ববিতে অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সব ফি মওকুফ>> শিক্ষা সংবাদ>> জুলাই-আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দের অভ্যুত্থানে আহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের বেতন, পরীক্ষা ফি, পরিবহন ফি, বিভাগ উন্নয়ন ফি ও হলের সকল প্রকার ফি মওকুফ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেন। পরিপত্রে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ৫০তম সভা (২৩/০৬/২০২৫), অর্থ কমিটির ৪৬তম সভা (২১/০৮/২০২৫) এবং সিন্ডিকেটের ৯০তম (২৯/০৮/২০২৫) ও ৯১তম (১১/১০/২০২৫) সভায় গৃহীত সিদ্ধান্তের অনুমোদনের ভিত্তিতে এই ফি মওকুফের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এই মওকুফ ৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে কার্যকর হয়েছে বলে পরিপত্রে উল্লেখ করা হয়। এছাড়াও, তালিকাভুক্ত আহত শিক্ষার্থীদের মধ্যে কেউ যদি ৬ ফেব্রুয়ারি ২০২৫-এর পরও মওকুফকৃত ফি জমা দিয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর আবেদনের ভিত্তিতে সেই অর্থ সমন্বয় অথবা ফেরত দেওয়া হবে বলেও জানানো হয়েছে সিদ্ধান্তে।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।












