৮ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি বই ২০২৪ || তথ্য যাচাই অভিযান প্রশ্নে উত্তর || Class 8 Digital-2024।। ৮ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি বই ২০২৪ || Class 8 Digital Technology book Solution || প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ২০২৪ সালের নতুন কারিকুলাম এর ৮ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি বই ২০২৪ বই কিভাবে পড়তে হবে এবং সঠিক সমাধান সহ সকল প্রশ্নের উত্তর নিয়ে। যারা এখানো আমাদের ফ্রি শিক্ষামূলক ওয়েবসাইট জাগোরিক সম্পর্কে জানে না তাদের কাছে পৌছানোর জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দেও। যাতে তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে।
তথ্য যাচাই অভিযান
ডিজিটাল প্রযুক্তি তথ্য। মিসইনফরমেশান বা ভুল তথ্য। ফেইক নিউজ বা ডিসইনফরমেশান অপতথ্য বা ম্যালইনফরমেশান। তথ্য সংগ্রহ → গুগল। জিমেইল একাউন্ট। গুগল-ড্রাইভ।
গুগল ফর্ম। যুগ। কনটেন্ট। ভুল উৎস। সঠিক উৎস। সার্চ ইঞ্জিন InVID) কি-ওয়ার্ড )রো। কলাম। সেল স্প্রেডশিট। Fill Handle ফর্মুলা Short & Filter) গুগল শিট তথ্য যাচাই ইউআরএল ।
শিখন অভিজ্ঞতার মূলকথা
দৈনন্দিন জীবনে যেকোনো সমস্যা সমাধান বা সিদ্ধান্ত নেওয়ার জন্য তথ্যের প্রয়োজন হয়। বর্তমান সময়ে “তথ্য” সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে তথ্যের প্রবাহ অনেক বেড়েছে।
এই তথ্যগুলোর মধ্যে সত্য তথ্যের পাশাপাশি মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্যও রয়েছে। সঠিক তথ্যের মাধ্যমে সহজেই যেকোনো কাজ করা যায়।
অপরদিকে ভুল তথ্য প্রচার ও প্রসারে দৈনন্দিন জীবনে নানাবিধ ক্ষতিকর প্রভাব ফেলছে। এ ধরনের ভুল তথ্যগুলো প্রযুক্তি ব্যবহার করে যাচাই করতে হবে।
যেকোনো তথ্য বিশ্বময় ছড়িয়ে দেওয়ার পূর্বে অবশ্যই উচিত তার সত্যতা যাচাই করে নেওয়া । স্প্রেডশিট ব্যবহার করে তথ্যের সমন্বয় করা যায়।
স্প্রেডশিটের মাধ্যমে যেকোনো তথ্য খুব সহজে উপস্থাপন করে, প্রয়োজনে তা যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি কাজ করা যায় । এছাড়াও নানাবিধ গাণিতিক সমাধান করা যায়। গুগল ফর্মের মাধ্যমে অনলাইনে তথ্য সংগ্রহের পাশাপাশি অনলাইন জরিপের কাজও করা যায় ।
শ্রেণিভিত্তিক যোগ্যতা
এ শিখন অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি যে যোগ্যতা অর্জন করব-
→ প্রয়োজনীয় প্রযুক্তি ব্যবহার করে তথ্য ও তথ্যের উৎসের নিরপেক্ষ মূল্যায়ন করে বস্তুনিষ্ঠ তথ্য নির্বাচন, সংগ্রহ, ব্যবহার, সংরক্ষণ করতে পারব।
→ নির্দিষ্ট প্রেক্ষাপট এবং মাধ্যম বিবেচনায় নিয়ে সৃজনশীল কাজের উন্নয়ন ও উপস্থাপনে ডিজিটাল প্রযুক্তির উপযুক্ত ব্যবহারে আগ্রহী হব।
শিখনফল
→ পাঠ্যবই এ উল্লেখিত কিছু ঘটনা পর্যালোচনা করে ভুল তথ্যের প্রকারভেদ সম্পর্কে জানতে পারব ।
→ কনটেন্ট এর উদ্দেশ্যের ভিন্নতার উপর নির্ভর করে তথ্য অনুসন্ধানের সঠিক উৎস চিহ্নিত করতে পারব।
→ পরিচিতজনদের থেকে বিভ্রান্তিকর কিছু তথ্য/ধারনা সংগ্রহ করে এগুলোকে তথ্যের প্রকারভেদ অনুযায়ী শ্রেণিকরণ করতে পারব।
→ পরিচিতজনদের কাছ থেকে সংগৃহীত বিভ্রান্তিকর তথ্যগুলো প্রযুক্তির মাধ্যমে যাচাই করে সঠিক তথ্যগুলো তাদের পৌঁছে দিতে পারব। কনটেন্ট তৈরি করতে পারব।
পাঠ পর্যালোচনা
প্রিয় শিক্ষার্থী, পরিবর্তিত যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রমের আলোকে রচিত পাঠ্যবইয়ের ওপর প্র্যাকটিস চালিয়ে যাও। এতে গাঠ্যবইয়ের বিষয়বস্তু সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে
তথ্য
সংগৃহীত ডেটা বা উপাত্ত প্রক্রিয়াকরণের পর প্রয়োজন মতো সাজানো বা অর্থপূর্ণ অবস্থাকে তথ্য বা ইনফরমেশন বলে। তথ্য বা ইনফরমেশন যার উৎকর্ষতার কারণে পৃথিবী আজ এতদূর এসেছে এবং যার ক্রমবর্ধমান উন্নতিতে পৃথিবী আরও এগিয়ে যাবে বহুদূর।
বর্তমান পৃথিবী হলো তথ্য প্রযুক্তির পৃথিবী। পৃথিবীর যেকোনো প্রান্তে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং প্রাত্যহিক জীবনে উদ্ভূত নানা সমস্যার সমাধান এই তথ্য প্রযুক্তির কল্যাণে করা সম্ভব। তথ্যের উৎকর্ষে কম্পিউটারের মাধ্যমে তথ্য সংগ্রহ, তথ্য সংরক্ষণ আর তথ্য বিনিময়ের ক্ষেত্র সারা পৃথিবীতে যুগান্তকারী পরিবর্তন এসেছে।
৮ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি বই ২০২৪ || তথ্য যাচাই অভিযান প্রশ্নে উত্তর || Class 8 Digital-2024
আরো দেখুন
HSC 2027 Bangla 2nd Paper Final Suggestion
HSC 2027 Bangla 2nd Paper Final Suggestion >> ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার বাংলা ২য় পত্রের পূর্ণাঙ্গ ও চূড়ান্ত সাজেশন নিচে...
HSC 2027 Bangla 1st Paper Final Suggestion
HSC 2027 Bangla 1st Paper Final Suggestion >> ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার বাংলা ১ম পত্রের পূর্ণাঙ্গ ও চূড়ান্ত সাজেশন নিচে...
HSC 2027 Bangla 1st & 2nd Paper Final Suggestion | এইচএসসি বাংলা চূড়ান্ত সাজেশন ২০২৭
HSC 2027 Bangla 1st & 2nd Paper Final Suggestion | এইচএসসি বাংলা চূড়ান্ত সাজেশন ২০২৭ >> ২০২৭ সালের এইচএসসি (HSC)...
Top 20 Ladies Fashion Brands in Bangladesh – Jagorik
top 20 ladies fashion brands in bangladesh : Bangladesh has a rich and fast-growing women’s fashion industry. Today, local fashion...
স্প্রেডশিট
স্প্রেডশিট হলো এক ধরনের অ্যাপ্লিকেশন কম্পিউটার প্রোগ্রাম । একটি রেজিস্ট্রার খাতায় যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকে, তেমনি একটি স্প্রেডশিটে অনেকগুলো ওয়ার্কশিট থাকে। একটা ওয়ার্কশিটে বহুসংখ্যক সারি (Row) ও কলাম (Column ) থাকে।
স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে জটিল গাণিতিক হিসাব- নিকাশ, অর্থনৈতিক ও যুক্তিমূলক কার্যক্রমসহ ডেটা বা তথ্য ব্যবস্থাপনার কাজও করা যায়। শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায় প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত কাজেও হিসাব-নিকাশ ও তথ্য ব্যবস্থাপনার জন্য স্প্রেডশিট ব্যবহার করা যায়। স্প্রেডশিটে সুবিধা হলো এতে একসাথে বিপুল পরিমাণ উপাত্ত নিয়ে নির্ভুলভাবে সহজে কাজ করা যায় ।
ফেইক নিউজ
ফেইক নিউজ হলো এমন খবর বা তথ্য যা সত্য নয়। এটি সাধারণত ভুল তথ্য, পক্ষপাতদুষ্ট তথ্য বা বিভ্রান্তিকর তথ্য হতে পারে। ফেইক নিউজ প্রায়ই সোশ্যাল মিডিয়া, ই-মেইল বা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে ছড়িয়ে পড়ে ।
ফেইক নিউজের অনেক ক্ষতিকারক প্রভাব হতে পারে। এটি মানুষের ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণ হতে পারে, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এবং জনসাধারণের আস্থা ক্ষুন্ন করতে পারে।
অপতথ্য
অপতথ্য হলো এমন তথ্য যা সত্য নয়, কিন্তু এটি বিশ্বাসযোগ্য উৎস থেকে এসেছে বলে দাবি করা হয়। অপতথ্য প্রায়ই রাজনৈতিক বা সামাজিক উদ্দেশ্যে প্রচার করা হয়।
অপতথ্যের কিছু উদাহরণ হলো
একটি গবেষণা প্রতিষ্ঠান তাদের প্রতিবেদনে দাবি করে যে, একটি নির্দিষ্ট ঔষধ একটি নির্দিষ্ট রোগের চিকিৎসায় কার্যকর, কিন্তু আসলে তা নয় ।
একটি সরকারী প্রতিবেদনে দাবি করা হয় যে, একটি নির্দিষ্ট নীতি একটি নির্দিষ্ট সমস্যা সমাধান করবে, কিন্তু আসলে তা করবে না ।
গুগল ফর্ম
গুগল ফর্ম হলো গুগলের মাধ্যমে অনলাইন ফর্ম তৈরির একটি মাধ্যম। এটি ব্যবহার করে, বিভিন্ন ধরণের ফর্ম তৈরি করা যায়, যেমন জরিপ, সমীক্ষা, অনুরোধপত্র ইত্যাদি।
Image Link: https://prnt.sc/8VYc9GTKDus3
গুগল ফর্ম একটি শক্তিশালী মাধ্যম যা বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে। গুগল ফর্ম ব্যবহার করা সহজ এবং সহজবোধ্য। এটিতে বিভিন্ন ধরণের প্রশ্নের ধরন রয়েছে। এটিতে বিভিন্ন ধরনের উত্তর দেওয়ার বিকল্প ব্যবস্থা রয়েছে। এই ফর্মে ডেটা বিশ্লেষণের সুযোগ রয়েছে।
কুইজ
কুইজ হলো একটি পরীক্ষা যা সাধারণত সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরের আকারে থাকে। কুইজগুলো বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে। কুইজগুলো তৈরি করা সহজ এবং এগুলো বিভিন্ন উপায়ে ব্যবহার করা যেতে পারে। এগুলো শিক্ষা, বিনোদন এবং তথ্য প্রদানের জন্য একটি কার্যকর উপায় ।
গুগল ড্রাইভ
গুগল ড্রাইভ হলো গুগল দ্বারা তৈরি একটি ক্লাউড-ভিত্তিক স্টোরেজ পরিষেবা। এটি ব্যবহার করে ব্যবহারকারীরা তাদের ফাইলগুলোর নিরাপত্তা এবং সহজলভ্যতা নিশ্চিত করতে পারেন। গুগল ড্রাইভ বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে যেমন— ফাইল সংরক্ষণ করা, ফাইল শেয়ার করা, ফাইল অনলাইনে অ্যাক্সেস করা ইত্যাদি ।
Image Link: https://prnt.sc/MjemlkUNDeKW
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
















