয়াকে ব্যবস্থাপনা চক্র বলে।
খ উত্তর: ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য হেনরি ফেয়লকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়।
হেনরি ফেয়ল ব্যবস্থাপকের পাঁচটি গুরুত্বপূর্ণ কাজের কথা উলে­খ করেন। সেগুলো হলো- পূর্বানুমান ও পরিকল্পনা, সংগঠিতকরণ, নির্দেশনা, সমন্বয়সাধন এবং নিয়ন্ত্রণ। এ কাজগুলোর সুষ্ঠু বাস্তবায়নের মধ্য দিয়ে একটি প্রতিষ্ঠান তার লক্ষ্যে পৌঁছাতে পারে।
এছাড়াও তিনি ব্যবস্থাপনার ১৪টি মৌলিক নীতিমালার কথা বলেছেন। হেনরি ফেয়ল প্রবর্তিত ব্যবস্থাপনার কার্যাবলি ও নীতিমালার ওপর ভিত্তি করেই বর্তমানে ব্যবস্থাপনা আধুনিক পর্যায়ে উন্নীত হয়েছে। তাই তাকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়।
গ উত্তর: উদ্দীপকে বর্ণিত মি. আসলাম ব্যবস্থাপনার উচ্চ স্তরে কর্মরত।
প্রতিষ্ঠানের লক্ষ্য ও কৌশল নির্ধারণ, পূর্বানুমান, উদ্যোগ গ্রহণ, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও নীতি প্রণয়ন উচ্চস্তরের ব্যবস্থাপনার কাজ। এ স্তরের ব্যবস্থাপকদের কাজের মাধ্যমে প্রতিষ্ঠান সফলতার দিকে এগিয়ে যায়।
উদ্দীপকে মি. আসলাম এবং মি. পারভেজ একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে নিয়োজিত আছেন। মি. আসলাম প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিমালা ও পরিকল্পনা প্রণয়ন করেন।
তিনি প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য প্রতিষ্ঠা, কৌশল ও নীতি নির্ধারণ করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেন। ফলে প্রতিষ্ঠান লক্ষ্যের দিকে এগিয়ে যায়। এসব উচ্চ স্তরের ব্যবস্থাপকের বৈশিষ্ট্যর সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মি. আসলাম ব্যবস্থাপনার উচ্চ স্তরের ব্যবস্থাপক।
ঘ উত্তর: সাংগঠনিক স্তর বিবেচনায় মি. পারভেজ ব্যবস্থাপনার নি স্তরে থেকে সিদ্ধান্ত বাস্তবায়নের সাথে অধিক মাত্রায় সম্পৃক্ত বলে আমি মনে করি।
পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ব্যক্তিদের নিয়ে নি স্তরের ব্যবস্থাপনা গঠিত হয়। এ স্তরের কর্মীরা মাঠ পর্যায়ে কাজ করেন।
উদ্দীপকে মি. পারভেজ প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের তত্ত¡াবধানে কাজ করেন। তিনি অধীনস্থ কর্মচারীদের উপদেশ, নির্দেশ দিয়ে থাকেন। এছাড়া তিনি কর্মচারীদের সাথে যোগাযোগ ও সুসম্পর্ক বজায় রাখেন। সাংগঠনিক স্তর বিবেচনায় মি. পারভেজ নি স্তরের ব্যবস্থাপক।
উচ্চ স্তরের ব্যবস্থাপকবৃন্দ নীতি নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন এবং কৌশল নির্ধারণ করে বিভিন্ন বিভাগ ও উপবিভাগের কর্মীদের ওপর অর্পণ করেন। আর নি স্তরের ব্যবস্থাপকগণ এসব নীতি ও আদেশ অনুযায়ী কর্মীদের দিয়ে কাজ করিয়ে নেন।
মি. পারভেজও কর্মীদের তত্ত¡াবধান করে কাজ আদায়ের চেষ্টা করেন।
কর্মীরা তাদের দক্ষতা ও যোগ্যতা দিয়ে সঠিকভাবে লক্ষ্য বাস্তবায়ন করে থাকেন। তাই বলা যায়, মি. পারভেজ সিদ্ধান্ত গ্রহণের চেয়ে উচ্চ স্তরের সিদ্ধান্ত বাস্তবায়নের সাথে অধিক মাত্রায় সম্পৃক্ত।
প্রশ্নঃ ১৩ এমকেএল লিমিটেড-এর বোর্ড সভায় গ্রাহকদের অধিক ঋণ প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বাজারজাতকরণ ব্যবস্থাপক মি. কামালকে নির্দেশ প্রদান করা হয়। মি. কামাল বিজ্ঞাপন তৈরি করার উদ্দেশ্যে এ্যাড ফার্ম, মডেল ও মাধ্যমের ব্যবস্থা করলেন। প্রতিষ্ঠান এর লক্ষ্যমাত্রা অর্জনের দিকে ধাবিত হচ্ছে।
[নটর ডেম কলেজ, ঢাকা]
ক. ব্যবস্থাপনা কী? ১
খ. প্রশাসন ও ব্যবস্থাপনার মধ্যে সম্পর্ক কী? ২
গ. এমকেএল লিমিটেড-এর গৃহীত অধিক ঋণ প্রদানের সিদ্ধান্তটি ব্যবস্থাপনার কোন স্তরের সিদ্ধান্ত? এ পর্যায়ের সিদ্ধান্ত প্রতিষ্ঠানটির জন্য কতটুকু গুরুত্ব বহন করে বলে তুমি মনে করো? তোমার মতামত ব্যক্ত করো। ৩
ঘ. মি. কামালের সঠিকভাবে দায়িত্ব পালনের ওপর প্রতিষ্ঠানের সফলতা অনেকাংশে নির্ভর করছে এ মন্তব্যের যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪

১৩ নং প্রশ্নের উত্তর

ক উত্তর: পরিকল্পনা, সংগঠিতকরণ, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা ও নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের সম্পদসমূহকে সঠিকভাবে কাজে লাগানোর প্রক্রিয়াকে ব্যবস্থাপনা বলে।
খ উত্তর: প্রশাসন প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ করে আর ব্যবস্থাপনা তা বাস্তবায়নের জন্য ব্যবস্থাপকীয় কার্য সম্পাদন করে।
প্রশাসন প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ, লক্ষ্য নির্ধারণ ও কাঠামো প্রণয়ন করে। ব্যবস্থাপনা এ কাঠামো বাস্তবায়নের জন্য পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণের কাজ করে থাকে।
ব্যবস্থাপনা তার কাজের জন্য প্রশাসনের কাছে জবাবদিহি করে। তাই বলা যায়, প্রশাসন ও ব্যবস্থাপনা পরস্পর সম্পর্কযুক্ত।
গ উত্তর: এমকেএল লিমিটেডের গৃহীত অধিক ঋণ প্রদানের সিদ্ধান্তটি ব্যবস্থাপনার উচ্চ স্তরের সিদ্ধান্ত। এ পর্যায়ের সিদ্ধান্ত প্রতিষ্ঠানের জন্য যথেষ্ট গুরুত্ব বহন করে বলে আমি মনে করি।
ব্যবস্থাপনার উচ্চ স্তরে প্রতিষ্ঠানের লক্ষ্য ও কৌশল নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ করা হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান, পরিচালক পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক প্রভৃতি এ স্তরের অন্তর্গত। প্রতিষ্ঠানের ঋণদান ও বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ এ স্তরের কাজ।
উদ্দীপকে এমকেএল লিমিটেড বোর্ড সভায় গ্রাহকদের অধিক ঋণ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। বোর্ড সভায় চেয়ারম্যান, পরিচালক, ব্যবস্থাপক ঋণ প্রদানের যে সিদ্ধান্ত নেন তা উচ্চ পর্যায়ের কাজ। ঋণ দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানের গ্রাহক সেবা প্রতিষ্ঠা হয়।
এতে গ্রাহকরা প্রতিষ্ঠানের প্রতি আকৃষ্ট হয় এবং প্রতিষ্ঠানের স্থায়ী গ্রাহকে পরিণত হয়। এ ঋণ প্রদান কর্মসূচি অধিক চিন্তনীয় এবং গুরুত্বপূর্ণ কাজ। কারণ সঠিক ও উপযুক্ত ব্যক্তিকে ঋণ দেওয়া না হলে প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হবে। তাই এ পর্যায়ের সিদ্ধান্ত অধিক গুরুত্ব বহন করে।
ঘ উত্তর: মি. কামালের সঠিকভাবে দায়িত্ব পালনের ওপর প্রতিষ্ঠানের সফলতা অনেকাংশে নির্ভর করে এ কথাটি যৌক্তিক।
প্রতিষ্ঠানের সাফল্য দক্ষ ব্যবস্থাপনার ওপর নির্ভর করে। ব্যবস্থাপক তার কাজগুলো দক্ষ কর্মী দিয়ে সুষ্ঠুভাবে করিয়ে নেন। আর মধ্যস্তরের ব্যবস্থাপক উচ্চস্তরের নীতি এবং পরিকল্পনা অনুযায়ী কর্মীদের আদেশ-নির্দেশ দিয়ে লক্ষ্যে পৌঁছান।
উদ্দীপকে মি. কামাল একজন বাজারজাতকরণ ব্যবস্থাপক। তিনি উচ্চস্তরের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য এ্যাড ফার্ম, মডেল ও মাধ্যমের ব্যবস্থা করেন। তার কাজের ফলে প্রতিষ্ঠান লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে।
মি. কামাল একই সাথে উচ্চস্তর এবং নি স্তরের ব্যবস্থাপনার সাথে জড়িত। তিনি উচ্চ স্তরের ব্যবস্থাপকের নির্দেশনা অনুযায়ী কর্মীদের নির্দেশ দেন। এতে কর্মীরা কাজের প্রতি উৎসাহী হয়।
কর্মীদের সাথে যোগাযোগ করে পরামর্শ দিলে আন্তরিকতা বাড়ে, যা প্রতিষ্ঠানের সফলতা অর্জনে সাহায্য করে। তাই বলা যায়, মি. কামালের সঠিকভাবে দায়িত্ব পালনের ওপর প্রতিষ্ঠানের সফলতা অনেকাংশে নির্ভরশীল।
প্রশ্নঃ ১৪ মেঘনা টেলিকম ইন্ডাস্ট্রি আধুনিক মানসম্পন্ন টেলিফোন সেট তৈরি করে। প্রধান নির্বাহী হালিম সাহেবের বিচক্ষণতা ও দূরদর্শিতায় ২০০৭ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি বর্তমানে বাজারে ভালো অবস্থানে আছে। উৎপাদন কার্যক্রম যাতে আরও নির্বিঘেœ হয় তাই তিনি প্রত্যেক কর্মীর শ্রম ঘণ্টা নির্দিষ্ট করে দিয়েছেন এবং শ্রমিকদের সমস্যা সমাধানে শ্রমকল্যাণ কমিটি গঠন করেছেন। সম্প্রতি তিনি একটি মান নিয়ন্ত্রণ দল প্রতিষ্ঠা করেছেন। এরা নিয়মিত উৎপাদন থেকে শুরু করে চ‚ড়ান্ত পণ্য মজুদের আগ পর্যন্ত প্রতিটি পণ্যের মান নিশ্চিতকরণ ও প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকেন। [ঢাকা সিটি কলেজ]
ক. ব্যবস্থাপনা কী? ১
খ. কাকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়? ব্যাখ্যা করো। ২
গ. হালিম সাহেব ব্যবস্থাপনার কোন স্তরে অবস্থান করছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. সম্প্রতি সংযোজিত নতুন কার্যক্রমের ফলে উক্ত প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে কি? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও। ৪

১৪ নং প্রশ্নের উত্তর

ক উত্তর: পরিকল্পনা, সংগঠিতকরণ, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা ও নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের সম্পদসমূহকে সঠিকভাবে কাজে লাগানোর প্রক্রিয়াকে ব্যবস্থাপনা বলে।
খ উত্তর: হেনরি ফেয়লকে (ঐবহৎর ঋধুড়ষ) আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়।
১৯১৬ সালে ফেয়লের বিখ্যাত গ্রন্থ প্রকাশিত হয়। এ গ্রন্থে তিনি ১৪টি মৌলিক নীতির কথা বলেছেন, যা আজও সব প্রতিষ্ঠানে সমভাবে প্রযোজ্য।
এছাড়াও তিনি ব্যবস্থাপনার পাঁচটি গুরুত্বপূর্ণ কাজের কথা উলে­খ করেন। যথা: পরিকল্পনা, সংগঠিতকরণ, সমন্বয়সাধন, নির্দেশনা ও নিয়ন্ত্রণ।
এসব কাজ প্রতিটি প্রতিষ্ঠানে সর্বজন স্বীকৃত। তাই হেনরি ফেয়লকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়।
গ উত্তর: হালিম সাহেব ব্যবস্থাপনার উচ্চ স্তরে অবস্থান করছেন।
প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের নির্বাহীগণ ব্যবস্থাপনার যে কাজ করেন তা উচ্চ স্তরের ব্যবস্থাপনা। এ স্তরে সাধারণত পরিচালনা পর্ষদ, প্রতিষ্ঠানের সভাপতি, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী অবস্থান করেন। এসব ব্যক্তিবর্গ প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি কাজের সাথে জড়িত।
উদ্দীপকে জনাব হালিম সাহেব মেঘনা টেলিকম ইন্ডাস্ট্রি-এর প্রধান নির্বাহী হিসেবে কাজ করেন। তিনি বিচক্ষণতা ও দূরদর্শিতা কাজে লাগিয়ে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন করেন। এছাড়া তিনি উচ্চ পর্যায় থেকে কর্মীদের সময় নির্ধারণ করেন এবং শ্রম কল্যাণ সমিতি গঠন করেন।
সম্প্রতি তিনি নিয়ন্ত্রণ কার্যক্রম বজায় রাখতে মান নিয়ন্ত্রণ দল গঠন করেন। এসব কাজ উচ্চ স্তরের ব্যবস্থাপনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, হালিম সাহেব প্রধান নির্বাহী হিসেবে ব্যবস্থাপনার উচ্চ স্তরে অবস্থান করছেন।
ঘ উত্তর: সম্প্রতি সংযোজিত মান নিয়ন্ত্রণ কার্যক্রমের ফলে উক্ত প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে বলে আমি মনে করি।
মান নিয়ন্ত্রণ হলো প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা ও পণ্যের সঠিক মান বজায় রাখা। প্রতিটি প্রতিষ্ঠানে উৎপাদন থেকে শুরু করে পণ্য মজুদ পর্যন্ত এ মান যাচাই করা হয়। পণ্যের গুণগতমান রক্ষার্থে মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে।
উদ্দীপকে মেঘনা টেলিকম ইন্ডাস্ট্রি-এর প্রধান নির্বাহী হালিম সাহেব প্রতিষ্ঠানটি আধুনিক মানসম্পন্ন টেলিফোন সেট তৈরি করে। সম্প্রতি হালিম সাহেব একটি মান নিয়ন্ত্রণ দল প্রতিষ্ঠা করেছেন।
এরা নিয়মিত উৎপাদন থেকে শুরু করে চ‚ড়ান্ত পণ্য মজুদের পূর্ব পর্যন্ত প্রতিটি পণ্যের মান নিশ্চিত করে। প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে।
পণ্যের মান উন্নয়নের ফলে প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে উদ্দীপনা বৃদ্ধি পাবে। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের পাশাপাশি মান নিয়ন্ত্রণ দল কর্মীদের প্রশিক্ষণের কাজ করে থাকেন। কীভাবে পণ্যের গুণগত মান উন্নয়ন করা যায় সেজন্য প্রতিটি স্তরে কর্মীদের প্রশিক্ষণ দিয়ে থাকেন।
প্রয়োজনীয় আলাপ-আলোচনা ও পরামর্শ গ্রহণের ফলে কর্মীরা কাজের প্রতি সচেতন হয়। কর্মীদের কাজে কোনো ভুল হলে তা সংশোধন করে দেওয়া হয়। ফলে তাদের দক্ষতা বৃদ্ধি পায়।
এতে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। তাই বলা যায়, মান নিয়ন্ত্রণ পদ্ধতি প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি করে।
প্রশ্নঃ ১৫ ঝশরষষ উবাবষড়ঢ়সবহঃ খঃফ. প্রসিদ্ধ পেশাদার ব্যবস্থাপকদের একটি নিবন্ধিত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি অপরূপা লি. নাক উত্তর: প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের ব্যবস্থাপকদের ব্যবস্থাপকীয় প্রশিক্ষণ, পারস্পরিক সমন্বয় ও আন্তঃবৈষম্য দূরীকরণে কাজ করে। অপরূপা লি.-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা সকলেই বেশ দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত। সাধারণত শিক্ষানবিশ নির্বাহীরা ঐ প্রতিষ্ঠানের সাধারণ ব্যবস্থাপক হিসেবে ঊর্ধ্বতনের নীতি বাস্তবায়নে সচেষ্ট থাকেন। ফোরম্যান ও শ্রমিকেরা প্রতিষ্ঠানটিতে বেশ দক্ষ হলেও অপরূপা লি. সাফল্য লাভ করতে পারছে না। অ
  [হলি ক্রস কলেজ, ঢাকা]
ক. আধুনিক শ্রমিক-কর্মী ব্যবস্থাপনার জনক কে? ১
খ. ব্যবস্থাপনা চক্র বলতে কী বোঝায় (চিত্রসহ)? ২
গ. ঝশরষষ উবাবষড়ঢ়সবহঃ খঃফ. কার্যাবলির ভিত্তিতে কোন ধরনের ব্যবস্থাপনা কাজ পরিচালনা করে? ব্যাখ্যা করো। ৩
ঘ. ‘অপরূপা লি.’-এ কোন স্তরের ব্যবস্থাপকদের ব্যর্থতার কারণে প্রতিষ্ঠানটি সাফল্য পাচ্ছে না? বিশ্লেষণ করো। ৪

১৫ নং প্রশ্নের উত্তর

ক উত্তর: আধুনিক শ্রমিক-কর্মী ব্যবস্থাপনার জনক হলেন রবার্ট ওয়েন ।
খ উত্তর: ব্যবস্থাপনার কার্যসমূহ চক্রাকারে আবর্তিত হওয়াকে ব্যবস্থাপনা চক্র বলে।
ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম ধাপ হলো পরিকল্পনা করা। পরিকল্পনার আলোকে কর্মীসংস্থান করা হয়। অতঃপর কর্মীদের কাজের নির্দেশনা দেওয়া হয়। কাজের গতি ও নির্ভুলতা নিশ্চিতের জন্য কর্মীদের প্রেষণা দেওয়া হয়। এ
রপর পরিকল্পনা অনুযায়ী কাজগুলো হচ্ছে কি না তার সমন্বয় ও প্রয়োজনমতো নিয়ন্ত্রণ কাজ করা হয়। নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনো ত্র“টি-বিচ্যুতি পাওয়া গেলে তা সংশোধনের জন্য আবার পরিকল্পনা করা হয়। এ কাজগুলো একটার পর একটা চক্রাকারে বাস্তবায়িত হয়। তাই একে ব্যবস্থাপনা চক্র বলা হয়। ব্যবস্থাপনা চক্রের চিত্র নিরূপ:
গ উত্তর: ঝশরষষ উবাবষড়ঢ়সবহঃ খঃফ. কার্যাবলির ভিত্তিতে ব্যবস্থাপনার ‘সমন্বয়’ কাজ পরিচালনা করে।
সমন্বয়সাধন হলো প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের সব ব্যক্তি এবং বিভাগ ও উপবিভাগের মধ্যে যোগসূত্র স্থাপন করা। এর মাধ্যমে প্রতিষ্ঠানের সব বিভাগের মধ্যে সহযোগিতা, সমঝোতা ও ভারসাম্য প্রতিষ্ঠা করা হয়। এতে প্রতিষ্ঠানের কাজের মধ্যে নিরবচ্ছিন্নতা ও ধারাবাহিকতা বজায় থাকে।
উদ্দীপকে ঝশরষষ উবাবষড়ঢ়সবহঃ খঃফ. প্রসিদ্ধ পেশাদার ব্যবস্থাপকদের একটি নিবন্ধিত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ‘অপরূপা লি.’ নাক উত্তর: প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের ব্যবস্থাপকদের প্রশিক্ষণ দেয়। এতে প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপকদের পারস্পরিক দূরত্ব ও আন্তঃবৈষম্য নিরসন হয়।
আবার ব্যবস্থাপকদের মধ্যে পারস্পরিক যোগসূত্র স্থাপিত হয়; যা সমন্বয়সাধন কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, ঝশরষষ উবাবষড়ঢ়সবহঃ খঃফ.-এর কাজ সমন্বয় কাজের অন্তর্ভুক্ত।
  • উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
  • উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
  • উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
  • উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
  • উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
  • উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
ঘ উত্তর: অপরূপা লি. কোম্পানিতে মধ্য স্তরের ব্যবস্থাপকদের ব্যর্থতার কারণেই প্রতিষ্ঠানটি সাফল্য পাচ্ছে না।
নি স্তরে নিয়োজিত কর্মীদের কাজ মধ্য স্তরের ব্যবস্থাপকগণ তত্ত¡াবধান করেন। আবার তারা উচ্চ স্তরের প্রণীত নীতিমালা বাস্তবায়ন করেন। বিভাগীয় ব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক এবং সহকারী ব্যবস্থাপক মধ্য স্তরে কাজ করেন।
উদ্দীপকে অপরূপা লি. প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা বেশ দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত। সাধারণ শিক্ষানবিশ নির্বাহীরা ঐ প্রতিষ্ঠানের সাধারণ ব্যবস্থাপক হিসেবে ঊর্ধ্বতনের নীতি বাস্তবায়ন করেন। শিক্ষানবিশ পর্যায়ের কর্মীরা গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বে থাকায় সুষ্ঠুভাবে কাজ করা অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়।
অপরূপা লি.-এর ফোরম্যান ও শ্রমিকরাও বেশ দক্ষ। কিন্তু মধ্য স্তরের ব্যবস্থাপক ঊর্ধ্বতন কর্মকর্তাদের নীতি সহজ উপায়ে বাস্তবায়ন করতে পারছেন না। আবার নির্বাহীরা শিক্ষানবিশ পর্যায়ে থাকায় যথাযথ কাজের তদারকি করতে ব্যর্থ হয়।
ফলে প্রতিষ্ঠানের সাফল্য অর্জন অনেকাংশে ব্যাহত হচ্ছে। মধ্য স্তরের ব্যবস্থাপকের কাজ হলো উচ্চ স্তরের আদেশ-নির্দেশ অনুযায়ী অধস্তন কর্মীদের দিয়ে দক্ষতার সাথে কাজ আদায় করে নেওয়া।
কিন্তু অপরূপা লি. এর মধ্য স্তরের নির্বাহীদের দক্ষতা ও অভিজ্ঞতার অভাব থাকার কারণে সঠিকভাবে ফোরম্যান ও শ্রমিকদের কাজের নির্দেশনা প্রদান করতে পারেন না। এতে প্রতিষ্ঠানের নীতি ও পরিকল্পনা বাস্তবায়নে সমস্যা দেখা দেয়। তাই বলা যায়, অপরূপা লি. কোম্পানিতে মধ্য স্তরের ব্যবস্থাপকদের ব্যর্থতার কারণে প্রতিষ্ঠানটি সাফল্য পাচ্ছে না।
PDF Download
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।

এই বিভাগের আরো লেখা

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় সকল অধ্যায় সৃজনশীল প্রশ্নোত্তর PDF
HSC ব্যবসা ও ব্যবস্থাপনা

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় | অধ্যায় ৪ | সৃজনশীল প্রশ্নোত্তর ৩১-৩৫ | PDF

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় অধ্যায় ৪ সৃজনশীল প্রশ্নোত্তর ৪১-৪৩ PDF
HSC ব্যবসা ও ব্যবস্থাপনা

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় | অধ্যায় ৪ | সৃজনশীল প্রশ্নোত্তর ৪১-৪৩ | PDF

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় অধ্যায় ২ সৃজনশীল প্রশ্নোত্তর ২১-২৫ PDF
HSC ব্যবসা ও ব্যবস্থাপনা

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় | অধ্যায় ২ | সৃজনশীল প্রশ্নোত্তর ২১-২৫ | PDF

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় অধ্যায় ৪ সৃজনশীল প্রশ্নোত্তর ২১-২০ PDF
HSC ব্যবসা ও ব্যবস্থাপনা

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় | অধ্যায় ৪ | সৃজনশীল প্রশ্নোত্তর ২১-২০ | PDF

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় অধ্যায় ৪ সৃজনশীল প্রশ্নোত্তর ১৬-২০ PDF
HSC ব্যবসা ও ব্যবস্থাপনা

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় | অধ্যায় ৪ | সৃজনশীল প্রশ্নোত্তর ১৬-২০ | PDF

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় অধ্যায় ২ সৃজনশীল প্রশ্নোত্তর ২৬-৩০ PDF
HSC ব্যবসা ও ব্যবস্থাপনা

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় | অধ্যায় ২ | সৃজনশীল প্রশ্নোত্তর ২৬-৩০ | PDF

Next Post
৫ম শ্রেণি | বাংলা | স্বদেশ কবিতার প্রশ্ন উত্তর | PDF

৫ম শ্রেণি | বাংলা | স্বদেশ কবিতার প্রশ্ন উত্তর | PDF

৫ম শ্রেণি | বাংলা | স্মরণীয় যাঁর চিরদিন গল্পের প্রশ্ন উত্তর | PDF

৫ম শ্রেণি | বাংলা | স্মরণীয় যাঁর চিরদিন গল্পের প্রশ্ন উত্তর | PDF

৫ম শ্রেণি | বাংলা | বীরের রক্তে স্বাধীন এ দেশ গল্পের প্রশ্ন উত্তর | PDF

৫ম শ্রেণি | বাংলা | বীরের রক্তে স্বাধীন এ দেশ গল্পের প্রশ্ন উত্তর | PDF

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয় লেখাগুলো

No Content Available

অন্যান্য বিভাগ থেকে

HSC হিসাববিজ্ঞান ২য় পত্র সকল কলেজের বহুনির্বাচনি ৫৪ PDF

HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ৫৪ | PDF

প্রবাসীদের জীবন কাহিনী

প্রবাসীদের জীবন কাহিনী

HSC সৃজনশীল প্রশ্ন ২৬-৫০ অধ্যায় দ্বিতীয় PDF – ICT

HSC | সৃজনশীল প্রশ্ন ২৬-৫০ | অধ্যায়: দ্বিতীয় | PDF – ICT

শ্রেণি ৪র্থ | প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ২ - উদ্ভিদ ও প্রাণী বহুনির্বাচনি

শ্রেণি ৪র্থ | প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ২ – উদ্ভিদ ও প্রাণী বহুনির্বাচনি

  • আমাদের সম্পর্কে
  • গোপনীয় নীতি
  • জাগোরিকে লিখুন
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ করুন
  • শর্তাবলী
Call us: +1 234 JEG THEME

© ২০২৪ জাগোরিক - সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

No Result
View All Result
  • একাডেমিক
    • সকল শ্রেণির বই
    • প্রথম শ্রেণী
    • দ্বিতীয় শ্রেনী
    • তৃতীয় শ্রেণী
    • চতুর্থ শ্রেণি
    • পঞ্চম শ্রেণি
    • ষষ্ঠ শ্রেণি
    • সপ্তম শ্রেণি
      • সপ্তম শ্রেণি: ইংরেজি
      • সপ্তম শ্রেণি: বাংলা ২য়
      • সপ্তম শ্রেণি: ডিজিটাল প্রযুক্তি
    • অষ্টম শ্রেণী
    • বিদেশে পড়াশোনা
      • স্কলারশিপ
      • আমেরিকা
      • ফিনল্যান্ড উচ্চ শিক্ষা
      • ভারত
      • ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং
    • বিসিএস পরীক্ষা
  • এসএসসি
  • এইচএসসি
  • অনার্স
  • মাস্টার্স
  • স্কিল
    • এসইও
    • ওয়েব ডিজাইন
    • কোডিং শিখুন
    • অনলাইনে ইনকাম
    • ফ্রিল্যান্সিং শিখুন
  • স্বাস্থ্যবার্তা
    • ঔষধের নাম
    • স্বাস্থ্য
    • ত্বকের যত্ন
    • নারী স্বাস্থ্য
    • বিউটি টিপস
    • মা ও শিশু
  • আইন
  • চাকরি
  • অন্যান্য
    • আবেদন পত্র
    • জাগোরিক স্পেশাল
    • উপবৃত্তি
    • ইতিহাস ও ঐতিহ্য
    • জানা-অজানা
    • সপ্তম শ্রেণি: ইংরেজি
    • তথ্য প্রযুক্তি
    • ইংরেজি শিখুন
    • লতা-পাতা
  • সাধারণ জ্ঞান
  • কুইজ
    • আমার প্রতিষ্ঠান
    • গেস্ট ব্লগিং
  • দোয়া
  • শিক্ষা সংবাদ

© ২০২৪ জাগোরিক - সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In