• আমাদের সম্পর্কে
  • গোপনীয় নীতি
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ করুন
  • শর্তাবলী
  • জাগোরিকে লিখুন
Wednesday, August 5, 2026
  • Login
Jagorik
  • একাডেমিক
    • সকল শ্রেণির বই
    • প্রথম শ্রেণী
    • দ্বিতীয় শ্রেনী
    • তৃতীয় শ্রেণী
    • চতুর্থ শ্রেণি
    • পঞ্চম শ্রেণি
    • ষষ্ঠ শ্রেণি
    • সপ্তম শ্রেণি
      • সপ্তম শ্রেণি: ইংরেজি
      • সপ্তম শ্রেণি: বাংলা ২য়
      • সপ্তম শ্রেণি: ডিজিটাল প্রযুক্তি
    • অষ্টম শ্রেণী
    • বিদেশে পড়াশোনা
      • স্কলারশিপ
      • আমেরিকা
      • ফিনল্যান্ড উচ্চ শিক্ষা
      • ভারত
      • ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং
    • বিসিএস পরীক্ষা
  • এসএসসি
  • এইচএসসি
  • অনার্স
  • মাস্টার্স
  • স্কিল
    • এসইও
    • ওয়েব ডিজাইন
    • কোডিং শিখুন
    • অনলাইনে ইনকাম
    • ফ্রিল্যান্সিং শিখুন
  • স্বাস্থ্যবার্তা
    • ঔষধের নাম
    • স্বাস্থ্য
    • ত্বকের যত্ন
    • নারী স্বাস্থ্য
    • বিউটি টিপস
    • মা ও শিশু
  • আইন
  • চাকরি
  • অন্যান্য
    • আবেদন পত্র
    • জাগোরিক স্পেশাল
    • উপবৃত্তি
    • ইতিহাস ও ঐতিহ্য
    • জানা-অজানা
    • সপ্তম শ্রেণি: ইংরেজি
    • তথ্য প্রযুক্তি
    • ইংরেজি শিখুন
    • লতা-পাতা
  • সাধারণ জ্ঞান
  • কুইজ
    • আমার প্রতিষ্ঠান
    • গেস্ট ব্লগিং
  • দোয়া
  • শিক্ষা সংবাদ
No Result
View All Result
  • একাডেমিক
    • সকল শ্রেণির বই
    • প্রথম শ্রেণী
    • দ্বিতীয় শ্রেনী
    • তৃতীয় শ্রেণী
    • চতুর্থ শ্রেণি
    • পঞ্চম শ্রেণি
    • ষষ্ঠ শ্রেণি
    • সপ্তম শ্রেণি
      • সপ্তম শ্রেণি: ইংরেজি
      • সপ্তম শ্রেণি: বাংলা ২য়
      • সপ্তম শ্রেণি: ডিজিটাল প্রযুক্তি
    • অষ্টম শ্রেণী
    • বিদেশে পড়াশোনা
      • স্কলারশিপ
      • আমেরিকা
      • ফিনল্যান্ড উচ্চ শিক্ষা
      • ভারত
      • ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং
    • বিসিএস পরীক্ষা
  • এসএসসি
  • এইচএসসি
  • অনার্স
  • মাস্টার্স
  • স্কিল
    • এসইও
    • ওয়েব ডিজাইন
    • কোডিং শিখুন
    • অনলাইনে ইনকাম
    • ফ্রিল্যান্সিং শিখুন
  • স্বাস্থ্যবার্তা
    • ঔষধের নাম
    • স্বাস্থ্য
    • ত্বকের যত্ন
    • নারী স্বাস্থ্য
    • বিউটি টিপস
    • মা ও শিশু
  • আইন
  • চাকরি
  • অন্যান্য
    • আবেদন পত্র
    • জাগোরিক স্পেশাল
    • উপবৃত্তি
    • ইতিহাস ও ঐতিহ্য
    • জানা-অজানা
    • সপ্তম শ্রেণি: ইংরেজি
    • তথ্য প্রযুক্তি
    • ইংরেজি শিখুন
    • লতা-পাতা
  • সাধারণ জ্ঞান
  • কুইজ
    • আমার প্রতিষ্ঠান
    • গেস্ট ব্লগিং
  • দোয়া
  • শিক্ষা সংবাদ
No Result
View All Result
Jagorik
No Result
View All Result

ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র | সকল কলেজের প্রশ্ন ২৯-৩০

Jagorik Editor by Jagorik Editor
in HSC ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র
Reading Time: 2 mins read
A A
0
ফেসবুকে শেয়ার করুনটুইটারে টুইট করুনপিন্টারেস্টে পিন করুনলিংকডিনে শেয়ার করুন

ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র | সকল কলেজের প্রশ্ন ২৯-৩০ : ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন ও উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন।

২৯. কুমিল্লা কমার্স কলেজ বিষয় কোড: ২ ৭ ৭

সময় ২ ঘণ্টা ৩০ মিনিট ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা: প্রথম পত্র পূর্ণমান ৭০

১. তমাল বিভিন্ন গার্মেন্টস শিল্পে সুতা সরবরাহের কাজ করেন। এজন্য দেশের বিখ্যাত কয়েকটি সুতা তৈরির কারখানায় তার বেশ কদর। তামাল লক্ষ করল যে, অধিক পরিমাণে সুতা ক্রয় করলে মূল্য কিছুটা কম পড়ে। তাই সে কিছু জমাকৃত অর্থ বিনিয়োগ করে একটি গুদাম ভাড়া করে এবং অধিক পরিমাণে সুতা সংগ্রহ করে সংরক্ষণ করার পরিকল্পনা করেন।

ক. প্রক্রিয়াজাত শিল্প কী? ১
খ. ‘Business’-এর সমীকরণটি ব্যাখ্যা করো। ২
গ. তমালের সাম্প্রতিক কার্যক্রমটি কোন ধরনের ট্রেডের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো। ৩
ঘ. “ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে তমালের সাফল্য সুনিশ্চিত” তুমি কি এর সাথে একমত? যুক্তিসহ ব্যাখ্যা করো। ৪

২. মি. চৌধুরী উচ্চবিত্ত পরিবারের সন্তান। লেখাপড়া শেষ করে তিনি একটি গার্মেন্টস কারখানা স্থাপন করলেন। শ্রমিকদের সহজ প্রাপ্যতা, স্বল্প মজুরি, সহজ অর্ডার প্রাপ্তি, শ্রমিকদের নিখুঁত কাজ সব মিলিয়ে অল্পদিনের মধ্যে তিনি সফল ব্যবসায়ী হিসেবে আবিভর্‚ত হলেন। তিনি শ্রমিকদের জন্য গার্মেন্টস কারখানা, ডে-কেয়ার সেন্টার, সহজ নির্গমন পথ, অগ্নিনির্বাপন ব্যবস্থা ও প্রশিক্ষণের ব্যবস্থা করলেন। কিন্তু পার্শ্ববর্তী একটি কারখানা যেখানে পর্যাপ্ত পানি, নির্গমন পথ ও অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই সেখানে হঠাৎ একদিন আগুন লেগে অনেক শ্রমিক মারা যায়। এতে তিনি ভীষণ মর্মাহত হন।

ক. ভৌগোলিক পরিবেশ কী? ১
খ. ব্যবসায়িক মূল্যবোধ কোন পরিবেশের অন্তর্ভুক্ত? বুঝিয়ে লেখো। ২
গ. ব্যবসায়িক কোন অনুক‚ল পরিবেশের কারণে মি. চৌধুরী সফল ব্যবসায়ী? ব্যাখ্যা করো। ৩
ঘ. ব্যবসায়ের কোন পরিবেশের যথার্থ প্রয়োগ করলে পার্শ্ববর্তী গার্মেন্টসটিতে দুর্ঘটনা ঘটত না বলে তুমি মনে করো? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। ৪

৩. মি. রনি বৈদেশিক বাণিজ্যের সাথে সম্পৃক্ত। তিনি পার্শ্ববর্তী দেশ ভারত থেকে  পেঁয়াজ আমদানি করে বাংলাদেশে বিক্রয় করেন। এ বছর পেঁয়াজের মৌসুমে অধিক পরিমাণে পেঁয়াজ আমদানি করলেও তিনি যথাসময়ে তা বাজারজাত করেননি। এতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয় এবং  পেঁয়াজের মূল্য অত্যাধিক বেড়ে যায়। মি. রনি এ সুযোগে প্রচুর মুনাফা অর্জন করেন।

ক. ই-রিটেইলিং কী? ১
খ. B2G বলতে কী বোঝায়? ২
গ. মি. রনির কার্যক্রমে ব্যবসায়ের কোন দিকটি অনুপস্থিত? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে মি. রনি সমাজের যে পক্ষের প্রতি দায়িত্ব পালনে অবহেলা করেছেন, তা পালনের আবশ্যকতা বিশ্লেষণ করো। ৪

৪. ক, খ, গ সাভারে একটি জামদানি শাড়ি তৈরির কারখানা দীর্ঘদিন যাবৎ সাফল্যের সাথে পরিচালনা করছে। প্রাথমিকভাবে তিনজনই দুই লক্ষ টাকা করে মূলধন নিয়ে ব্যবসায় শুরু করেছিলেন। চলতি বছরের শুরুতে আকস্মিকভাবে আগুন লেগে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়ে যাওয়ায় ব্যবসায়টির অস্তিত্ব প্রায় নষ্ট হয়ে যেতে বসেছে। সুতা, রং ও শ্রমিকদের বেতন বাবদ সম্মিলিত দায়ের পরিমাণ প্রায় ১৫ লক্ষ টাকা দাঁড়িয়েছে।

ক. সীমাবদ্ধ অংশীদার কে? ১
খ. জন্মগত অধিকারের ভিত্তিতে অংশীদারি কারবার গঠিত হয় না- ব্যাখ্যা করো। ২
গ. আলোচ্য উদ্দীপকটিতে অংশীদারি ব্যবসায়ের কোন গুরুত্বপূর্ণ উপাদানটি অনুপস্থিত? এর গুরুত্ব ব্যাখ্যা করো। ৩
ঘ. কারখানাটি আগুনে বিনষ্ট হওয়ার পর সর্বমোট দায়ের পরিমাণেই অংশীদারগণ ব্যক্তিগতভাবে চিন্তিত। এতে অংশীদারি ব্যবসায়ের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান তা মূল্যায়ন করো। ৪

৫. ‘কিং এন্ড কোং’ একটি পাবলিক লি. কোম্পানি। প্রতিষ্ঠানটি গত তিন বছর যাবৎ সফলতার সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটির অতিরিক্ত মূলধনের প্রয়োজন দেখা দেওয়ায় এ বছর সঞ্চিতি তহবিলের অর্থ মূলধনে পরিণত করেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য হ্রাস পাওয়ায় ‘কুইন এন্ড কোং’ নামে অন্য একটি কোম্পানি উক্ত প্রতিষ্ঠানের ৬০% শেয়ার ক্রয় করে নেয়।

ক. অবলেখক কী? ১
খ. কোম্পানিতে যোগ্যতাসূচক শেয়ার কারা ক্রয় করে এবং কেন? ২
গ. কিং এন্ড কোং কোন পদক্ষেপ গ্রহণ করে সঞ্চিতি তহবিলের অর্থ মূলধনে পরিণত করেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. ‘কিং এন্ড কোং’-এর বর্তমান অবস্থার মূল্যায়ন করো। ৪

৬. সরকারের খাস জমিতে গড়ে তোলা হকার্স মার্কেটের ব্যবসায়ী মিজান মিয়া অন্যান্য ব্যবসায়ীদের নিয়ে একটি সমবায় সমিতি গড়ে তুলেছে। এতে তারা সঞ্চয় জমা করে, ঋণ নেয় এবং জমাকৃত অর্থ বিভিন্ন খাতে বিনিয়োগ করে। মার্কেটের নানান বিপদ-আপদ তারা একত্রে মোকাবিলা করে। নির্বাচন ঘনিয়ে এসেছে। এ নিয়ে নিজেদের মধ্যে নানান ভুল বোঝাবোঝির সৃষ্টি হচ্ছে। সমবায় কর্মকর্তা এসে বললেন, সমবায়কে যদি আপনারা নিছক ব্যবসায়-প্রতিষ্ঠান ভাবেন তবে ভুল করবেন। এর মধ্যে লুকিয়ে আছে আপনাদের শক্তি, সাহস ও মর্যাদা।

ক. বহুমুখী সমবায় সমিতি কী? ১
খ. কোন দলিলকে সমবায়ের গঠন তন্ত্র বলে? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের ব্যবসায়ীরা উদ্দেশ্য বিচারে কোন ধরনের সমবায় সমিতি গড়ে তুলেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. সমবায় কর্মকর্তার মতের সাথে তুমি কি একমত? উদ্দীপকের আলোকে যুক্তি দাও। ৪

৭. সরকার বৃহত্তর সমুদ্রসৈকত কক্সবাজার দর্শনার্থীদের জন্য আকর্ষণীয়, নিরাপদ ও আরামদায়ক করার লক্ষ্যে হোটেল-মোটেল স্থাপন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইতিমধ্যে একটি সংস্থাকে উক্ত দায়িত্ব অর্পন করেছে। এছাড়াও সরকার ঢাকার সাথে কক্সবাজার অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নতকরণের লক্ষ্যে জনগণের সাথে যৌথ অর্থায়নের মাধ্যমে অবকাঠামোগত নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।

ক. BCIC-এর পূর্ণরূপ কী? ১
খ. কোন ব্যবসায়ের উদ্দেশ্য জনকল্যাণ? ব্যাখ্যা করো। ২
গ. সরকার কক্সবাজার সমুদ্রসৈকত উন্নয়নের দায়িত্ব কোন সংস্থাকে অর্পণ করেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. অবকাঠামো নির্মাণের জন্য সরকার যে ব্যবসায়ের পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশের প্রেক্ষাপটে তার প্রয়োজনীয়তা লেখো। ৪

 

ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র সকল কলেজের প্রশ্ন ২৯-৩০
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র

 

৮. জনাব সালাম একজন শিল্পপতি ও একই সাথে গবেষকও বটে। তিনি ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে একটি সিমেন্টের কারখানা স্থাপন করেছিলেন। কারখানাটির বর্জ্য নদীতেই নিঃসরণ হয়। দীর্ঘদিন গবেষণা করে সম্প্রতি তিনি সিমেন্ট তৈরির একটি অত্যাধুনিক পদ্ধতি আবিষ্কার করেছেন। এ পদ্ধতি ব্যবহার করে স্বল্প জালানি ব্যয়ে উৎপাদন পূর্বের তুলনায় বহুগুণ বৃদ্ধি করা সম্ভব। তাই অবৈধভাবে নিজের একচেটিয়া অধিকার রক্ষার জন্য সম্প্রতি তিনি উদ্যোগ নিয়েছেন।

ক. ট্রেডমার্ক কী? ১
খ. বাংলাদেশের পণ্যমান নিয়ন্ত্রক প্রতিষ্ঠানকে কী বলে? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে জনাব সালামের নিজের অধিকার রক্ষায় কোন আইনের সহায়তা নিয়েছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. জনাব সালামের কর্মকাণ্ড নৈতিকতার মানদণ্ডে মূল্যায়ন করো। ৪

৯. ‘গ্রিন এ্যাপারেলস’ তৈরি পোশাক শিল্পে একটি সমাদৃত প্রতিষ্ঠান। মার্কিন যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে এ প্রতিষ্ঠানটি পোশাক রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। তবে রপ্তানির ক্ষেত্রে কখনো কখনো প্রতিষ্ঠানটিকে বিদেশি কোনো ক্রেতার সাথে ঝামেলায়ও পড়তে হয়। সেক্ষেত্রে এটি সমজাতীয় প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে গড়ে ওঠা একটি সংগঠনের সহায়তায় তা সমাধান করে নেয়। সম্প্রতি উক্ত সংগঠনের তত্ত¡াবধানে আয়োজিত ইঅঞঊঢচঙ মেলায় অংশগ্রহণ করে প্রতিষ্ঠানটি কয়েকটি বড় অঙ্কের অর্ডার পেয়েছে।

ক. মাইক্রোক্রেডিট কী? ১
খ. SME Foundation কী? বুঝিয়ে লেখো। ২
গ. কোন প্রতিষ্ঠানের সহায়তায় ‘গ্রিন এ্যাপারেলস’ ব্যবসায়িক সুবিধা পাচ্ছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্দীপকের মেলা আয়োজনকারী প্রতিষ্ঠানটির ভ‚মিকা সম্পর্কে তোমার মতামত দাও। ৪

১০. মিস কণা ডিগ্রি পাস করে কিছু একটা করবে ভাবছিল। এ সময় তার বাবা সরকারি চাকরি ছেড়ে বাবা ও মেয়ে মিলে একটি বুটিক কারখানা গড়ে তোলার সিদ্ধান্ত নিলেন। প্রয়োজনীয় প্রস্তুতির পর চলতি মূলধনের যোগান দিতে না পারায় কারখানাটি চালু করা যাচ্ছিল না। এমতাবস্থায় বাবা পুরো কারখানাটি কণার নামে লিখে দিলেন। মিস কণা অল্প ঘোরাঘুরিতেই ঋণ পাওয়ায় কারখানাটি চালু করা সম্ভব হয়েছে। সরকার থেকে নানান সুবিধা পাওয়ায় এখন কারখানাটা ভালো চলছে।

ক. প্রজ্ঞা কী? ১
খ. প্রশিক্ষণ কেন প্রয়োজন? ২
গ. উদ্দীপকের কারখানাটি চালু করতে না পারার পিছনে উদ্যোক্তার কোন কাজে সমস্যা হয়েছিল? ব্যাখ্যা করো। ৩
ঘ. মিস কণার নামে কারখানাটি লিখে দেওয়ার কারণ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। ৪

১১. মি. হাসান একজন ব্যস্ত ব্যবসায়ী। তিনি কেনাকাটা করার সময় পান বা বলে ইন্টারনেটে পণ্যের ফরমায়েশ দিয়ে পণ্য সংগ্রহ করেন। ব্যক্তিগত বিভিন্ন পণ্য বাড়িতে বসেই সংগ্রহ করেন। আর মূল্য পরিশোধেও একটি কার্ড ব্যবহার করেন। গত সপ্তাহে একটি মোবাইল ফোন কিনেন, যার মূল্য কার্ডে জমাকৃত অর্থের চেয়ে বেশি হলেও অর্থ পরিশোধে অসুবিধা হয়নি। জমাতিরিক্ত অর্থ খরচের সুবিধার জন্য এই কার্ডটি তিনি গ্রহণ করেছেন।

ক. সৃজনশীল মানসিকতা কী? ১
খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কেন প্রয়োজন? ২
গ. উদ্দীপকে ঘরে বসে পণ্য সংগ্রহের কোন পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে? ৩
ঘ. উদ্দীপকে অর্থ পরিশোধে ব্যবহৃত কার্ডটি ব্যবহারের সুবিধা কতটুকু মূল্যায়ন করো। ৪

৩০. লক্ষীপুর সরকারি কলেজ বিষয় কোড: ২ ৭ ৭

সময় ২ ঘণ্টা ৩০ মিনিট ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা: প্রথম পত্র পূর্ণমান ৭০

১. কুবের মাঝি জেলেদের নিয়ে পদ্মা নদী থেকে ইলিশ মাছ ধরে চাঁদপুর বাজারে বিক্রি করেন। বাজারে মাছের প্রচুর চাহিদা থাকায় তিনি মাছ ধরার জাল ও আরেকটি নৌকা ক্রয়ের জন্য ঋণ গ্রহণের কথা ভাবছেন।

ক. ব্যবসায় কী? ১
খ. বাণিজ্য বলতে কী বোঝায়? ২
গ. কুবের মাঝির ব্যবসায়টি কোন শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা করো। ৩
ঘ. কুবের মাঝি কোন উৎস থেকে ঋণ গ্রহণ করতে পারবে বলে তুমি মনে করো? ৪

২. জনাব সুমন গাজীপুরে একটি পোশাক কারখানা স্থাপন করেন। এখানে জমির মূল্য অপেক্ষাকৃত কম এবং পর্যাপ্ত দক্ষ শ্রমিক পাওয়া যায়। ফলে বিনিয়োগ কম হলেও মুনাফার পরিমান বেশি হয়। তিনি দেখলেন তার কারখানার পার্শ্ববর্তী ‘রংধনু’ নামক একটি পোশাক কারখানায় শ্রমিকদের কাজের সময় ও কর্ম পরিবেশ নিয়ে শ্রমিক অসন্তোষ চলছে। মালিক পক্ষ ‘রংধনু’ নামক পোশাক কারখানাটি বন্ধ ঘোষণা করেন।

ক. পরিবেশ কী? ১
খ. সামাজিক পরিবেশ বলতে কী বোঝায়? ২
গ. পরিবেশের কোন উপাদান বিবেচনা করে সুমন পোশাক কারখানা স্থাপন করেন তা ব্যাখ্যা করো। ৩
ঘ. “রংধনু” পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ ও বন্ধ করা ব্যবসায় পরিবেশের যে উপাদানের অন্তর্গত উদ্দীপকের আলোকে তা বিশ্লেষণ করো। ৪

৩. রিয়াজ একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী। রিয়াজ ব্যবসায়িক ঋণ নিয়ে পণ্য ক্রয় করেন এবং অধিক লাভের আশায় বাকিতে পণ্য বিক্রি করেন। দোকানদারের নিকট থেকে যথাসময়ে টাকা আদায়ে ব্যর্থ হলে পাওনাদারদেরকেও দেনা পরিশোধে ব্যর্থ হন। ফলে ব্যবসায়ের সকল দায় এককভাবে তাকে বহন করতে হয়। বছর শেষে তিনি ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে ঋণ ও পাওনাদারদের দেনা পরিশোধ করেন।

ক. ব্যবসায়ের সহায়ক সেবা কী? ১
খ. WTO এর কাজ কী? ২
গ. রিয়াজ এর ব্যবসায়ের সীমাবদ্ধতাগুলো আলোচনা করো। ৩
ঘ. একমালিকানা ব্যবসায় পরিচালনায় রিয়াজের ব্যর্থতার কারণগুলো বিশ্লেষণ করো। ৪

৪. জিহাদ ও আরিফ চুক্তিবদ্ধ হয়ে একটি অংশীদারি ব্যবসায় শুরু করেন। জিহাদ ব্যবসায়ে ৫,০০,০০০ টাকা বিনিয়োগ করে। কিন্তু সে চাকরিরত থাকার কারণে ব্যবসায় পরিচালনা করতে পারে না। আরিফ একাই ব্যবসায় পরিচালনা করে এবং তারা ব্যবসায়ের লাভ সমানভাবে ভাগ করে। আরিফ কিছু দিনের জন্য বিদেশে গেলে জিহাদ দোকানে বসে। এর মাঝে একজন দেনাদার ৫০,০০০ টাকা চায়। কিন্তু জিহাদ তার দাবি পরিশোধে অস্বীকৃতি জানায়।

ক. চুক্তিপত্র কী? ১
খ. ‘চুক্তিই অংশীদারি ব্যবসায়ের মূলভিত্তি’-ব্যাখ্যা করো। ২
গ. জিহাদ কোন ধরনের অংশীদার? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে জিহাদ কি পাওনাদারের দাবি অস্বীকৃতি জানাতে পারে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪

৫. কামাল ও তার বন্ধু সোহাগ একটি কোম্পানির শেয়ার ক্রয় করে। সোহাগ ব্যবসায়ের মুনাফা হোক বা না হোক নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়। কিন্তু নিজের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে মতামত দিতে পারে না। অপর পক্ষে কামাল ব্যবসায়ের মুনাফা হলেই কেবল মুনাফার ভাগ পায়। সকল বিষয়ে নিজের মতামত দিতে পারে এবং ব্যবসায় বিলোপ হলে সবার শেষে মূলধন ফেরত পাওয়ার শর্তে শেয়ার ক্রয় করলো।

ক. স্মারকলিপি কাকে বলে? ১
খ. কোম্পানির স্বতন্ত্রধর্মী ব্যবস্থাপনা বলতে কী বোঝায়? ২
গ. সোহাগ কোন ধরনের শেয়ার ক্রয় করেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. কামাল ও সোহাগের শেয়ারের মধ্যে কোন ধরনের শেয়ারটি তোমার বিচারে উত্তম? বিশ্লেষণ করো। ৪

৬. রানা তার শহরে একটি সমবায় সমিতি গঠন করে সদস্যদের ন্যায্যমূল্যে পণ্য সরবরাহের ব্যবস্থা নিয়েছে। সে কিছু সদস্য সাথে নিয়ে বিভিন্ন উৎস থেকে পণ্য সংগ্রহ করে নিজেদের মধ্যে বন্টন করে। রানা কুমার, কামার, জেলে, শ্রমিক ও কৃষকদের নিয়ে আরও একটি সমবায় পরিচালনা করছে। এসব পেশার লোকদের জন্য রানা একটি তহবিল গঠন করে। এসব লোক যাতে আয়ের ব্যবস্থা করতে পারে তার জন্য রানা সহজ শর্তে অর্থ সরবরাহ করে।

ক. SAPTA-এর পূর্ণ অর্থ কী? ১
খ. বিমা বলতে কী বোঝায়? ২
গ. রানা উদ্দীপকের ন্যায্যমূল্যে পণ্য সরবরাহের জন্য কোন সমিতি গঠন করেছিল? বর্ণনা করো। ৩
ঘ. সহজ শর্তে অর্থ সরবরাহের জন্য রানা কোন সমবায় গঠন করেছিল? ব্যাখ্যা করো। ৪

৭. নানার সাথে নারায়ণগঞ্জ বেড়াতে গিয়ে আকিব আদমজী জুটি মিলটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পেল। আকিবের নানা বললেন, এ মিলটির এক সময় স্বর্ণযুগ ছিল। সরকারি নিয়ন্ত্রণে ও পরিচালনায় জনকল্যাণ ও বেকার সমস্যার সমাধানই ছিল এর মূল লক্ষ্য। কিন্তু প্রতিষ্ঠানগুলোর দায়িত্বে যারা ছিলেন তারা সুষ্ঠু পরিকল্পনা মোতাবেক প্রতিষ্ঠান চালাতে ব্যর্থ হন। ফলশ্র“তিতে বাংলাদেশের শিল্প জগতের পথিকৃত এ প্রতিষ্ঠানটি বর্তমানে মৃত।

ক. BTTB-এর পূর্ণরূপ কী? ১
খ. রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে বর্ণিত মিলটি কোন ধরনের ব্যবসায় সংগঠন? বর্ণনা করো। ৩
ঘ. আদমজী জুট মিলের মতো প্রতিষ্ঠান টিকে না থাকার কারণ বিশ্লেষণ করো। ৪

৮. বুড়িগঙ্গা নদীর তীরে রবিন ফার্মাসিউটিক্যাল লি.-এর কারখানা অবস্থিত। প্রতিষ্ঠানটি ভালো মানের ঔষধ উৎপাদন ও বিক্রয় করে। কারখানার অপরিশোধিত বর্জ্য সরাসরি নদীর পানির সঙ্গে মিশছে। এতে নদীর পানি ও এলাকার বায়ু দূষিত হচ্ছে। এলাকার অধিকাংশ লোক ক্ষুব্ধ হওয়ায় প্রতিষ্ঠানটি দূষণ রোধে পদক্ষেপ গ্রহণ করে।

ক. পেটেন্ট কী? ১
খ. কপিরাইট কেন প্রয়োজন? ব্যাখ্যা করো। ২
গ. রবিন ফার্মাসিউটিক্যাল লি. কোন ধরনের আইন অমান্য করেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. দূষণ রোধের জন্য রবিন ফার্মাসিউটিক্যাল লি. কোন ধরনের পদক্ষেপ নিতে পারে? মতামত দাও। ৪

৯. চাঁদপুরের জনাব সিয়াম বিশ্বের বিভিন্ন দেশ হতে কাঁচামাল ক্রয় করে সোয়েটার তৈরি করেন এবং সুনামের সাথে যুক্তরাষ্ট্রের বাজারে তা বিক্রয় করেন। দেশের শীতার্থ মানুষের কথা চিন্তা করে যতটুকু সম্ভব কম লাভে সোয়েটার বাজারে বিক্রয় করেন।

ক. ব্যবসায়ের নৈতিকতা কী? ১
খ. ব্যবসায়ের মূল্যবোধ বলতে কী বোঝায়? ২
গ. জনাব সিয়াম কোন ধরনের বাণিজ্যের সাথে সম্পৃক্ত? ব্যাখ্যা করো। ৩
ঘ. জনাব সিয়াম কোন ধরনের সামাজিক দায়িত্ব পালন করছেন বলে তুমি মনে করো। ৪

১০. পপি যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ শেষে ২৫,০০০ টাকা ঋণ নিয়ে একটি নার্সারি করেন। এখানে উন্নতমানের ও উচ্চ ফলনশীল বিভিন্ন ধরনের ফলদ ও বনজ চারা গাছ উৎপাদন করা হয়। বিভিন্ন স্থান থেকে লোকজন এসে তার নার্সারি থেকে চারা গাছ কিনে নেয়। এতে আর্থিকভাবে তিনি লাভবান হন। ধীরে ধীরে নার্সারির পরিধি বড় হচ্ছে। তার নার্সারিতে কাজ করে প্রায় সাতজন বেকার নারী।

ক. ব্যবসায় উদ্যোগ কী? ১
খ. ব্যবসায় উদ্যোগ গ্রহণে আÍবিশ্লেষণ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো। ২
গ. পপি তার কর্মকাণ্ডে কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ব্যাখ্যা করো। ৩
ঘ. তুমি কি মনে করো যে, পপি একজন সফল নারী উদ্যোক্তা? যুক্তিসহ ব্যাখ্যা করো। ৪

 

  • উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
  • উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
  • উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
  • উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
  • উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
  • উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF

 

১১. সুইটি ঢাকা ঊচত-এর একটি কারখানায় কাজ করে।  সুইটির গ্রামে ব্যাংক ও পোস্ট অফিস না থাকায় বাড়িতে বেতনের টাকা পাঠানো কষ্ট হয়ে পড়ে। অথচ তার সহকর্মী মোহনা ঊচত এর পাশের একটি ব্যাংকের অনুমোদিত বুথ থেকে কার্ডের মাধ্যমে মুহূর্তে তার একাউন্ট থেকে বেতনের টাকা তুলতে পারে। সম্প্রতি সুইটির গ্রামটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এসেছে। এতে সুইটি তার সমস্যা সমাধানে আশাবাদী।

ক. ই-কমার্স কী? ১
খ. ব্যবসায়ের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ পদ্ধতির গুরুত্ব ব্যাখ্যা করো। ২
গ. মোহনার ব্যবহৃত কার্ডটির ধরন ব্যাখ্যা করো। ৩
ঘ. তুমি কি মনে করো সুইটির গ্রামে সম্প্রসারিত মোবাইল নেটওয়ার্কের সাহায্যে তার সমস্যার সমাধান হতে পারে? যুক্তিসহ মতামত দাও। ৪

 

PDF Download

 

উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।

এই বিভাগের আরো লেখা

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় অধ্যায় ৬ সৃজনশীল প্রশ্নোত্তর ২৬-৩০ PDF
HSC ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় | অধ্যায় ৬ | সৃজনশীল প্রশ্নোত্তর ২৬-৩০ | PDF

ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম অধ্যায় ৭ সৃজনশীল প্রশ্নোত্তর ১-৫
HSC ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র

ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম | অধ্যায় ৭ | সৃজনশীল প্রশ্নোত্তর ১-৫

ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম অধ্যায় ৭ সৃজনশীল প্রশ্নোত্তর ৬-১০
HSC ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র

ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম | অধ্যায় ৭ | সৃজনশীল প্রশ্নোত্তর ৬-১০

ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম অধ্যায় ৭ সৃজনশীল প্রশ্নোত্তর ১১-১৫
HSC ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র

ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম | অধ্যায় ৭ | সৃজনশীল প্রশ্নোত্তর ১১-১৫

ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম অধ্যায় ৭ সৃজনশীল প্রশ্নোত্তর ১৬-২০
HSC ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র

ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম | অধ্যায় ৭ | সৃজনশীল প্রশ্নোত্তর ১৬-২০

ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম অধ্যায় ৭ সৃজনশীল প্রশ্নোত্তর ২১-২৫
HSC ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র

ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম | অধ্যায় ৭ | সৃজনশীল প্রশ্নোত্তর ২১-২৫

Next Post
ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র সকল কলেজের প্রশ্ন ২৭-২৮

ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র | সকল কলেজের প্রশ্ন ২৭-২৮

ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র সকল কলেজের প্রশ্ন ২৫-২৬

ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র | সকল কলেজের প্রশ্ন ২৫-২৬

ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র সকল কলেজের প্রশ্ন ২৩-২৪

ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র | সকল কলেজের প্রশ্ন ২৩-২৪

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয় লেখাগুলো

No Content Available

অন্যান্য বিভাগ থেকে

জীব বিজ্ঞান ১ম পত্র অধ্যায় একাদশ বহুনির্বাচনি প্রশ্ন

HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় একাদশ | বহুনির্বাচনি প্রশ্ন | PDF

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম সকল কলেজের সৃজনশীল প্রশ্ন

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম | সকল কলেজের সৃজনশীল প্রশ্ন ৪৪-৪৫

HSC | বিভীষণের প্রতি মেঘনাদ | বহু নির্বাচনি প্রশ্নসমুহ | PDF

HSC | এই পৃথিবীতে এক স্থান আছে | জীবনানন্দ দাশ | PDF

HSC ফিন্যান্স ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় PDF

HSC | ফিন্যান্স ব্যাংকিং ও বিমা: দ্বিতীয় পত্র | প্রথম অধ্যায় | PDF

  • আমাদের সম্পর্কে
  • গোপনীয় নীতি
  • জাগোরিকে লিখুন
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ করুন
  • শর্তাবলী
Call us: +1 234 JEG THEME

© ২০২৪ জাগোরিক - সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

No Result
View All Result
  • একাডেমিক
    • সকল শ্রেণির বই
    • প্রথম শ্রেণী
    • দ্বিতীয় শ্রেনী
    • তৃতীয় শ্রেণী
    • চতুর্থ শ্রেণি
    • পঞ্চম শ্রেণি
    • ষষ্ঠ শ্রেণি
    • সপ্তম শ্রেণি
      • সপ্তম শ্রেণি: ইংরেজি
      • সপ্তম শ্রেণি: বাংলা ২য়
      • সপ্তম শ্রেণি: ডিজিটাল প্রযুক্তি
    • অষ্টম শ্রেণী
    • বিদেশে পড়াশোনা
      • স্কলারশিপ
      • আমেরিকা
      • ফিনল্যান্ড উচ্চ শিক্ষা
      • ভারত
      • ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং
    • বিসিএস পরীক্ষা
  • এসএসসি
  • এইচএসসি
  • অনার্স
  • মাস্টার্স
  • স্কিল
    • এসইও
    • ওয়েব ডিজাইন
    • কোডিং শিখুন
    • অনলাইনে ইনকাম
    • ফ্রিল্যান্সিং শিখুন
  • স্বাস্থ্যবার্তা
    • ঔষধের নাম
    • স্বাস্থ্য
    • ত্বকের যত্ন
    • নারী স্বাস্থ্য
    • বিউটি টিপস
    • মা ও শিশু
  • আইন
  • চাকরি
  • অন্যান্য
    • আবেদন পত্র
    • জাগোরিক স্পেশাল
    • উপবৃত্তি
    • ইতিহাস ও ঐতিহ্য
    • জানা-অজানা
    • সপ্তম শ্রেণি: ইংরেজি
    • তথ্য প্রযুক্তি
    • ইংরেজি শিখুন
    • লতা-পাতা
  • সাধারণ জ্ঞান
  • কুইজ
    • আমার প্রতিষ্ঠান
    • গেস্ট ব্লগিং
  • দোয়া
  • শিক্ষা সংবাদ

© ২০২৪ জাগোরিক - সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In