২০২৪ অষ্টম শ্রেণির ইসলাম শিক্ষা: শিরক সম্পর্কিত একটি সংক্ষিপ্ত প্রতিবেদন লেখ | Class 8 Islam Shikkha : অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা এর অধ্যায়টি হতে গুরুত্বপূর্ণ সব সমাধানগুলো গুলো আমাদের এই পোস্টে পাবেন। অতএব সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
‘শিরক’ সম্পর্কিত একটি সংক্ষিপ্ত প্রতিবেদন লেখ ।
তারিখ : ১৫ জানুয়ারি, ২০২৪
উত্তরা, ঢাকা
শিরোনাম : শিরকের পরিচয়, পরিণাম ও প্রতিকার
লেকচার যোগ্যতাভিত্তিক ইসলাম শিক্ষা অষ্টম শ্রেণি
[শিখন যোগ্যতা ৯১.৮.১,
আল্লাহ তা’আলার নিকট সবচেয়ে জঘন্যতম অপরাধ হচ্ছে শিরক। পৃথিবীতে যত প্রকার যুলুম আছে শিরক হচ্ছে সবচেয়ে বড়ো পাপ বা যুলুম । শিরক শব্দের অর্থ অংশীদার সাব্যস্ত করা। সহযোগী বানানো, সমকক্ষ বা সমতুল্য করা ।
ইসলামি পরিভাষায় কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহ তা’আলার সমকক্ষ বা সমতুল্য মনে করাকে শিরক বলে। মহান আল্লাহ তা’আলা এক ও অদ্বিতীয়। তার সাদৃশ্য কেউ নেই । তিনি সর্বশক্তিমান, চিরন্তন ও সর্বদা বিরাজমান। যে ব্যক্তি শিরক করে তাকে মুশরিক বলে। শিরক ৩ প্রকার। যথা-
১. আল্লাহর সত্তা ও অস্তিত্বে শিরক করা। যেমন- আল্লাহ তা’আলার পিতা, স্ত্রী এবং সন্তান আছে এই বিশ্বাস করা।
২. ইবাদাতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা। যেমন- সালাত, সাওম, পশু কুরবানি ইত্যাদি আল্লাহ ছাড়া অন্য কারও নামে বা উদ্দেশ্যে করা ।
আল্লাহ তা’আলার নাম ও গুণাবলিতে কোনো সৃষ্টিকে তাঁর সমকক্ষ মনে করা।
২০২৪ অষ্টম শ্রেণির ইসলাম শিক্ষা: শিরক সম্পর্কিত একটি সংক্ষিপ্ত প্রতিবেদন লেখ | Class 8 Islam Shikkha
আরো দেখুন
Top 20 Ladies Fashion Brands in Bangladesh – Jagorik
top 20 ladies fashion brands in bangladesh : Bangladesh has a rich and fast-growing women’s fashion industry. Today, local fashion...
কওমি শিক্ষার্থীদের বড় সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়
কওমি শিক্ষার্থীদের বড় সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ।। শিক্ষা সংবাদ।। আলিয়া মাদ্রাসার ‘সহকারি মৌলভী (মুজাব্বিদ/কারি)’ পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতায় কওমি মাদ্রাসার...
অননুমোদিত সব দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধের নির্দেশ ইউজিসির
অননুমোদিত সব দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধের নির্দেশ ইউজিসির।। দেশে সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অনুমোদন ছাড়া পরিচালিত সব দেশি-বিদেশি...
বিশ্বসেরার স্বীকৃতি পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ বিভাগ
বিশ্বসেরার স্বীকৃতি পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ বিভাগ >> যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাংঙ্কিং-২০২৬’-এ...
আল্লাহ তা’আলা মানুষকে শুধুমাত্র তার ইবাদাতের জন্য সৃষ্টি করেছেন । তাই মহান আল্লাহর জন্য সকল ইবাদাত ও আমল হতে হবে শিরক ও বিদ’আত মুক্ত। আল্লাহ তা’আলার অফুরন্ত নিয়ামত পেয়েও যারা আল্লাহ তা’আলার সাথে শিরক করে, তাদের প্রতি আল্লাহ তা’আলা খুবই অসন্তুষ্ট হন । তিনি ক্ষমাশীল ও দয়ালু হওয়া সত্ত্বেও শিরকের গুনাহ ক্ষমা করবেন না ।
পবিত্র কুরআন ও হাদিসে বারবার শিরক থেকে বেঁচে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাই আমাদের সর্বদা শিরক থেকে বাঁচার জন্য সতর্ক থাকতে হবে। কোনোভাবে শিরক হয়ে গেলে পুনরায় বিশুদ্ধ অন্তরে তাওবা করে ইমানের দিকে ফিরে আসা ও ভবিষ্যতে এ ধরনের পাপ না করার অঙ্গীকার করা।
প্রতিবেদক :———————————–
শ্রেণি :———————————–
শাখা :———————————–
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
















