• আমাদের সম্পর্কে
  • গোপনীয় নীতি
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ করুন
  • শর্তাবলী
  • জাগোরিকে লিখুন
Wednesday, August 5, 2026
  • Login
Jagorik
  • একাডেমিক
    • সকল শ্রেণির বই
    • প্রথম শ্রেণী
    • দ্বিতীয় শ্রেনী
    • তৃতীয় শ্রেণী
    • চতুর্থ শ্রেণি
    • পঞ্চম শ্রেণি
    • ষষ্ঠ শ্রেণি
    • সপ্তম শ্রেণি
      • সপ্তম শ্রেণি: ইংরেজি
      • সপ্তম শ্রেণি: বাংলা ২য়
      • সপ্তম শ্রেণি: ডিজিটাল প্রযুক্তি
    • অষ্টম শ্রেণী
    • বিদেশে পড়াশোনা
      • স্কলারশিপ
      • আমেরিকা
      • ফিনল্যান্ড উচ্চ শিক্ষা
      • ভারত
      • ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং
    • বিসিএস পরীক্ষা
  • এসএসসি
  • এইচএসসি
  • অনার্স
  • মাস্টার্স
  • স্কিল
    • এসইও
    • ওয়েব ডিজাইন
    • কোডিং শিখুন
    • অনলাইনে ইনকাম
    • ফ্রিল্যান্সিং শিখুন
  • স্বাস্থ্যবার্তা
    • ঔষধের নাম
    • স্বাস্থ্য
    • ত্বকের যত্ন
    • নারী স্বাস্থ্য
    • বিউটি টিপস
    • মা ও শিশু
  • আইন
  • চাকরি
  • অন্যান্য
    • আবেদন পত্র
    • জাগোরিক স্পেশাল
    • উপবৃত্তি
    • ইতিহাস ও ঐতিহ্য
    • জানা-অজানা
    • সপ্তম শ্রেণি: ইংরেজি
    • তথ্য প্রযুক্তি
    • ইংরেজি শিখুন
    • লতা-পাতা
  • সাধারণ জ্ঞান
  • কুইজ
    • আমার প্রতিষ্ঠান
    • গেস্ট ব্লগিং
  • দোয়া
  • শিক্ষা সংবাদ
No Result
View All Result
  • একাডেমিক
    • সকল শ্রেণির বই
    • প্রথম শ্রেণী
    • দ্বিতীয় শ্রেনী
    • তৃতীয় শ্রেণী
    • চতুর্থ শ্রেণি
    • পঞ্চম শ্রেণি
    • ষষ্ঠ শ্রেণি
    • সপ্তম শ্রেণি
      • সপ্তম শ্রেণি: ইংরেজি
      • সপ্তম শ্রেণি: বাংলা ২য়
      • সপ্তম শ্রেণি: ডিজিটাল প্রযুক্তি
    • অষ্টম শ্রেণী
    • বিদেশে পড়াশোনা
      • স্কলারশিপ
      • আমেরিকা
      • ফিনল্যান্ড উচ্চ শিক্ষা
      • ভারত
      • ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং
    • বিসিএস পরীক্ষা
  • এসএসসি
  • এইচএসসি
  • অনার্স
  • মাস্টার্স
  • স্কিল
    • এসইও
    • ওয়েব ডিজাইন
    • কোডিং শিখুন
    • অনলাইনে ইনকাম
    • ফ্রিল্যান্সিং শিখুন
  • স্বাস্থ্যবার্তা
    • ঔষধের নাম
    • স্বাস্থ্য
    • ত্বকের যত্ন
    • নারী স্বাস্থ্য
    • বিউটি টিপস
    • মা ও শিশু
  • আইন
  • চাকরি
  • অন্যান্য
    • আবেদন পত্র
    • জাগোরিক স্পেশাল
    • উপবৃত্তি
    • ইতিহাস ও ঐতিহ্য
    • জানা-অজানা
    • সপ্তম শ্রেণি: ইংরেজি
    • তথ্য প্রযুক্তি
    • ইংরেজি শিখুন
    • লতা-পাতা
  • সাধারণ জ্ঞান
  • কুইজ
    • আমার প্রতিষ্ঠান
    • গেস্ট ব্লগিং
  • দোয়া
  • শিক্ষা সংবাদ
No Result
View All Result
Jagorik
No Result
View All Result

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্র | সকল কলেজের সৃজনশীল প্রশ্ন ২৯-৩০

Jagorik Editor by Jagorik Editor
in HSC ব্যবসা ও ব্যবস্থাপনা
Reading Time: 2 mins read
A A
0
ফেসবুকে শেয়ার করুনটুইটারে টুইট করুনপিন্টারেস্টে পিন করুনলিংকডিনে শেয়ার করুন

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্র | সকল কলেজের সৃজনশীল প্রশ্ন ২৯-৩০ : ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।

প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।

সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।

২৯. দিনাজপুর সরকারি কলেজ বিষয় কোড: ২ ৭ ৮

সময় ২ ঘণ্টা ৩০ মিনিট ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা: দ্বিতীয় পত্র পূর্ণমান ৭০

১.জনাব সজিব এবং জনাব মামুন একটি প্রতিষ্ঠানে কর্মরত। উভয়ের কর্মকাণ্ডের ওপর প্রতিষ্ঠানের সফলতা বহুলাংশে নির্ভরশীল। জনাব সজিবকে প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিমালা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করতে হয়। অন্যদিকে জনাব মামুন প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের তত্ত¡াবধানের সাথে জড়িত। প্রতিষ্ঠানের সামগ্রিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি অধীনস্থ কর্মচারীদের উপদেশ, নির্দেশ দিয়ে থাকেন। তিনিও সময়ে সময়ে অর্পিত দায়িত্ব পালনের জন্য নিজস্ব পরিকল্পনা প্রণয়ন করে থাকেন।
ক. শিল্প বিপ্লব কী? ১
খ. মানবসম্পদ উন্নয়নে ব্যবস্থাপনার গুরুত্ব ব্যাখ্যা করো। ২
গ. জনাব সজিব ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত? ব্যাখ্যা করো। ৩
ঘ. “সাংগঠনিক স্তর বিবেচনায় জনাব মামুন সিদ্ধান্ত গ্রহণের চেয়ে সিদ্ধান্ত বাস্তবায়নের সাথে অধিক মাত্রায় সম্পৃক্ত” মন্তব্যটি বিশ্লেষণ করো। ৪

২.মি. তারেক তার প্রতিষ্ঠানের সমস্ত কাজকে কাজের প্রকৃতি অনুযায়ী বিভক্ত করেন। বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ কর্মীদেরকে তিনি বিভাগীয় কাজে নিয়োজিত করেন। মি. জাহান সময়ে সময়ে তাদের অগ্রগতির খবরাখবর নেন। প্রতিষ্ঠানের লক্ষ্য অনুযায়ী কার্যাবলি সম্পাদনে তিনি সবসময় মানসিকভাবে প্রস্তুত থাকেন। এতে প্রতিষ্ঠানটি দিন দিন সফলতা অর্জন করছে।
ক. সমন্বয়সাধন কী? ১
খ. ব্যবস্থাপনা চক্র বলতে কী বোঝায়? ২
গ. মি. তারেক কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা করো। ৩
ঘ. কার্যভিত্তিক সংগঠন কাঠামোর অনুসরণই মি. তারেকের প্রতিষ্ঠানে সফলতার মূল কারণ তুমি কি একমত? যুক্তিসহ মতামত দাও। ৪

৩.মি. ফরহাদ সিলভার এগ্রো ফুড লিমিটেড-এর একজন কর্মকর্তা। তিনি প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ ও নীতি প্রণয়নের সাথে সম্পৃক্ত। প্রতিষ্ঠানের নির্ধারিত লক্ষ্য নির্দিষ্ট সময়ের মধ্যে অর্জনের জন্য তিনি শ্রমিকদেরকে প্রতিদিন এক ঘণ্টা করে অতিরিক্ত কাজ করার জন্য নির্দেশ দেন। কিন্তু এজন্য তিনি কোনো পারিশ্রমিক দিবেন না বলে ঘোষণা দেন। এতে মালিক পক্ষ সন্তুষ্ট হলেও শ্রমিকদের মাঝে অসন্তোষ দানা বাঁধতে শুরু করে।
ক. নির্দেশনার ঐক্য কী? ১
খ. জোড়া মই শিকল নীতি বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের মি. ফরহাদ কি প্রশাসক নাকি ব্যবস্থাপক? বুঝিয়ে লেখো। ৩
ঘ. উদ্দীপকের প্রতিষ্ঠানের শ্রমিক অসন্তোষের জন্য ব্যবস্থাপনার কোন নীতির ব্যত্যয় দায়ী বলে তুমি মনে করো? ৪

 

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্র | সকল কলেজের সৃজনশীল প্রশ্ন
ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্র | সকল কলেজের সৃজনশীল প্রশ্ন ২৯-৩০

৪.জনাব কাশেম ৭ বৎসর যাবৎ আদিত্য নিটওয়ারে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি রজনী হোমটেক্স লি.-এ উৎপাদন ব্যবস্থাপক হিসেবে যোগদান করেছেন। যোগদানের পরদিনই তাকে একটি স্বয়ংক্রিয় মেশিন ক্রয়ের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে বলা হলো। তিনি এ সম্পর্কিত বিভিন্ন তথ্য পর্যালোচনা করে দেখলেন যে মেশিনটি নিঃসন্দেহে ব্যয় সাশ্রয়ী। তিনি শ্রমিক-কর্মীদের মতামত নিলেন। তাদের অধিকাংশ আগ্রহী নয় কারণ তারা এর ব্যবহার জানে না। তবে জনাব কাশেমের মনে হলো প্রশিক্ষণের ব্যবস্থা করলে এ অবস্থা থাকবে না। ঝুঁকি থাকা সত্তে¡ও তিনি মেশিন ক্রয়ের ইতিবাচক সিদ্ধান্ত নিলেন। পরবর্তীতে দেখা গেল তার সিদ্ধান্তটি সঠিক ছিল।
ক. সিদ্ধান্ত গ্রহণ কী? ১
খ. সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো। ২
গ. বিরূপ পরিস্থিতিতে জনাব কাশেমের ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণে সহায়তাকারী মূল উপাদানটি কী? ব্যাখ্যা করো। ৩
ঘ. “সিদ্ধান্ত গ্রহণে বিবেচ্য বিষয়গুলোর যথাযথ বিবেচনাই জনাব কাশেমের সঠিক সিদ্ধান্তের মূল ভিত্তি” মূল্যায়ন করো। ৪

৫.অনুপম কসমেটিক কারখানায় সাবান, শ্যাম্পু ও বডি লোশন তিন ধরনের পণ্য উৎপাদন হয়। প্রতিটি পণ্য উৎপাদনের জন্য কারখানায় একটি করে বিভাগ আছে। প্রতি বিভাগের অধীনে আবার দুটি করে সেকশন আছে। কারখানার প্রধান হিসাবে একজন কারখানা ব্যবস্থাপক দায়িত্ব পালন করেন। প্রতি বিভাগের জন্য একজন করে ফোরম্যান আছে তারা কারখানা ব্যবস্থাপকের নিকট জবাবদিহি করেন। প্রতি বিভাগের অধীনে সেকশনের দায়িত্বে আছে একজন করে তত্ত¡াবধায়ক। তারা স্ব স্ব বিভাগের ফোরম্যানের নির্দেশে কাজ করে। সম্প্রতি বিদ্যমান সংগঠন কাঠামোতে বিশেষজ্ঞ ব্যক্তিকে কার্য উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কার্য উপদেষ্টা বিভিন্ন বিষয়ে কারখানা ব্যবস্থাপককে পরামর্শ সহায়তা দেবেন।
ক. কার্যবিভাগ কী? ১
খ. “আদর্শ সংগঠনে দায়িত্ব ও কর্তৃত্ব ভারসাম্যপূর্ণ হয়” ব্যাখ্যা করো। ২
গ. বর্তমানে অনুপম কসমেটিক-এর সংগঠন কাঠামোর ধরন ব্যাখ্যা করো। ৩
ঘ. অনুপম কসমেটিক-এর পূর্ববর্তী কাঠামোর কর্তৃত্ব প্রবাহ বিশ্লেষণ করো। ৪

৬.মৌসুমি এপারেলস প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়। ১৩ জন প্রার্থীর দরখাস্ত বাছাই করে ৯ জনকে নিযুক্তি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য মনোনীত করে। এরা সবাই একটি বুদ্ধিমত্তা পরীক্ষায় অংশগ্রহণ করলেও অধিক যোগ্যতাসম্পন্ন ৫ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়।
ক. পদোন্নতি কী? ১
খ. মানবসম্পদ বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে কর্মীসংস্থানের কোন ধরনের মৌলিক উৎস ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. তুমি কি মনে করো প্রার্থিত পদের জন্য বুদ্ধিমত্তা পরীক্ষা যথাযথ ছিল? যুক্তিসহ মতামত দাও। ৪

৭.কেয়া লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব কবির বিশ্বাস করেন যে, কর্মীরা ব্যক্তিগত অসুবিধা ছাড়া কাজে ফাঁকি দেয় না। সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশগ্রহণের সুযোগ দিলে কাজের প্রতি তাদের অঙ্গীকার বৃদ্ধি পায়। তবে প্রতিষ্ঠানের স্বার্থে যেকোনো ধরনের সিদ্ধান্ত নিতে তিনি কুণ্ঠাবোধ করেন না। তবে আবেগের বশবর্তী হয়ে তিনি কোনো কাজ করেন না। যেকোনো সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রাপ্তির চেয়ে দীর্ঘমেয়াদি প্রাপ্তিকে অধিক গুরুত্ব দেন। মিষ্টভাষী জনাব কবিরকে অনেকেই ব্যক্তিগতভাবে পছন্দ করে।
ক. আনুষ্ঠানিক নেতৃত্ব কী? ১
খ. নেতৃত্বের ওপর আস্থাবোধ সৃষ্টি কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো। ২
গ. ক্ষমতা প্রয়োগের ভিত্তিতে জনাব কবিরের নেতৃত্বের ধরন ব্যাখ্যা করো। ৩
ঘ. একজন আদর্শ নেতার গুণাবলির আলোকে জনাব কবিরকে মূল্যায়ন করো। ৪

৮.মি. আজিজ ‘ঢণ’ নামক প্রতিষ্ঠানের উপমহাব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানের জন্য নিবেদিতপ্রাণ। তিনি হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে কর্তৃপক্ষ তাকে প্রাতিষ্ঠানিক খরচে ব্যাংকক থেকে চিকিৎসা করিয়ে আনেন। ‘ঢণ’ কোম্পানির এমন ব্যবস্থা কর্মীদের মাঝে প্রশংসা কুড়িয়েছে। কিন্তু ‘ঢণ’ কোম্পানির কারখানায় স্বল্প আলোতে শ্রমিকদের কাজ করতে হয়। বৈদ্যুতিক পাখার অভাবে পর্যাপ্ত বাতাস পাচ্ছে না। এ নিয়ে শ্রমিকদের মাঝে অসন্তোষ সৃষ্টি হচ্ছে।
ক. বোনাস কাকে বলে? ১
খ. পুরস্কার কি প্রণোদনা? ব্যাখ্যা করো। ২
গ. হার্জবার্গের চাহিদা তত্ত¡ মতে ‘ঢণ’ নামক প্রতিষ্ঠানে কোন ধরনের প্রণোদনা উপাদান বিদ্যমান? ব্যাখ্যা করো। ৩
ঘ. “উদ্দীপকে শ্রমিক অসন্তোষের জন্য আর্থিক প্রেষণার অভাবই দায়ী” তুমি কি একমত? যুক্তিসহ উত্তর দাও। ৪

৯.জনাব কালাম জনতা সু কোম্পানির উৎপাদন মহাব্যবস্থাপক। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত সিদ্ধান্তের আলোকে উপমহাব্যবস্থাপককে ১০,০০০ জোড়া আগুন প্রতিরোধী জুতা উৎপাদনের নির্দেশ দিলেন। নির্দেশটি উপমহাব্যবস্থাপক, অর্থ মহাব্যবস্থাপক, ক্রয় মহাব্যবস্থাপক এমন তেরোটি স্তর পার হয়ে শ্রমিকের কাছে পৌঁছে। জুতা উৎপাদনের নির্দেশের স্থলে শ্রমিকরা জানতে পারে ১০,০০০ জোড়া সেন্ডেল তৈরির আদেশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের দিয়েছে। পুরো ব্যাপারটি অনুরোধ করে কোম্পানির প্রধান নির্বাহী সাংগঠনিক কাঠামো ও পণ্য উৎপাদন নীতি সংশোধন করলেন। যেকোনো সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সর্বোচ্চ তিন জন কর্মকর্তার মতামত লাগবে বলে সিদ্ধান্ত গৃহীত হলো। প্রতিষ্ঠানটি কালক্রমে সাফল্য লাভ করতে লাগল।
ক. ডিকোডিং কী? ১
খ. ফলাবর্তন বলতে কী বোঝায়? ২
গ. কোন ধরনের সাংগঠনিক কাঠামোগত সমস্যার কারণে জনতা সু কোম্পানিতে তথ্য বিকৃতি ঘটেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. “পরবর্তী পর্যায়ে প্রধান নির্বাহী কর্তৃক গৃহীত পদক্ষেপ প্রতিষ্ঠানটির সফলতা অর্জনে সহায়ক হয়েছে” মূল্যায়ন করো। ৪

১০.রহিম টেক্সটাইলস লি.-এর হেড অফিস গাজীপুরে। তিনটি কারখানা যথাক্রমে গাজীপুর, কালিগঞ্জ এবং নারায়ণগঞ্জে অবস্থিত। প্রতিষ্ঠানটির উৎপাদন ব্যবস্থাপক উৎপাদন সম্পর্কিত যে সমস্ত নির্দেশনা জারি করেন সেগুলো প্রায়ই কালিগঞ্জ ও নারায়ণগঞ্জ ইউনিটে পৌঁছাতে বিলম্বিত হয়। ফলে উৎপাদন সমন্বয়ে বাধাগ্রস্ত হয়। বর্তমানে পত্র বাহক বা কুরিয়ারের মাধ্যমে নির্দেশনার আদেশ পাঠানো হয়। উৎপাদন ব্যবস্থাপক সিদ্ধান্ত নেন যে তিন ইউনিটের জন্য তিনটি ফ্যাক্স মেশিন ক্রয় করা হবে। মেশিন ক্রয়ের জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন চায়। দীর্ঘদিন যাবৎ কর্তৃপক্ষ বিষয়টি বিলম্বিত করছে। কারণ বিদ্যমান নীতিমালায় সমন্বয়ের জন্য ফ্যাক্স মেশিন ক্রয়ের সুযোগ নেই। ফলে উৎপাদন ব্যবস্থাপক সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারছেন না।
ক. শুরুতেই সমন্বয় কী? ১
খ. নির্দেশের ঐক্য প্রতিষ্ঠায় সমন্বয়ের গুরুত্ব ব্যাখ্যা করো। ২
গ. সমন্বয়ের কোন মৌলিক নীতির অনুপস্থিতির জন্য ব্যবস্থাপকের সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে না? ব্যাখ্যা করো। ৩
ঘ. কার্যকর সমন্বয়ের উপায় হিসাবে উৎপাদন ব্যবস্থাপকের সিদ্ধান্ত মূল্যায়ন করো। ৪

১১.জনাব ইসমাইল একজন উৎপাদন ব্যবস্থাপক। তিনি স্বশরীরে উপস্থিত থেকে উৎপাদন কাজ তত্ত¡াবধান করেন। প্রয়োজনে উপদেশ ও পরামর্শ দেন। তিনি সম্প্রতি চলমান নিয়ন্ত্রণ ব্যবস্থার কিছু ত্র“টি শনাক্ত করেছেন। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনড় অবস্থানের জন্য পূর্বের প্রক্রিয়াই অব্যাহত রেখেছেন।
ক. আদর্শমান কী? ১
খ. “নিয়ন্ত্রণ সমন্বয়সাধনে সহায়ক”ব্যাখ্যা করো। ২
গ. জনাব ইসমাইলের নিয়ন্ত্রণ কৌশলটি কীরূপ? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে আদর্শ নিয়ন্ত্রণ ব্যবস্থার কোন নীতি লঙ্ঘিত হয়েছে বলে তুমি মনে করো? যুক্তিসহ উত্তর দাও। ৪

৩০. কুমিল্লা কমার্স কলেজ বিষয় কোড: ২ ৭ ৮

সময় ২ ঘণ্টা ৩০ মিনিট ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা: দ্বিতীয় পত্র পূর্ণমান ৭০

১.চৌধুরী কোম্পানির উৎপাদন ব্যবস্থাপক প্রণব কুমার কর্মীদের সমভাবে মূল্যায়ন না করায় কর্মীরাও তার আদেশ পালনে তেমন আগ্রহী হন না বলে পরিকল্পনা অনুযায়ী উৎপাদনকার্যে যথাযথ অগ্রগতি অর্জিত হচ্ছে না। এমতাবস্থায় প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সুনির্দিষ্টভাবে ব্যবস্থাপকদের ক্ষমতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
ক. কল্পনা সংক্রান্ত দক্ষতা কী? ১
খ. আদেশের ঐক্য নীতি বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে উৎপাদন ব্যবস্থাপনার কোন নীতি লঙ্ঘিত হওয়ায় উৎপাদনকার্য ব্যাহত হয়েছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনে ব্যবস্থাপনা পরিচালকের কর্তৃত্ব বাড়ানোর সিদ্ধান্ত কতটুকু গুরুত্বপূর্ণ? যুক্তিসহ বিশ্লেষণ করো। ৪

২.কুমিল­া কমার্স কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বনভোজনে যাবে। অধ্যক্ষ স্যার শিক্ষকদের সভায় চাঁদার পরিমাণ, তারিখ ও স্থান ঠিক করে চাঁদা সংগ্রহ, বাস জোগাড়, খাবারের ব্যবস্থা এভাবে কাজকে কয়েকটি ভাগে ভাগ করেন এবং কারো কোনো অসুবিধা থাকলে তা দূর করার চেষ্টা করেন। সকলের সহযোগিতামূলক মনোভাব ও সম্পৃক্ততার কারণে বনভোজন সফলভাবে শেষ হয়।
ক. মানব সম্পদ ব্যবস্থাপনা কী? ১
খ. ‘ব্যবস্থাপনা হলো কাজ আদায়ের কৌশল’ বুঝিয়ে লেখো। ২
গ. অধ্যক্ষ স্যারের বিভিন্ন শিক্ষকগণের মধ্যে কাজ ভাগ করে দেয়া ব্যবস্থাপনার কোন কাজ সংশ্লিষ্ট? ব্যাখ্যা করো। ৩
ঘ. দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণ ব্যবস্থাপনার ‘সমন্বয়’ কাজ শুরুতেই করার কারণে বনভোজন সফল হয়েছে বক্তব্যের যথার্থতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। ৪

৩.অঝঈ লিমিটেড বিগত কয়েক বছর ধরে ব্যবসায় পরিচালনা করছে। দক্ষ কর্মীর অভাবে প্রতিষ্ঠানটিতে নতুন সৃষ্ট পদে বিজ্ঞাপনের মাধ্যমে ৫০ জন কর্মীকে নির্বাচিত করা হয়। তাদের প্রতিষ্ঠানের অভ্যন্তরে তিন মাসের প্রশিক্ষণসম্পন্ন করার পর স্থায়ীভাবে নিয়োগ দেয়া হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি ক্রমান্বয়ে সফলতার পথে এগিয়ে চলেছে।
ক. বৃত্তিমূলক পরীক্ষা কী? ১
খ. ‘মানব সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটিতে প্রশিক্ষণের কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে? বর্ণনা করো। ৩
ঘ. ‘প্রশিক্ষণই উক্ত প্রতিষ্ঠানের সাফল্যের মূল কারণ’ এ বক্তব্যের সাথে তুমি কি একমত? যুক্তিসহ মতামত দাও। ৪

৪.চৌধুরী হাউজিং লি.-এর কার্যক্রমের বিস্তৃতি ঘটায় ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে এককভাবে সকল কাজ সম্পাদন সম্ভব হচ্ছে না। নির্মাণ সংক্রান্ত কাজে সহযোগিতা ও পরামর্শ দেয়ার জন্য তিনি একজন স্থাপত্য প্রকৌশলী নিয়োগ দেন। এতে তার কার্যভার কিছু লাঘব হয়। প্রতিষ্ঠানে ৩ জন সহকারী বিপণন ব্যবস্থাপক আছে যাদের সম্পাদিত কাজ নিæরূপ:
সহকারী ব্যবস্থাপকদের নাম ফ্ল্যাট বিক্রয়ের পরিমাণ (একক)
২০১৫ ২০১৬ ২০১৭
তামিম চৌধুরী ৫০ ৫৫ ৫৭
সামাদ চৌধুরী ৭০ ৮০ ৯০
আরিফ চৌধুরী ৪৯ ৫৭ ৬০
২০১৭ সালে বিক্রয় ব্যবস্থাপকের পদ শূন্য হলে ব্যবস্থাপনা পরিচালক তার ভাগ্নে জনাব আব্দুর রহিমকে নিয়োগ দেয়। এতে ক্ষুব্ধ হয়ে অন্য সহকারী বিক্রয় ব্যবস্থাপক সামাদ চৌধুরী চাকরি ছেড়ে দেন।
ক. ব্যবস্থাপনার কাম্য পরিসর কী? ১
খ. কার্যকর যোগাযোগ ফলাবর্তন কেন প্রয়োজন? ২
গ. উদ্দীপকের প্রতিষ্ঠানে বিদ্যমান সাংগঠনিক কাঠামোর ধরন ব্যাখ্যা করো। ৩
ঘ. যোগ্যতা নয় বরং স্বজনপ্রীতির কারণেই সামাদ চৌধুরী চাকরি ছেড়েছেন’ তুমি কি একমত? যুক্তিসহ মতামত দাও। ৪

৫.কমার্স কলেজ কর্তৃপক্ষ তাদের অভ্যন্তরীণ পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনতে চাচ্ছে। এখন প্রতি বিষয়ে প্রতি বর্ষে ৪টি শ্রেণি পরীক্ষা ও বছর শেষে ১০০ নম্বরের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল যে, প্রথম অর্ধে প্রতি বিষয়ে দুটি শ্রেণি পরীক্ষা শেষে ৬০ নম্বরের একটি সেমিস্টার পরীক্ষা এবং দ্বিতীয় অর্ধে আবার দুটি শ্রেণি পরীক্ষা শেষে ১০০ নম্বরের সমাপনী পরীক্ষা হবে। সেমিস্টারে কেউ খারাপ করলে তাকে পুনরায় জব-ঊীধস দিতে এবং অভিভাবকদের সাক্ষাতের মাধ্যমে উত্তীর্ণ হতে হবে।
ক. বিকল্প উদ্ভাবন কী? ১
খ. সিদ্ধান্ত গ্রহণে গবেষণা প্রয়োজন হয় কেন? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের কলেজ কর্তৃপক্ষের নতুন গৃহীত পরিকল্পনার ধরন ব্যাখ্যা করো। ৩
ঘ. কলেজ কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত পরিকল্পনায় উত্তম পরিকল্পনার যে গুণ রক্ষিত হয়েছে তাকে কার্যকর ফল পাওয়া যাবে উদ্দীপকের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো। ৪

৬.মি. ‘ক’ ও মি. ‘খ’ দু’জন বন্ধু দুটি প্রতিষ্ঠানের কর্ণধার। মি. ‘ক’ এর প্রতিষ্ঠানের নিচের দিকের তৃতীয় শ্রেণির কর্মচারীর সংখ্যা কম থাকার প্রতিটি উপবিভাগের জন্য কর্মী নির্দিষ্ট করা যায়নি। তাই একজন কর্মী একাধিক বিভাগে কাজ করতে গিয়ে ‘নানান নির্দেশ’ মানতে প্রায়শই বিপদে পড়ে। অন্যদিকে মি. ‘খ’ ব্যবস্থাপনার নীতি মেনে কাজ করার বিষয়ে খুবই সর্তক। কোনো আদেশ দেয়ার পূর্বে তিনি আগের আদেশ, কার্যফল ইত্যাদি মূল্যায়ন করেন। তার অধীনে কাজ করতে অধস্তন নির্বাহীরা স্বাচ্ছন্দ্যবোধ করে।
ক. আন্তঃব্যক্তিক দক্ষতা কী? ১
খ. ব্যবস্থাপনায় প্রশাসন মস্তিষ্কের সাথে তুলনীয় কেন? ২
গ. মি. ‘ক’-এর প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার কোন নীতি মান্য না করায় প্রায়শই কর্মীদের বিপদে পড়তে হয়? তা ব্যাখ্যা করো। ৩
ঘ. মি. ‘খ’ এ ব্যবস্থাপনার নির্দেশনার ঐক্য নীতি মেনে চলায় অধস্তন নির্বাহীরা স্বাচ্ছন্দ্যবোধ করে উদ্দীপকের আলোকে বক্তব্যটি মূল্যায়ন করো। ৪

৭.গ্রীন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব কবির বিশ্বাস করেন যে কর্মীরা ব্যক্তিগত অসুবিধা ছাড়া কাজে ফাঁকি দেয় না। সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশগ্রহণের সুযোগ দিলে কাজের প্রতি তাদের অঙ্গীকার বৃদ্ধি পায়। তবে প্রতিষ্ঠানের স্বার্থে যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে তিনি কুণ্ঠাবোধ করেন না। তবে আবেগের বশবর্তী হয়ে তিনি কাজ করেন না। যে কোনো সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রাপ্তির চেয়ে দীর্ঘমেয়াদি প্রাপ্তিকে তিনি অধিক গুরুত্ব দেন।
ক. তত্ত¡াবধান কী? ১
খ. নির্দেশনাকে প্রশাসনের হৃৎপিণ্ড বলা হয় কেন? ২
গ. ক্ষমতা প্রয়োগের ভিত্তিতে জনাব কবিরের নেতৃত্বের ধরন ব্যাখ্যা করো। ৩
ঘ. একজন আদর্শ নেতার গুণাবলির আলোকে জনাব কবিরকে মূল্যায়ন করো। ৪

৮.মি. সবুজ একজন খুচরা যন্ত্রাংশ প্রস্তুতকারী। তিনি নিজ হাতে অনেককেই কাজ শিখিয়েছেন। তারা এখন দক্ষ কারিগর। প্রতিষ্ঠানের তারাই মূলশক্তি। কর্মীরা যাতে ভালো পরিবেশে কাজ করতে পারে সে বিষয়ে তিনি সতর্ক থাকেন। প্রতি বছর সবাইকে সাথে নিয়ে ঢাকার বাইরে বেড়াতে যান। তিনি ইদানীং লক্ষ করছেন, তার দীর্ঘদিনের বিশ্বস্ত কিছু কারিগর প্রতিষ্ঠান ছেড়ে চলে যাচ্ছে। এতে তিনি দারুণভাবে ক্ষুব্ধ। সব শুনে মন্টু হাজী বললেন, জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে তার প্রতি নজর দিতে মনে হয় তুমি ভুল করছ।
ক. রক্ষণাবেক্ষণমূলক উপাদান কী? ১
খ. প্রেষণার সাথে কর্মীর মনোবলের সম্পর্ক ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে মি. সবুজ তার প্রতিষ্ঠানের কর্মীদের প্রেষণাদানে কোন পদ্ধতির বিষয়ে যতœবান? ব্যাখ্যা করো। ৩
ঘ. কর্মীদের ধরে রাখতে মি. সবুজকে প্রেষণাদানের অন্য পদ্ধতির প্রতি নজর দিতে হবে এ বক্তব্যের যথার্থতা উদ্দীপকের আলেকে বিশ্লেষণ করো। ৪

৯. মি. গ ও মি. চ আন্তর্জাতিক বাণিজ্যের সাথে জড়িত। তারা গার্মেন্টস সামগ্রী রপ্তানি ও যন্ত্রসামগ্রী আমদানি করেন। নিজেদের কর্মীদের সাথে প্রতিষ্ঠানটি যেকোনো পরামর্শ, ভিডিও কনফারেন্স ও অডিও কনফারেন্সে প্রযুক্তি ব্যবহার করে থাকেন। বিদেশি ব্যবসায়ীদের সাথে প্রয়োজনে তারা তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে ফ্যাক্স ও ই-মেইল ব্যবহার করেন।
ক. ক্ষুদে বার্তা সেবা কী? ১
খ. ফলাবর্তন বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকের প্রতিষ্ঠানে নিজেদের কর্মীদের মধ্যে কোন ধরনের শাব্দিক যোগাযোগ সংগঠিত হয়েছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে বিদেশি ব্যবসায়ীদের সাথে তথ্য আদান-প্রদানে ব্যবহৃত যোগাযোগ পদ্ধতির ধরন উলে­খপূর্বক গুরুত্ব মূল্যায়ন করো। ৪

  • উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
  • উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
  • উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
  • উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
  • উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
  • উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF

১০.আরিফ এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফ বরিশাল বিভাগের কর্মীদের নির্দেশ দিয়েছেন মার্চ মাসে তাদের বিক্রয় ২০% বৃদ্ধি করতে হবে। বরিশাল বিভাগের কর্মীরা টার্গেট বাস্তবায়ন করতে পারবে না বলে জানায়। কারণ একমাসে এ বিক্রয় বৃদ্ধি সম্ভব নয়। বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের কর্মীরা এবং বরিশাল বিভাগের কর্মীরা একসাথে আলোচনা করে অনেক বির্তকের পর লক্ষ্যমাত্রা ১০% নির্ধারণ করে। অতঃপর লক্ষ্যমাত্রা অর্জিত হয়।
ক. সমন্বয়ের পূর্বশর্ত কী? ১
খ. স্বতঃস্ফ‚র্ত সমন্বয় বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের বিক্রয় বৃদ্ধি ১০% নির্ধারণে ঊর্ধ্বতন কর্মীরা সমন্বয়ের কোন নীতি অবলম্বন করেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. পরামর্শমূলক নির্দেশনাই লক্ষ্যার্জনে উত্তম-উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। ৪

১১.’জবফ’ প্রিন্টিং প্রেসের মালিক মি. নীল প্রত্যেক কর্মীর কাজ ব্যক্তিগতভাবে তদারকি করেন। এতে কোনো কর্মীই কাজে ফাঁকি দিতে পারে না। প্রত্যেকের কাজের ত্র“টি সাথে সাথে ধরা পড়ে এবং তৎক্ষণাৎ সংশোধন করা হয়ে থাকে। ফলে মি. নীল-এর প্রতিষ্ঠানে উৎপাদনের কোন ব্যাঘাত হয় না এবং দিন দিন তার ব্যবসায়ের সম্প্রসারণ ঘটেছে।
ক. বাজেট কী? ১
খ. অভ্যন্তরীণ নিরীক্ষা বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকের মি. নীল-এর নিয়ন্ত্রণ পদ্ধতিটি কোন ধরনের? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত মি. নীল-এর নিয়ন্ত্রণ পদ্ধতির গুরুত্ব বিশ্লেষণ করো। ৪

PDF Download

 

উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।

এই বিভাগের আরো লেখা

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় সকল অধ্যায় সৃজনশীল প্রশ্নোত্তর PDF
HSC ব্যবসা ও ব্যবস্থাপনা

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় | অধ্যায় ৪ | সৃজনশীল প্রশ্নোত্তর ৩১-৩৫ | PDF

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় অধ্যায় ৪ সৃজনশীল প্রশ্নোত্তর ৪১-৪৩ PDF
HSC ব্যবসা ও ব্যবস্থাপনা

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় | অধ্যায় ৪ | সৃজনশীল প্রশ্নোত্তর ৪১-৪৩ | PDF

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় অধ্যায় ২ সৃজনশীল প্রশ্নোত্তর ২১-২৫ PDF
HSC ব্যবসা ও ব্যবস্থাপনা

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় | অধ্যায় ২ | সৃজনশীল প্রশ্নোত্তর ২১-২৫ | PDF

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় অধ্যায় ৪ সৃজনশীল প্রশ্নোত্তর ২১-২০ PDF
HSC ব্যবসা ও ব্যবস্থাপনা

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় | অধ্যায় ৪ | সৃজনশীল প্রশ্নোত্তর ২১-২০ | PDF

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় অধ্যায় ৪ সৃজনশীল প্রশ্নোত্তর ১৬-২০ PDF
HSC ব্যবসা ও ব্যবস্থাপনা

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় | অধ্যায় ৪ | সৃজনশীল প্রশ্নোত্তর ১৬-২০ | PDF

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় অধ্যায় ২ সৃজনশীল প্রশ্নোত্তর ২৬-৩০ PDF
HSC ব্যবসা ও ব্যবস্থাপনা

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় | অধ্যায় ২ | সৃজনশীল প্রশ্নোত্তর ২৬-৩০ | PDF

Next Post
ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্র | সকল কলেজের সৃজনশীল প্রশ্ন

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্র | সকল কলেজের সৃজনশীল প্রশ্ন ২৫-২৬

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্র সকল কলেজের বহুনির্বাচনি প্রশ্ন ৬৪-৬৫

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি প্রশ্ন ৬৪-৬৫

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্র সকল কলেজের বহুনির্বাচনি প্রশ্ন ৫৮-৫৯

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি প্রশ্ন ৫৮-৫৯

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয় লেখাগুলো

No Content Available

অন্যান্য বিভাগ থেকে

HSC বাংলা দ্বিতীয় পত্র ভাষণ ও বক্তব্য ১১-১৫ PDF Download

HSC | বাংলা দ্বিতীয় পত্র | ভাষণ ও বক্তব্য ১১-১৫ | PDF Download

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় অধ্যায় ২ সৃজনশীল প্রশ্ন ৬-১০ PDF

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ২ | সৃজনশীল প্রশ্ন ৬-১০ | PDF

Class 4 English Unseen Passage with Answer 3-5 PDF

Class 4 | English | Unseen Passage with Answer 3-5 | PDF

চতুর্থ শ্রেণি | বাংলা | পাহাড়পুর | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর

চতুর্থ শ্রেণি | বাংলা | পাহাড়পুর | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর

  • আমাদের সম্পর্কে
  • গোপনীয় নীতি
  • জাগোরিকে লিখুন
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ করুন
  • শর্তাবলী
Call us: +1 234 JEG THEME

© ২০২৪ জাগোরিক - সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

No Result
View All Result
  • একাডেমিক
    • সকল শ্রেণির বই
    • প্রথম শ্রেণী
    • দ্বিতীয় শ্রেনী
    • তৃতীয় শ্রেণী
    • চতুর্থ শ্রেণি
    • পঞ্চম শ্রেণি
    • ষষ্ঠ শ্রেণি
    • সপ্তম শ্রেণি
      • সপ্তম শ্রেণি: ইংরেজি
      • সপ্তম শ্রেণি: বাংলা ২য়
      • সপ্তম শ্রেণি: ডিজিটাল প্রযুক্তি
    • অষ্টম শ্রেণী
    • বিদেশে পড়াশোনা
      • স্কলারশিপ
      • আমেরিকা
      • ফিনল্যান্ড উচ্চ শিক্ষা
      • ভারত
      • ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং
    • বিসিএস পরীক্ষা
  • এসএসসি
  • এইচএসসি
  • অনার্স
  • মাস্টার্স
  • স্কিল
    • এসইও
    • ওয়েব ডিজাইন
    • কোডিং শিখুন
    • অনলাইনে ইনকাম
    • ফ্রিল্যান্সিং শিখুন
  • স্বাস্থ্যবার্তা
    • ঔষধের নাম
    • স্বাস্থ্য
    • ত্বকের যত্ন
    • নারী স্বাস্থ্য
    • বিউটি টিপস
    • মা ও শিশু
  • আইন
  • চাকরি
  • অন্যান্য
    • আবেদন পত্র
    • জাগোরিক স্পেশাল
    • উপবৃত্তি
    • ইতিহাস ও ঐতিহ্য
    • জানা-অজানা
    • সপ্তম শ্রেণি: ইংরেজি
    • তথ্য প্রযুক্তি
    • ইংরেজি শিখুন
    • লতা-পাতা
  • সাধারণ জ্ঞান
  • কুইজ
    • আমার প্রতিষ্ঠান
    • গেস্ট ব্লগিং
  • দোয়া
  • শিক্ষা সংবাদ

© ২০২৪ জাগোরিক - সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In