• আমাদের সম্পর্কে
  • গোপনীয় নীতি
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ করুন
  • শর্তাবলী
  • জাগোরিকে লিখুন
Wednesday, August 5, 2026
  • Login
Jagorik
  • একাডেমিক
    • সকল শ্রেণির বই
    • প্রথম শ্রেণী
    • দ্বিতীয় শ্রেনী
    • তৃতীয় শ্রেণী
    • চতুর্থ শ্রেণি
    • পঞ্চম শ্রেণি
    • ষষ্ঠ শ্রেণি
    • সপ্তম শ্রেণি
      • সপ্তম শ্রেণি: ইংরেজি
      • সপ্তম শ্রেণি: বাংলা ২য়
      • সপ্তম শ্রেণি: ডিজিটাল প্রযুক্তি
    • অষ্টম শ্রেণী
    • বিদেশে পড়াশোনা
      • স্কলারশিপ
      • আমেরিকা
      • ফিনল্যান্ড উচ্চ শিক্ষা
      • ভারত
      • ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং
    • বিসিএস পরীক্ষা
  • এসএসসি
  • এইচএসসি
  • অনার্স
  • মাস্টার্স
  • স্কিল
    • এসইও
    • ওয়েব ডিজাইন
    • কোডিং শিখুন
    • অনলাইনে ইনকাম
    • ফ্রিল্যান্সিং শিখুন
  • স্বাস্থ্যবার্তা
    • ঔষধের নাম
    • স্বাস্থ্য
    • ত্বকের যত্ন
    • নারী স্বাস্থ্য
    • বিউটি টিপস
    • মা ও শিশু
  • আইন
  • চাকরি
  • অন্যান্য
    • আবেদন পত্র
    • জাগোরিক স্পেশাল
    • উপবৃত্তি
    • ইতিহাস ও ঐতিহ্য
    • জানা-অজানা
    • সপ্তম শ্রেণি: ইংরেজি
    • তথ্য প্রযুক্তি
    • ইংরেজি শিখুন
    • লতা-পাতা
  • সাধারণ জ্ঞান
  • কুইজ
    • আমার প্রতিষ্ঠান
    • গেস্ট ব্লগিং
  • দোয়া
  • শিক্ষা সংবাদ
No Result
View All Result
  • একাডেমিক
    • সকল শ্রেণির বই
    • প্রথম শ্রেণী
    • দ্বিতীয় শ্রেনী
    • তৃতীয় শ্রেণী
    • চতুর্থ শ্রেণি
    • পঞ্চম শ্রেণি
    • ষষ্ঠ শ্রেণি
    • সপ্তম শ্রেণি
      • সপ্তম শ্রেণি: ইংরেজি
      • সপ্তম শ্রেণি: বাংলা ২য়
      • সপ্তম শ্রেণি: ডিজিটাল প্রযুক্তি
    • অষ্টম শ্রেণী
    • বিদেশে পড়াশোনা
      • স্কলারশিপ
      • আমেরিকা
      • ফিনল্যান্ড উচ্চ শিক্ষা
      • ভারত
      • ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং
    • বিসিএস পরীক্ষা
  • এসএসসি
  • এইচএসসি
  • অনার্স
  • মাস্টার্স
  • স্কিল
    • এসইও
    • ওয়েব ডিজাইন
    • কোডিং শিখুন
    • অনলাইনে ইনকাম
    • ফ্রিল্যান্সিং শিখুন
  • স্বাস্থ্যবার্তা
    • ঔষধের নাম
    • স্বাস্থ্য
    • ত্বকের যত্ন
    • নারী স্বাস্থ্য
    • বিউটি টিপস
    • মা ও শিশু
  • আইন
  • চাকরি
  • অন্যান্য
    • আবেদন পত্র
    • জাগোরিক স্পেশাল
    • উপবৃত্তি
    • ইতিহাস ও ঐতিহ্য
    • জানা-অজানা
    • সপ্তম শ্রেণি: ইংরেজি
    • তথ্য প্রযুক্তি
    • ইংরেজি শিখুন
    • লতা-পাতা
  • সাধারণ জ্ঞান
  • কুইজ
    • আমার প্রতিষ্ঠান
    • গেস্ট ব্লগিং
  • দোয়া
  • শিক্ষা সংবাদ
No Result
View All Result
Jagorik
No Result
View All Result

শ্রেণি ৪র্থ | প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ৬ – পদার্থ প্রশ্ন উত্তর | PDF

Jagorik Editor by Jagorik Editor
in চতুর্থ শ্রেণি প্রাথমিক বিজ্ঞান
Reading Time: 2 mins read
A A
0
ফেসবুকে শেয়ার করুনটুইটারে টুইট করুনপিন্টারেস্টে পিন করুনলিংকডিনে শেয়ার করুন

শ্রেণি ৪র্থ | প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ৬ – পদার্থ প্রশ্ন উত্তর | PDF: চতুর্থ শ্রেণিরবিজ্ঞান বিষয়টির ষষ্ট অধ্যায়টি হতে গুরুত্বপূর্ণ সব প্রশ্ন ও উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।

পদার্থ

এ অধ্যায়ে জানতে পারব
পদার্থের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে
পদার্থের ওজন সম্পর্কে
পৃথিবীর আকর্ষণ বল সম্পর্কে
বায়ুর বৈশিষ্ট্য সম্পর্কে

অধ্যায়টির মূলভাব জেনে নিই

আমাদের চারপাশের সকল বস্তুই পদার্থ দিয়ে তৈরি। পদার্থের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে। যেমন- ওজন, আয়তন, আকার-আকৃতি ইত্যাদি। কোনো পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাই তার আয়তন, আবার কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তা তার ওজন। বায়ু একটি পদার্থ। কারণ তার ওজন ও আয়তন আছে এবং চাপ প্রয়োগে এটা বাধা প্রদান করে।

১. শূন্যস্থান পূরণ কর।

১) পদার্থ যে জায়গা দখল করে তাকে ওই পদার্থের —————বলে।
২) কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তার পরিমাণই হলো —————
৩) বস্তুর ওজন পরিমাপের একক হচ্ছে —————
উত্তর : ১) আয়তন,  ২) ওজন,  ৩) গ্রাম বা কিলোগ্রাম।

২. সঠিক উত্তরে টিক চিহ্ন () দাও।

১) পদার্থের সাধারণ বৈশিষ্ট্য কোনটি?
ক.রং
খ.গন্ধ
গ.আয়তন
ঘ.গঠন

২) বস্তুর ওজন পরিমাপের জন্য নিচের কোন পরিমাপক যন্ত্রটি ব্যবহার করা হয়?
ক.দাঁড়িপাল্লা
খ.রুলার
গ.থার্মোমিটার
ঘ.পরিমাপক পাত্র

৩) রান্নার তেল পরিমাপের একক কোনটি?
ক.বর্গ সেন্টিমিটার
খ.লিটার
গ.ঘন সেন্টিমিটার
ঘ.মিটার

৩. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন :

১) বায়ুর তিনটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর : বায়ুর তিনটি বৈশিষ্ট্য হলো –

ক. বায়ুর ওজন আছে
খ. এর আয়তন আছে
গ. চাপ প্রয়োগে বায়ু বাধা প্রদান করে।

২) বস্তুর ওজন বলতে কী বোঝ?
উত্তর : কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে টানছে তাই হলো বস্তুটির ওজন। ওজন পদার্থের একটি বৈশিষ্ট্য।

৩) বস্তুর আয়তন বলতে কী বোঝ?
উত্তর : কোনো পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার আয়তন বলে। আয়তন পদার্থের একটি বৈশিষ্ট্য।

৪. বর্ণনামূলক প্রশ্ন :

১) পদার্থ কী তা ব্যাখ্যা কর।

উত্তর : আমাদের চারপাশের সকল বস্তু যা দিয়ে গঠিত তাদেরকে পদার্থ বলে। পদার্থের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে। যেমন- ওজন, আয়তন, আকার, আকৃতি, চাপ প্রয়োগে বাধা প্রদান করার ক্ষমতা ইত্যাদি। যাদের মধ্যে এই এক বা একাধিক বৈশিষ্ট্য বিদ্যমান, সেগুলোই পদার্থ।

যেমন- বায়ুর ওজন আছে, বেলুনে ঢোকালে বোঝা যায় বায়ুর আয়তন আছে এবং তা জায়গা দখল করে, বেলুনে চাপ প্রয়োগ করলে বায়ু বাধা প্রদান করে। কাজেই বায়ু একটি পদার্থ। তবে পদার্থের সাধারণ বৈশিষ্ট্য হলো- পদার্থ জায়গা দখল করে এবং এর ওজন আছে।

২) পরীক্ষার সাহায্যে আমরা কীভাবে প্রমাণ করতে পারি যে বায়ু একটি পদার্থ?

উত্তর : পরীক্ষার সাহয্যে বায়ুর বৈশিষ্ট্যগুলো যেমন- ওজন, আয়তন, চাপ প্রয়োগে বাধা প্রদান করার ক্ষমতা ইত্যাদি প্রমাণের মাধ্যমে আমরা বুঝতে পারি, বায়ু একটি পদার্থ। দুটো বায়ুভর্তি বেলুনের সাহায্যে বায়ুর বৈশিষ্ট্যগুলো পরীক্ষা করা সম্ভব। একটি গামলাকে পানি দিয়ে পুরোপুরি ভর্তি করি। বায়ুভর্তি একটি বেলুনকে গামলার পানিতে ডোবালে পানি উপচে পড়ে। অর্থাৎ বেলুনে থাকা বায়ু পানিতে জায়গা দখল করে।

তাই বলা যায়, বায়ুর আয়তন আছে। আবার বায়ু ভর্তি বেলুন দুটিকে একটি দাঁড়িপাল্লায় দুই পাশে ঝুলিয়ে দাঁড়িপাল্লাটিকে আনুভ‚মিকভাবে সমান করা হলো। তারপর আলপিন দিয়ে একটি বেলুনকে ফুটো করে দিলে বেলুন থেকে বায়ু বেরিয়ে যায় এবং দাঁড়িপাল্লাটি ফোলানো বেলুনের দিকে হেলে পড়ে।

অর্থাৎ ফোলানো বেলুনে বায়ু থাকায় তা বায়ুশূন্য বেলুনের চেয়ে ভারী। কাজেই বলা যায়, বায়ুর ওজন আছে। আবার একটি ফোলানো বেলুনে চাপ প্রয়োগ করলে ভেতরের বায়ু বেলুনটিকে চুপসে যেতে বাধা দেয়।

অর্থাৎ বায়ু চাপ প্রয়োগে বাধা প্রধান করে। এভাবে বেলুনের সাহায্যে বায়ুর তিনটি বৈশিষ্ট্য প্রমাণ করে বলা যায়, বায়ু একটি পদার্থ। একটি গ্যাসে কিছু টিস্যু রাখি। এরপর গ্যাসটিকে উল্টা করে আস্তে আস্তে একটি পানির পাত্রে ডুবানোর চেষ্টা করি।

এই বিভাগে পড়ুন

  • All
  • জাগোরিক
top 20 ladies fashion brands in Bangladesh
বিউটি টিপস

Top 20 Ladies Fashion Brands in Bangladesh – Jagorik

কওমি শিক্ষার্থীদের বড় সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা সংবাদ

কওমি শিক্ষার্থীদের বড় সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়

অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ.jpg
শিক্ষা সংবাদ

অননুমোদিত সব দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধের নির্দেশ ইউজিসির

বিশ্বসেরার স্বীকৃতি পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ বিভাগ
শিক্ষা সংবাদ

বিশ্বসেরার স্বীকৃতি পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ বিভাগ

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :

১. টিস্যুসহ একটি গ্যাসকে পানির পাত্রে উল্টা করে রাখলে ভিতরে থাকা টিস্যুগুলোর কী হবে এবং কেন হবে?

২. এই পরীক্ষা থেকে বায়ুর কোন বৈশিষ্ট্য প্রকাশ পায়?

উত্তর :

১. টিস্যুসহ একটি গ্যাসকে পানির পাত্রে উল্টা করে রাখলে ভিতরে থাকা টিস্যুগুলো অপরিবর্তিত থাকবে। কারণ উপুড় করা গ্যাসের ভিতরে বায়ু থাকায় পানি গ্যাসে প্রবেশ করতে পারে না। যখন পদার্থ কোনো জায়গা দখল করে তখন ঐ জায়গাটি একই সাথে অন্য কোনো পদার্থ দখল করতে পারে না। তাই উপর্যুক্ত পরীক্ষায় পানি গ্যাসের ভিতরে থাকা টিস্যুকে স্পর্শ করতে পারে না এবং টিস্যুগুলো অপরিবর্তিত থাকবে।
২. এই পরীক্ষা থেকে বোঝা যায়, বায়ু জায়গা দখল করে, অর্থাৎ এর আয়তন আছে। এটি বায়ু তথা পদার্থের একটি অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।

শূন্যস্থান পূরণ কর।
১) —————জায়গা দখল করে।
২) —————পদার্থের একটি বৈশিষ্ট্য।

৩) কঠিন পদার্থের আয়তন   এককে পরিমাপ করা হয়।
৪) তরল পদার্থের আয়তন পরিমাপের একক হলো   বা —————।

৫) আমরা যখন কোনো বস্তু হাত দিয়ে উপরে তুলে ধরি তখন তার —————অনুভব করা যায়।
৬) আমরা —————বা —————ব্যবহার করে বস্তুর ওজন পরিমাপ করি।
৭) পৃথিবী সকল বস্তুকে তার   দিকে টানছে।

৮) বায়ু একটি —————।
৯) আমরা যখন বায়ুপূর্ণ ফুটবলকে আঘাত করি, তখন বলের দিক থেকেও একটি —————চাপ অনুভব করি।
১০) —————প্রয়োগের ফলে বায়ু —————প্রদান করে।

উত্তর :
১) পদার্থ
২)আয়তন
৩)ঘন সেন্টিমিটার
৪)মিলিমিটার বা লিটার
৫)ওজন
৬)দাঁড়িপাল্লা বা নিক্তি
৭) কেন্দ্রের
৮) পদার্থ
৯) বিপরীতমুখী
১০) চাপ, বাধা

বাম পাশের অংশের সাথে ডান পাশের অংশ মিল কর।

পদার্থ
জায়গা দখল
কঠিন পদার্থের আয়তন
বস্তুর ওজন
পৃথিবীর কেন্দ্রের দিকের টান
আয়তন
ওজন
ওজন
ঘন সেন্টিমিটার
গ্রাম

উত্তর :
পদার্থ —————ওজন।
জায়গা দখল —————আয়তন।
কঠিন পদার্থের আয়তন —————ঘন সেন্টিমিটার।
বস্তুর ওজন —————গ্রাম।
পৃথিবীর কেন্দ্রের দিকের টান —————ওজন।

আরো পড়ুনঃ

  • শ্রেণি ৪র্থ | ইসলাম শিক্ষা | তৃতীয় অধ্যায় – আখলাক বহুনির্বাচনি | PDF
  • ৪র্থ শ্রেণির ইসলাম শিক্ষা দ্বিতীয় অধ্যায় – ইবাদত প্রশ্ন উত্তর | PDF
  • শ্রেণি ৪র্থ | ইসলাম শিক্ষা | অধ্যায় পঞ্চম | প্রশ্ন ও উত্তর | PDF
শ্রেণি ৪র্থ | প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ৬ - পদার্থ প্রশ্ন উত্তর | PDF
প্রাথমিক বিজ্ঞান চতুর্থ শ্রেণি

প্রশ্ন ও উত্তরঃ

১. পদার্থ কাকে বলে?
উত্তর : যার ওজন আছে এবং যা জায়গা দখল করে অর্থাৎ আয়তন আছে, তাই পদার্থ।

২. কঠিন পদার্থের আয়তন পরিমাপের একক কী?
উত্তর : কঠিন পদার্থের আয়তন পরিমাপের একক ঘন সেন্টিমিটার বা ঘন মিটার।

৩. তরল পদার্থের আয়তন কোন একক দ্বারা প্রকাশ করা হয়?
উত্তর : তরল পদার্থের আয়তন মিলিলিটার বা লিটার একক দ্বারা প্রকাশ করা হয়।

৪. আমরা কখন কোনো বস্তুর ওজন অনুভব করি?
উত্তর : আমরা যখন কোনো বস্তুকে হাত দিয়ে উপরে তুলে ধরি তখন তার ওজন অনুভব করি।

৫. পৃথিবী পদার্থকে কোন দিকে টানতে থাকে?
উত্তর : পৃথিবী পদার্থকে তার কেন্দ্রের দিকে টানতে থাকে।

৬. বস্তুর ওজন পরিমাপের একক কী?
উত্তর : বস্তুর ওজন পরিমাপের একক হলো গ্রাম বা কিলোগ্রাম (কেজি)।

৭. আমরা কী দ্বারা বস্তুর ওজন পরিমাপ করতে পারি?
উত্তর : আমরা দাঁড়িপাল্লা বা নিক্তি দ্বারা বস্তুর ওজন পরিমাপ করতে পারি।

৮. বায়ুপূর্ণ ফুটবলে আঘাত করলে কী ঘটে?
উত্তর : বায়ুপূর্ণ ফুটবলে আঘাত করলে আমরা ফুটবলের দিক থেকেও একটি বিপরীতমুখী চাপ অনুভব করি।

৯. বায়ুপূর্ণ ফুটবলে চাপ দিলে তা চুপসে যায় না কেন?
উত্তর : বায়ুপূর্ণ ফুটবলে চাপ দিলে ফুটবলের ভেতরে থাকা বায়ু বিপরীতমুখী চাপ প্রয়োগ করে বলে বলটি চুপসে যায় না।

১০. আমরা কীভাবে বায়ুর অস্তিত্ব অনুভব করি?
উত্তর : বায়ু যখন প্রবাহিত হয় তখন আমরা তার অস্তিত্ব অনুভব করি।

১১. পদার্থের সাধারণ বৈশিষ্ট্য কী?
উত্তর : পদার্থের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে পদার্থ জায়গা দখল করে এবং পদার্থের ওজন আছে।

সাধারণ

১. বায়ু কী? ব্যাখ্যা কর।

উত্তর : বায়ু এক ধরনের পদার্থ। আমরা বায়ু দেখতে পাই না। বায়ু যখন প্রবাহিত হয়, তখন এর অস্তিত্ব অনুভব করা যায়। এর ওজন আছে, আয়তন আছে অর্থাৎ বায়ু জায়গা দখল করে। আমরা জানি, পদার্থের ওজন আছে এবং তা জায়গা দখল করে। সুতরাং, বায়ু একটি পদার্থ। তাছাড়া বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে। এটিও বায়ুর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।

২. পরীক্ষা দ্বারা প্রমাণ কর পদার্থ জায়গা দখল করে।

উত্তর : পানিপূর্ণ একটি গ্যাসে কয়েকটি মার্বেল ফেলে গ্যাসে পানিপৃষ্ঠের উচ্চতা পরিবর্তন পর্যবেক্ষণ করে আমরা প্রমাণ করতে পারি, পদার্থ জায়গা দখল করে।
প্রয়োজনীয় উপকরণ: পানিসহ কাচের গ্যাস, একটি রাবার ব্যান্ড ও কয়েকটি মার্বেল।
পরীক্ষা পদ্ধতি: পানিসহ গ্যাসে রাবার ব্যান্ডের সাহায্যে পানির উপরিতল চিহ্নিত করি। এবার কয়েকটি মার্বেল গ্যাসের পানিতে ডুবিয়ে দিলে দেখা যায় পানির উপরিতল রাবার ব্যান্ড দ্বারা চিহ্নিত স্থানের উপর উঠে যায়। অর্থাৎ মার্বেলগুলো গ্যাসের পানিতে জায়গা দখল করে। ফলে মার্বেলের দখল করা জায়গা থেকে পানি সরে গিয়ে পানির উপরিতলের উচ্চতা বৃদ্ধি দ্বারা চিহ্নিত স্থানে নেমে আসে। কাজেই বলা যায়, পদার্থ (মার্বেল) জায়গা দখল করে।

৩. বস্তুর ওজন ও আয়তনের মধ্যে পার্থক্য কী?

উত্তর : ওজন ও আয়তন পদার্থের সাধারণ বৈশিষ্ট্য হলেও এদের মধ্যে পার্থক্য রয়েছে। যেমন –

ওজন

১) কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তাই হলো বস্তুর ওজন।
২) কঠিন, তরল, বায়বীয় সব পদার্থের নির্দিষ্ট ওজন থাকে।
৩) বস্তুর ওজন পরিমাপের একক হলো গ্রাম বা কিলোগ্রাম (কেজি)।
৪) দাঁড়িপাল্লা বা নিক্তির সাহায্যে কঠিন বস্তুর ওজন পরিমাপ করা যায়।

আয়তন

১) কোনো পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার আয়তন বলে।
২) কঠিন ও তরল পদার্থের নির্দিষ্ট আয়তন থাকে।
৩) কঠিন পদার্থের আয়তন পরিমাপের একক ঘন সেন্টিমিটার এবং তরল পদার্থের মিলিলিটার বা লিটার।
৪) স্কেলের সাহায্যে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা পরিমাপ করে কঠিন বস্তুর আয়তন নির্ণয় করা যায়।

যোগ্যতাভিত্তিক

৪. বস্তুর ওজন কী? ওজন পরিমাপের যন্ত্র ও একক উল্লেখ কর। একটি চালের দানার যে ওজন আছে তা তুমি কীভাবে প্রমাণ করবে?

উত্তর : কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তাই হলো বস্তুটির ওজন।
ওজন পরিমাপের যন্ত্র হলো দাঁড়িপাল্লা বা নিক্তি এবং একক হলো গ্রাম বা কিলোগ্রাম (কেজি)।
একটি চালের দানার যে ওজন আছে তা আমি দাঁড়িপাল্লার সাহায্যে প্রমাণ করতে পারি। দাঁড়িপাল্লার এক প্রান্তে চালের দানাটিকে রাখি এবং দাঁড়িপাল্লাটির অবস্থার কী পরিবর্তন হয় তা লক্ষ করি। দেখা যায়, চালের দানাটি যেদিকে, দাঁড়াপাল্লাটিও সেদিকে হেলে পড়ে। এ পরীক্ষা থেকে আমি প্রমাণ করতে পারি, চালের দানার ওজন আছে।

৫. তোমার বাসায় থাকা ফুটবলটির ভেতরে কী রয়েছে? এর ভেতরে থাকা বস্তুর বৈশিষ্ট্য লেখ। তুমি ফুটবলটিকে চাপ দিলেও তা চুপসে যায় না কেন? ব্যাখ্যা কর।

উত্তর : আমার বাসায় থাকা ফুটবলটির ভেতরে রয়েছে বায়ু, যা একটি পদার্থ।
ফুটবলের ভেতরে থাকা বায়ুর বৈশিষ্ট্যগুলো হলো –
বায়ু জায়গা দখল করে।
বায়ুর ওজন আছে।
বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে।

আমি ফুটবলটিকে চাপ দিলেও তা চুপসে যায় না। এর কারণ ফুটবলের ভেতরে থাকা বায়ুর বিপরীতমুখী চাপ। আমি যখন ফুটবলটিকে আঘাত করি বা চাপ দিই, তখন বলের দিক থেকেও একটি বিপরীতমুখী চাপ অনুভব করি। অর্থাৎ এর ভেতরে থাকা বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে। এ কারণেই চাপ দিলেও ফুটবলটি চুপসে যায় না।

 

PDF Download

 

উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।

এই বিভাগের আরো লেখা

শ্রেণি ৪র্থ | প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ৫ - স্বাস্থ্যবিধি প্রশ্ন উত্তর | PDF
চতুর্থ শ্রেণি প্রাথমিক বিজ্ঞান

শ্রেণি ৪র্থ | প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ৫ – স্বাস্থ্যবিধি প্রশ্ন উত্তর | PDF

শ্রেণি ৪র্থ | প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ৭ - প্রাকৃতিক সম্পদ প্রশ্ন উত্তর
চতুর্থ শ্রেণি প্রাথমিক বিজ্ঞান

শ্রেণি ৪র্থ | প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ৭ – প্রাকৃতিক সম্পদ প্রশ্ন উত্তর

শ্রেণি ৪র্থ | প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ১০ প্রশ্ন উত্তর | PDF
চতুর্থ শ্রেণি প্রাথমিক বিজ্ঞান

শ্রেণি ৪র্থ | প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ১০ প্রশ্ন উত্তর | PDF

শ্রেণি ৪র্থ | প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ৯ প্রশ্ন উত্তর | PDF
চতুর্থ শ্রেণি প্রাথমিক বিজ্ঞান

শ্রেণি ৪র্থ | প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ৯ প্রশ্ন উত্তর | PDF

শ্রেণি ৪র্থ | প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ৮ - মহাবিশ্ব প্রশ্ন উত্তর | PDF
চতুর্থ শ্রেণি প্রাথমিক বিজ্ঞান

শ্রেণি ৪র্থ | প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ৮ – মহাবিশ্ব প্রশ্ন উত্তর | PDF

শ্রেণি ৪র্থ | প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ১ জীব ও পরিবেশ বহুনির্বাচনি
চতুর্থ শ্রেণি প্রাথমিক বিজ্ঞান

শ্রেণি ৪র্থ | প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ১ জীব ও পরিবেশ বহুনির্বাচনি

Next Post
শ্রেণি ৪র্থ | প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ৮ - মহাবিশ্ব প্রশ্ন উত্তর | PDF

শ্রেণি ৪র্থ | প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ৮ - মহাবিশ্ব প্রশ্ন উত্তর | PDF

শ্রেণি ৪র্থ | প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ৯ প্রশ্ন উত্তর | PDF

শ্রেণি ৪র্থ | প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ৯ প্রশ্ন উত্তর | PDF

শ্রেণি ৪র্থ | প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ১০ প্রশ্ন উত্তর | PDF

শ্রেণি ৪র্থ | প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ১০ প্রশ্ন উত্তর | PDF

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয় লেখাগুলো

No Content Available

অন্যান্য বিভাগ থেকে

(ফ্রি PDF) অনার্স এরিস্টটল রাজনৈতিক রচনামূলক প্রশ্নোত্তর

(ফ্রি PDF) অনার্স এরিস্টটল: রাজনৈতিক রচনামূলক প্রশ্নোত্তর

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (৫ম - রচনামূলক)

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (৫ম – রচনামূলক) -১

HSC জীব বিজ্ঞান ১ম পত্র অধ্যায় পঞ্চম বহুনির্বাচনি প্রশ্ন PDF

HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় পঞ্চম | বহুনির্বাচনি প্রশ্ন | PDF

ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র সকল কলেজের প্রশ্ন ১৭-১৮

ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র | সকল কলেজের প্রশ্ন ১৭-১৮

  • আমাদের সম্পর্কে
  • গোপনীয় নীতি
  • জাগোরিকে লিখুন
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ করুন
  • শর্তাবলী
Call us: +1 234 JEG THEME

© ২০২৪ জাগোরিক - সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

No Result
View All Result
  • একাডেমিক
    • সকল শ্রেণির বই
    • প্রথম শ্রেণী
    • দ্বিতীয় শ্রেনী
    • তৃতীয় শ্রেণী
    • চতুর্থ শ্রেণি
    • পঞ্চম শ্রেণি
    • ষষ্ঠ শ্রেণি
    • সপ্তম শ্রেণি
      • সপ্তম শ্রেণি: ইংরেজি
      • সপ্তম শ্রেণি: বাংলা ২য়
      • সপ্তম শ্রেণি: ডিজিটাল প্রযুক্তি
    • অষ্টম শ্রেণী
    • বিদেশে পড়াশোনা
      • স্কলারশিপ
      • আমেরিকা
      • ফিনল্যান্ড উচ্চ শিক্ষা
      • ভারত
      • ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং
    • বিসিএস পরীক্ষা
  • এসএসসি
  • এইচএসসি
  • অনার্স
  • মাস্টার্স
  • স্কিল
    • এসইও
    • ওয়েব ডিজাইন
    • কোডিং শিখুন
    • অনলাইনে ইনকাম
    • ফ্রিল্যান্সিং শিখুন
  • স্বাস্থ্যবার্তা
    • ঔষধের নাম
    • স্বাস্থ্য
    • ত্বকের যত্ন
    • নারী স্বাস্থ্য
    • বিউটি টিপস
    • মা ও শিশু
  • আইন
  • চাকরি
  • অন্যান্য
    • আবেদন পত্র
    • জাগোরিক স্পেশাল
    • উপবৃত্তি
    • ইতিহাস ও ঐতিহ্য
    • জানা-অজানা
    • সপ্তম শ্রেণি: ইংরেজি
    • তথ্য প্রযুক্তি
    • ইংরেজি শিখুন
    • লতা-পাতা
  • সাধারণ জ্ঞান
  • কুইজ
    • আমার প্রতিষ্ঠান
    • গেস্ট ব্লগিং
  • দোয়া
  • শিক্ষা সংবাদ

© ২০২৪ জাগোরিক - সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In