• আমাদের সম্পর্কে
  • গোপনীয় নীতি
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ করুন
  • শর্তাবলী
  • জাগোরিকে লিখুন
Wednesday, August 5, 2026
  • Login
Jagorik
  • একাডেমিক
    • সকল শ্রেণির বই
    • প্রথম শ্রেণী
    • দ্বিতীয় শ্রেনী
    • তৃতীয় শ্রেণী
    • চতুর্থ শ্রেণি
    • পঞ্চম শ্রেণি
    • ষষ্ঠ শ্রেণি
    • সপ্তম শ্রেণি
      • সপ্তম শ্রেণি: ইংরেজি
      • সপ্তম শ্রেণি: বাংলা ২য়
      • সপ্তম শ্রেণি: ডিজিটাল প্রযুক্তি
    • অষ্টম শ্রেণী
    • বিদেশে পড়াশোনা
      • স্কলারশিপ
      • আমেরিকা
      • ফিনল্যান্ড উচ্চ শিক্ষা
      • ভারত
      • ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং
    • বিসিএস পরীক্ষা
  • এসএসসি
  • এইচএসসি
  • অনার্স
  • মাস্টার্স
  • স্কিল
    • এসইও
    • ওয়েব ডিজাইন
    • কোডিং শিখুন
    • অনলাইনে ইনকাম
    • ফ্রিল্যান্সিং শিখুন
  • স্বাস্থ্যবার্তা
    • ঔষধের নাম
    • স্বাস্থ্য
    • ত্বকের যত্ন
    • নারী স্বাস্থ্য
    • বিউটি টিপস
    • মা ও শিশু
  • আইন
  • চাকরি
  • অন্যান্য
    • আবেদন পত্র
    • জাগোরিক স্পেশাল
    • উপবৃত্তি
    • ইতিহাস ও ঐতিহ্য
    • জানা-অজানা
    • সপ্তম শ্রেণি: ইংরেজি
    • তথ্য প্রযুক্তি
    • ইংরেজি শিখুন
    • লতা-পাতা
  • সাধারণ জ্ঞান
  • কুইজ
    • আমার প্রতিষ্ঠান
    • গেস্ট ব্লগিং
  • দোয়া
  • শিক্ষা সংবাদ
No Result
View All Result
  • একাডেমিক
    • সকল শ্রেণির বই
    • প্রথম শ্রেণী
    • দ্বিতীয় শ্রেনী
    • তৃতীয় শ্রেণী
    • চতুর্থ শ্রেণি
    • পঞ্চম শ্রেণি
    • ষষ্ঠ শ্রেণি
    • সপ্তম শ্রেণি
      • সপ্তম শ্রেণি: ইংরেজি
      • সপ্তম শ্রেণি: বাংলা ২য়
      • সপ্তম শ্রেণি: ডিজিটাল প্রযুক্তি
    • অষ্টম শ্রেণী
    • বিদেশে পড়াশোনা
      • স্কলারশিপ
      • আমেরিকা
      • ফিনল্যান্ড উচ্চ শিক্ষা
      • ভারত
      • ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং
    • বিসিএস পরীক্ষা
  • এসএসসি
  • এইচএসসি
  • অনার্স
  • মাস্টার্স
  • স্কিল
    • এসইও
    • ওয়েব ডিজাইন
    • কোডিং শিখুন
    • অনলাইনে ইনকাম
    • ফ্রিল্যান্সিং শিখুন
  • স্বাস্থ্যবার্তা
    • ঔষধের নাম
    • স্বাস্থ্য
    • ত্বকের যত্ন
    • নারী স্বাস্থ্য
    • বিউটি টিপস
    • মা ও শিশু
  • আইন
  • চাকরি
  • অন্যান্য
    • আবেদন পত্র
    • জাগোরিক স্পেশাল
    • উপবৃত্তি
    • ইতিহাস ও ঐতিহ্য
    • জানা-অজানা
    • সপ্তম শ্রেণি: ইংরেজি
    • তথ্য প্রযুক্তি
    • ইংরেজি শিখুন
    • লতা-পাতা
  • সাধারণ জ্ঞান
  • কুইজ
    • আমার প্রতিষ্ঠান
    • গেস্ট ব্লগিং
  • দোয়া
  • শিক্ষা সংবাদ
No Result
View All Result
Jagorik
No Result
View All Result

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় | অধ্যায় ৬ | সৃজনশীল প্রশ্নোত্তর ৬-১০ | PDF

Jagorik Editor by Jagorik Editor
in HSC ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র
Reading Time: 3 mins read
A A
0
ফেসবুকে শেয়ার করুনটুইটারে টুইট করুনপিন্টারেস্টে পিন করুনলিংকডিনে শেয়ার করুন

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় | অধ্যায় ৬ | সৃজনশীল প্রশ্নোত্তর ৬-১০ | PDF: ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্রের ষষ্ট অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন ও উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন।

প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্রের ষষ্ট অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন ও উত্তর গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।

সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।

প্রশ্নঃ ৬ আশিক রসুলপুরে ১০ জন শ্রমিক নিয়ে একটি বেকারি শুরু করে। তার আÍবিশ্বাস, দূরদর্শিতা এবং কর্মীদের সাথে উত্তম আচরণের ফলে ব্যবসায়ে সফলতা আসে। তিনি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কর্মীদের অংশগ্রহণের সুযোগ দেওয়ায় প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা ও পণ্যের গুণগত মান বৃদ্ধি পেয়েছে এবং তার বেকারিতে উৎপাদিত পণ্যের বাজার আশপাশের এলাকাতে সম্প্রসারিত হচ্ছে। [চ. বো. ১৭]
ক. স্বৈরতান্ত্রিক নেতৃত্ব কী? ১
খ. একজন নেতাকে দূরদর্শী হতে হয় কেন? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের প্রতিষ্ঠানে কোন ধরনের নেতৃত্ব বিদ্যমান? ব্যাখ্যা করো। ৩
ঘ. নেতৃত্বের সাফল্যের জন্য উদ্দীপকে উলি­খিত গুণাবলিই কি যথেষ্ট বলে তুমি মনে করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪

৬ নং প্রশ্নের উত্তর

ক উত্তরঃ  সিদ্ধান্ত গ্রহণে যখন অধস্তনদের মতামতকে গ্রাহ্য না করে নেতা এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন তাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলে।
খ উত্তরঃ  ভবিষ্যৎ সম্পর্কে ধারণা করার ক্ষমতা বা কল্পনাশক্তি থাকাই হলো নেতার দূরদর্শিতা।
ভবিষ্যৎ অনুমান করতে পারলে একজন নেতা সময়োপযোগী সিদ্ধান্ত নিতে পারেন। এক্ষেত্রে নেতা সম্ভাব্য করণীয় আগে থেকেই নির্ধারণ করে রাখতে পারেন। ফলে তিনি সহজেই প্রতিযোগিতায় টিকে থাকতে পারেন। এজন্য একজন নেতাকে দূরদর্শিতার অধিকারী হতে হয়।
গ উত্তরঃ  উদ্দীপকের প্রতিষ্ঠানে গণতান্ত্রিক নেতৃত্ব বিদ্যমান।
গণতান্ত্রিক নেতৃত্বে নেতা নিজের কাছে সব ক্ষমতা কেন্দ্রীভ‚ত না রেখে অধস্তনদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে কার্য পরিচালনা করেন। এরূপ নেতৃত্ব কর্মীদের মনে স্বতঃস্ফ‚র্ততা বজায় রাখে।
উদ্দীপকে আশিক রসুলপুরে ১০ জন শ্রমিক নিয়ে একটি বেকারি শুরু করেন। তিনি তার প্রতিষ্ঠানের যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কর্মীদের অংশগ্রহণের সুযোগ দেন।
কর্মীদের মতামত নিয়েই তিনি চ‚ড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। এসব বৈশিষ্ট্য গণতান্ত্রিক নেতৃত্বের সাথে সঙ্গতিপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানে গণতান্ত্রিক নেতৃত্ব বিদ্যমান।
ঘ উত্তরঃ নেতৃত্বের সাফল্যের জন্য উদ্দীপকে উলি­খিত (আÍবিশ্বাস, দূরদর্শিতা ও উত্তম আচরণ) গুণাবলিই যথেষ্ট নয় বলে আমি মনে করি।
কোনো দল বা গোষ্ঠীকে একটি নির্দিষ্ট লক্ষ্যপানে এগিয়ে নেওয়ার কৌশলকে নেতৃত্ব বলে। যেকোনো প্রতিষ্ঠানের সঠিক কর্ম সফলতা লাভের জন্য নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
একজন আদর্শ নেতা তার নেতৃত্ব প্রদানের মাধ্যমে কাজে সফলতা অর্জন করেন। যেকোনো পরিস্থিতিতে নেতা নির্ভীক বা ভয়হীন থেকে লক্ষ্যপানে এগিয়ে যান।
উদ্দীপকে আশিক রসুলপুরে ১০ জন শ্রমিক নিয়ে একটি বেকারি শুরু করেন। তার নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। একজন নেতা হিসেবে তার মধ্যে রয়েছে আÍবিশ্বাস, দূরদর্শিতা আর কর্মীদের সাথে ভালো ব্যবহার করার গুণ।
কিন্তু একজন আদর্শ নেতার মধ্যে শুধু এসব গুণ থাকা যথেষ্ট নয়। একজন আদর্শ নেতার সঠিক নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠান এগিয়ে চলে, প্রতিষ্ঠানে সফলতা আসে। তাই একজন নেতার মধ্যে বিভিন্ন ধরনের গুণ থাকা প্রয়োজন।
উদ্দীপকে আশিকের মধ্যে শুধু আÍবিশ্বাস, দূরদর্শিতা এবং কর্মীদের সাথে উত্তর আচরণের গুণ রয়েছে, যা প্রতিষ্ঠানের জন্য যথেষ্ট নয়। আমি মনে করি তার মধ্যে আরও গুণ থাকা প্রয়োজন।
যেমন: সাহস, ধৈর্য, ঝুঁকি গ্রহণের মানসিকতা, অধস্তন সম্পর্কে জ্ঞান, ন্যায়পরায়ণতা, শিক্ষা ইত্যাদি। সুতরাং নেতৃত্বের সাফল্যের জন্য উদ্দীপকে উলি­খিত গুণাবলির পাশাপাশি এসব গুণও যথেষ্ট প্রয়োজনীয়।
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় | অধ্যায় ৬ | সৃজনশীল প্রশ্নোত্তর ৬-১০ | PDF
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় | অধ্যায় ৬ | সৃজনশীল প্রশ্নোত্তর ৬-১০ | PDF
প্রশ্নঃ ৭ জনাব রশীদ ও জনাব ইমন যথাক্রমে ডরিন লি. ও আলিফ লি.-এর স্বত্বাধিকারী। জনাব রশীদের উদাসীনতার সুযোগে ডরিন লি.-এর ব্যবস্থাপক ও কর্মকর্তাগণ নিজেদের খেয়াল-খুশিমতো কাজ পরিচালনা করেন। ফলে উক্ত প্রতিষ্ঠানটির সাফল্য দিন দিন হ্রাস পাচ্ছে। পক্ষান্তরে, জনাব ইমন তার প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তাদেরকে সাথে নিয়ে এবং তাদের মতামতকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করায় আলিফ লি.-এর সাফল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। [চ. বো. ১৭]
ক. গণতান্ত্রিক নেতৃত্ব কী? ১
খ. নির্দেশনাকে প্রশাসনের হৃৎপিণ্ড বলা হয় কেন? ২
গ. ডরিন লি.-এ কোন ধরনের নেতৃত্ব বিদ্যমান? ব্যাখ্যা করো। ৩
ঘ. ‘পরামর্শমূলক নির্দেশনাই আলিফ লি.-এর সফলতার কারণ’ উদ্দীপকের আলোকে তোমার যুক্তি দাও। ৪

৭ নং প্রশ্নের উত্তর

ক উত্তরঃ  যে নেতৃত্ব ব্যবস্থায় নেতা অধস্তনদের সাথে আলাপ-আলোচনা ও পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ ও কাজ পরিচালনা করেন, তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে।
খ উত্তরঃ  লক্ষ্য অর্জনে অধস্তনদের আদেশ, উপদেশ ও পরামর্শ প্রদান এবং তত্তাবধানমূলক কাজকে নির্দেশনা বলে।
হৃৎপিণ্ড মানুষের অঙ্গপ্রত্যঙ্গ সচল রাখতে সাহায্য করে। এটি কাজ না করলে মানুষ অচল হয়ে পড়ে।
ঠিক তেমনিভাবে একটি প্রতিষ্ঠানের প্রশাসন যেসব পরিকল্পনা, নিয়ম-নীতি প্রণয়ন করে সেগুলো বাস্তবায়নের জন্য কর্মীদের নির্দেশনা প্রদান করা প্রয়োজন। নির্দেশনা প্রদান করা না হলে প্রশাসনের কার্যক্রম ব্যাহত হয়। এজন্যই নির্দেশনাকে প্রশাসনের হৃৎপিণ্ড বলা হয়।
গ উত্তরঃ  উদ্দীপকের ডরিন লি. এ লাগামহীন নেতৃত্ব বিদ্যমান।
লাগামহীন নেতৃত্বে নেতা কমীদের ওপর দায়িত্ব দিয়ে নিজে কর্মবিমুখ থাকেন। নেতা কমীদের সুনির্দিষ্টভাবে আদেশ-নির্দেশ দেন না। এক্ষেত্রে কর্মীরা নিজেদের খেয়াল-খুশিমতো কাজ করেন।
উদ্দীপকের জনাব রশীদ ডরিন লি.-এর একজন স্বত্বাধিকারী। তিনি প্রতিষ্ঠানের কাজে সবসময় উদাসীন থাকেন। এ সুযোগে তার প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ও কর্মকর্তাগণ নিজেদের খেয়াল-খুশিমতো প্রতিষ্ঠানের কাজ পরিচালনা করেন। উক্ত প্রতিষ্ঠানের অধস্তনরা অবাধ স্বাধীনতা ভোগ করেন।
এসব বৈশিষ্ট্য লাগামহীন নেতৃত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, ডরিন লি. এ লাগামহীন নেতৃত্ব অনুসরণ করা হয়।
ঘ উত্তরঃ ‘পরামর্শমূলক নির্দেশনাই আলিফ লি.-এর সফলতার কারণ’ উদ্দীপকের আলোকে বক্তব্যটি যৌক্তিক।
এ পদ্ধতিতে নেতা নির্দেশনার বিষয়বস্তু নিয়ে অধস্তনদের সাথে আলাপ-আলোচনা করেন এবং তাদের পরামর্শ গ্রহণের চেষ্টা করেন। এক্ষেত্রে ঊর্ধ্বতন ও
অধস্তনদের মধ্যে সুসম্পর্ক লক্ষ করা যায়। ফলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সবাই স্বতঃস্ফ‚র্তভাবে কাজ করেন।
উদ্দীপকের জনাব ইমন ‘আলিফ লি’.-এর একজন স্বত্বাধিকারী। তিনি তার প্রতিষ্ঠানের যেকোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কর্মীদের সাথে আলাপ-আলোচনা করেন। অতঃপর তিনি কর্মীদের জন্য করণীয় নির্ধারণ করে দেন।
আলিফ লি.-এ পরামর্শমূলক নির্দেশনা প্রদান করায় কর্মীরা তাদের করণীয় সম্পর্কে আগে থেকেই জানতে পারেন। সিদ্ধান্ত গ্রহণে নিজেদের মতামত দিতে পেরে কাজের প্রতি কর্মীদের উৎসাহ বেড়ে যায়।
ফলে প্রতিষ্ঠানের সফলতা দিন দিন বৃদ্ধি পায়। তাই বলা যায়, পরামর্শমূলক নির্দেশনাই আলিফ লি.-এর সফলতার অন্যতম কারণ।
প্রশ্নঃ ৮ প্রাইম কোম্পানি লি.-এর কর্মচারীরা তাদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ জনাব মোস্তাফিজকে কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি হিসেবে মনোনীত করে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব ইকবাল কর্মীদের ভালো-মন্দের গুরুত্ব না দিয়ে শুধু প্রতিষ্ঠানের কাজকর্ম ঠিকমতো পরিচালনা করা হচ্ছে কিনা তা তত্তাবধান করেন। যেকোনো ভাবে কাজ আদায় করাটাই তার কাছে গুরুত্বপূর্ণ। [সি. বো. ১৭]
ক. নেতা কে? ১
খ. ‘নিদের্শনা সর্বদা গামী’ ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে জনাব মোস্তাফিজকে আনুষ্ঠানিকতার ভিত্তিতে কোন ধরনের নেতা বলা যায়? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের আলোকে অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বের ধরন কর্মীবান্ধব ও আধুনিক নয় তুমি কি এ বক্তব্যের সাথে একমত? বিশ্লেষণ করো। ৪
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় | অধ্যায় ৬ | সৃজনশীল প্রশ্নোত্তর ৬-১০ | PDF
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় | অধ্যায় ৬ | সৃজনশীল প্রশ্নোত্তর ৬-১০ | PDF

৮ নং প্রশ্নের উত্তর

ক উত্তরঃ  যিনি প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে অধীনস্থদের প্রভাবিত করে তাদের সর্বাধিক সামর্থ্যকে কাজে লাগানোর চেষ্টা করেন তিনিই নেতা।
খ উত্তরঃ  লক্ষ্য অর্জনে অধস্তনদের আদেশ দান, উপদেশ ও পরামর্শ প্রদান এবং তত্তাবধান কার্যকে নির্দেশনা বলে।
নির্দেশনা সবসময় ঊর্ধ্বতনদের নিকট থেকে স্তরে কর্মরত কর্মীদের নিকট প্রবাহিত হয়। নির্দেশনার মাধ্যমেই কর্মীরা কোন কাজ, কীভাবে, কখন সম্পাদন করবে সে সম্পর্কে ঊর্ধ্বতনের নিকট থেকে ধারণা পায়।
কিন্তু স্তরের কর্মীরা কখনই ঊর্ধ্বতন কর্মীদের নির্দেশনা প্রদান করতে পারেন না। অধীনস্থরা শুধু ঊর্ধ্বতনের আদেশ পালন করতে বাধ্য থাকেন। তাই বলা হয়, নির্দেশনা সর্বদাই  নিচের দিকে প্রবাহিত হয়।
গ উত্তরঃ  উদ্দীপকে জনাব মোস্তাফিজকে অনানুষ্ঠানিক নেতা বলা যায়।
অনানুষ্ঠানিক নেতৃত্ব প্রাতিষ্ঠানিক কোনো নিয়ম-নীতির ওপর ভিত্তি না করে একসাথে কাজ করতে গিয়ে গড়ে ওঠে। এ নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানের যেকোনো সমস্যা অনানুষ্ঠানিকভাবে সম্পন্ন করা যায়, যা প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে কাজে গতিশীলতা আনে।
উদ্দীপকে প্রাইম কোম্পানি লি.-এর কর্মচারীরা তাদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ জনাব মোস্তাফিজকে কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি হিসেবে মনোনীত করে, যা প্রতিষ্ঠানের নিয়ম-নীতি মেনে করা হয়নি। উক্ত ব্যক্তি সভাপতি নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠানের অনানুষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে।
এ নেতৃত্ব দ্বারা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সমস্যা এবং যেকোনো কাজে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হয়, যা অনানুষ্ঠানিক নেতৃত্বের স্বরূপ। তাই বলা যায়, প্রাইম কোম্পানি লি.-এ জনাব মোস্তাফিজ একজন অনানুষ্ঠানিক নেতা হিসেবে কাজ করছে।
ঘ উত্তরঃ উদ্দীপকের আলোকে অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বের ধরন হলো কর্মকেন্দ্রিক, যা কর্মীবান্ধব ও আধুনিক নয়- আমি এ বক্তব্যের সাথে একমত পোষণ করি।
কর্মকেন্দ্রিক নেতৃত্বের মাধ্যমে কর্মীদের নিকট থেকে বেশি কাজ আদায়কেই নেতা প্রাধান্য দেন। এরূপ নেতৃত্ব কর্মীদের কাম্য নয়।
উদ্দীপকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব ইকবাল কর্মীদের ভালো-মন্দের গুরুত্ব না দিয়ে শুধু প্রতিষ্ঠানের কাজকর্ম ঠিকমতো পরিচালনা করা হচ্ছে কিনা, তা তত্তাবধান করেন।
যেকোনোভাবে কাজ আদায় করাটাই তার কাছে গুরুত্বপূর্ণ। যে কারণে জনাব ইকবাল অনেক সময় অধিক কর্তৃত্ব প্রয়োগ বা ভয়-ভীতি প্রদর্শন করেও কাজ আদায়ের চেষ্টা করেন। এক্ষেত্রে তার মনোভাব কর্ম কেন্দ্রিক।
জনাব ইকবাল প্রতিষ্ঠানে যে নেতৃত্ব প্রদান করেন তাতে কর্মীরা কাজের প্রতি আগ্রহী হয়ে ওঠে না। এতে প্রতিষ্ঠানের কার্যক্রম গতিহীন হয়ে পড়ে। এ ধরনের নেতৃত্বের ফলে কর্মীদের মধ্যে নেতিবাচক প্রভাব বিস্তার করে।
তাই বলা যায়, জনাব ইকবালের এ কর্মকেন্দ্রিক নেতৃত্ব তার প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ ও উন্নয়নে বাধা সৃষ্টি করে থাকে। এরূপ নেতৃত্ব কর্মীবান্ধব ও আধুনিক নয়।
প্রশ্নঃ ৯ জনাব জাহিন একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। তিনি নিজে প্রতিষ্ঠানে খুব একটা সময় দেন না বরং কর্মীদের ওপর দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে থাকতে চান। ফলে প্রতিষ্ঠানটি মারাÍক আর্থিক সংকটে পড়ে যায়। এ অবস্থা হতে উত্তরণে তিনি নেতৃত্বের কৌশল পরিবর্তন করে কর্মীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে কাজ পরিচালনা করতে চান। [য. বো. ১৭]
ক. নেতৃত্ব কী? ১
খ. গণতান্ত্রিক নেতৃত্ব উত্তম কেন? ২
গ. জনাব জাহিন প্রতিষ্ঠানে কী ধরনের নেতৃত্ব অনুসরণ করছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. প্রতিষ্ঠানের আর্থিক সংকট নিরসনে জনাব জাহিন কর্তৃক সিদ্ধান্ত কতটুকু যথার্থ বলে তুমি মনে করো? অভিমত দাও। ৪

৯ নং প্রশ্নের উত্তর

ক উত্তরঃ  অধীনস্থদের প্রভাবিত করে তাদের সর্বাধিক সামর্থ্যকে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে কাজে লাগানোর কৌশলকে নেতৃত্ব বলে।
খ উত্তরঃ  যে নেতৃত্বে নেতা অধস্তনদের সাথে আলাপ-আলোচনা, পরামর্শ করে কার্য পরিচালনা করেন, তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে।
এক্ষেত্রে নেতা সব ক্ষমতা নিজের হাতে কেন্দ্রীভ‚ত না রেখে প্রয়োজনীয় কর্তৃত্ব অধীনস্থদের নিকট অর্পণ করেন। তাছাড়া সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অধীনস্থদের সঙ্গে পরামর্শ করেন। যার কারণে নেতার প্রতি তাদের ইতিবাচক ধারণা সৃষ্টি হয়।
ফলে এরূপ নেতৃত্বের প্রতি অধীনস্থরা সন্তুষ্ট থাকেন। এতে কর্মীদের কাজের প্রতি মনোবল বৃদ্ধি পায় এবং তারা সর্বোচ্চ সামর্থ্য দিয়ে লক্ষ্য অর্জনের চেষ্টা করেন। এজন্যই বলা হয়, গণতান্ত্রিক নেতৃত্বই উত্তম।
গ উত্তরঃ  উদ্দীপকে জনাব জাহিন প্রতিষ্ঠানে মুক্ত বা লাগামহীন নেতৃত্ব অনুসরণ করছেন।
মুক্ত বা লাগামহীন নেতৃত্বে নেতা কর্মীদের ওপর দায়িত্ব দিয়ে নিশ্চিত থাকেন। এরূপ নেতা নিজে কাজ করতে পছন্দ করেন না। কর্মীদের ওপরও সুনির্দিষ্ট আদেশ দেন না। কর্মীরা নিজেদের ইচ্ছা অনুযায়ী কাজ করেন।
উদ্দীপকের জনাব জাহিন তার প্রতিষ্ঠানে খুব একটা সময় দেন না। বরং কর্মীদের ওপর দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত থাকতে চান। অর্থাৎ প্রতিষ্ঠানের কাজ বা লক্ষ্য বাস্তবায়নে জনাব জাহিনের ভ‚মিকা নেই। ফলে কর্মীরা তার প্রতিষ্ঠানে ইচ্ছেমতো কাজ করেন।
এতে প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হয়, যা মুক্ত বা লাগামহীন নেতৃত্বের প্রতিফলন। সুতরাং বলা যায়, জনাব জাহিন প্রতিষ্ঠানে মুক্ত বা লাগামহীন নেতৃত্ব অনুসরণ করছেন।
ঘ উত্তরঃ উদ্দীপকে প্রতিষ্ঠানের আর্থিক সংকট নিরসনে জনাব জাহিন কর্তৃক গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ অত্যন্ত যথার্থ বলে আমি মনে করি।
গণতান্ত্রিক নেতৃত্ব ব্যবস্থায় নেতা সব ক্ষমতা নিজের হাতে কেন্দ্রীভ‚ত না রেখে প্রয়োজনীয় কর্তৃত্ব অধীনস্থদের নিকট অর্পণ করেন।
উদ্দীপকের জনাব জাহিন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করলেও কর্মীদের ওপর সব দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত থাকেন এবং তিনি নিজে প্রতিষ্ঠানে সময় দেন না। ফলে প্রতিষ্ঠান মারাÍক আর্থিক সংকটে পড়েছে।
এক্ষেত্রে প্রতিষ্ঠানের আর্থিক সংকট নিরসনের মাধ্যমে লাভজনক করতে জনাব জাহিনের নেতৃত্বের ধরন পরিবর্তন করে গণতান্ত্রিক নেতৃত্ব প্রদান করতে হবে।
নতুন গৃহীত নেতৃত্বে কর্মীরা মতামত প্রদানের সুযোগ পাওয়ায় নেতার প্রতি অনুগত থাকবে এবং কাজের প্রতি মনোযোগী হবে।
ফলে প্রতিষ্ঠানে কর্মীদের কাজের মান বৃদ্ধি পাবে। কর্মীদের কাজের মান বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানও লাভজনক হবে। তাই জনাব জাহিনের করণীয় হলো গণতান্ত্রিক নেতৃত্ব পদ্ধতি অনুসরণ, যা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত যথার্থ হবে।
প্রশ্নঃ ১০ শরিফ স্টাইল লি. একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে প্রায় ১,০০০ কর্মী কাজ করে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মনে করেন কর্তৃপক্ষের অধিক সহানুভ‚তিশীলতার সুবাদে কর্মীরা অলস হয়ে পড়েছে এবং কর্মীরা কাজ এড়িয়ে চলায় প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা হ্রাস পেয়েছে। তাই তিনি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কর্মীদের থেকে কাজ আদায় করতে চান এবং কোনো পরিকল্পনা প্রণয়নে কর্মীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। [ব. বো. ১৭]
ক.নেতা কাকে বলে?১
     খ. পরামর্শমূলক নির্দেশনা বলতে কী বোঝ? ২
গ.ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে শরিফ স্টাইল লি.-এ কোন ধরনের নেতৃত্ব বিদ্যমান আছে? ব্যাখ্যা করো।৩
ঘ.উলি­খিত প্রতিষ্ঠানে পরবর্তী পদক্ষেপ গ্রহণের যৌক্তিকতা বিশ্লেষণ করো।৪

১০ নং প্রশ্নের উত্তর

ক উত্তরঃ  যিনি প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে অধীনস্থদের প্রভাবিত করে তাদের সর্বাধিক সামর্থ্যকে কাজে লাগানোর চেষ্টা করেন, তিনিই নেতা।
খ উত্তরঃ  প্রতিষ্ঠানে নির্দেশনা দেওয়ার পূর্বে যারা নির্দেশনা বাস্তবায়ন করবে তাদের সাথে পরামর্শ করে নির্দেশনার বিষয়বস্তু ঠিক করার প্রক্রিয়াকে পরামর্শমূলক নির্দেশনা বলে।
এ ধরনের নির্দেশনা কর্মীরা আনন্দের সাথে গ্রহণ করে। ফলে তাদের কর্মে উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধি পায়। তাছাড়া পরামর্শমূলক নির্দেশনা কর্মীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে তৈরি করা হয় বলে তা অধিক কার্যকর ও বাস্তবসম্মত হয়।
তাই এ ধরনের নির্দেশনার মাধ্যমে প্রতিষ্ঠানের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করাও সহজ হয়।
গ উত্তরঃ  ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে উদ্দীপকের শরিফ স্টাইল লি.-এ মুক্ত বা লাগামহীন নেতৃত্ব বিদ্যমান।
মুক্ত বা লাগামহীন নেতৃত্বে নেতা কর্মীদের দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত থাকেন এবং কর্মীরা ইচ্ছা অনুযায়ী কাজ করে। এক্ষেত্রে নেতা নিজে কাজ করতে পছন্দ করেন না। আবার কর্মীদেরকে সুনির্দিষ্ট আদেশও দেন না।
উদ্দীপকের শরিফ স্টাইল লি. একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে প্রায় ১,০০০ কর্মী কাজ করে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মনে করেন কর্তৃপক্ষের অধিক সহানুভুতিশীলতার সুবাদে কর্মীরা অলস হয়ে পড়েছে ।
কর্মীরা কাজ এড়িয়ে চলায় প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা হ্রাস পেয়েছে। এ কাজগুলো লাগামহীন নেতৃত্বের সাথে সঙ্গতিপূর্ণ। তাই বলা যায়, শরিফ স্টাইল লি.-এ মুক্ত বা লাগামহীন নেতৃত্ব বিদ্যমান।
  • উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
  • উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
  • উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
  • উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
  • উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
  • উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
ঘ উত্তরঃ উদ্দীপকে উলি­খিত প্রতিষ্ঠানে পরবর্তী পদক্ষেপে যে নেতৃত্ব গ্রহণ করা হয়েছে তা হলো স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। এটি প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতিতে যৌক্তিক বলে আমি মনে করি।
স্বৈরতান্ত্রিক নেতৃত্বে নেতা সব ক্ষমতা নিজের কাছে রাখেন এবং ইচ্ছামতো এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন। এ নেতৃত্বে নেতা যা ভালো মনে করেন তা-ই করেন । তিনি কাজের জন্য কারো নিকট জবাবদিহি করতে বাধ্য থাকেন না।
উদ্দীপকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মনে করেন কর্তৃপক্ষের অধিক সহানুভুতিশীলতার সুবাদে কর্মীরা অলস হয়ে পড়েছে। কর্মীরা কাজ এড়িয়ে চলায় প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা হ্রাস পেয়েছে।
তাই তিনি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কর্মীদের কাছ থেকে কাজ আদায় করতে চান। তাছাড়া কোনো পরিকল্পনা প্রণয়নে কর্মীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। উক্ত সিদ্ধান্তটি স্বৈরতান্ত্রিক নেতৃত্বেরই প্রতিফলন।
প্রতিষ্ঠানটি প্রথম দিকে যে নেতৃত্ব অনুসরণ করেছে তাতে কর্মীদের ভিতর অলস ও অবহেলার প্রবণতা দেখা যায়। সেজন্য ব্যবস্থাপক পরবর্তীতে প্রতিষ্ঠানের কাজ ভালোভাবে সম্পন্ন করার জন্য স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করতে চান।
এর ফলে কর্মীরা নেতার নির্দেশে কাজ করতে বাধ্য থাকবে। কাজের চাপ ও শাস্তির ভয়ে তারা দ্রুত কাজ সম্পন্ন করবে। প্রতিষ্ঠানে নেতার কর্তৃত্বও বজায় থাকবে। এ নেতৃত্ব কর্মীরা অপছন্দ করলেও মাঝে মাঝে এটি প্রতিষ্ঠানের জন্য অনেক সাফল্য নিয়ে আসে।
সুতরাং বলা যায়, উক্ত প্রতিষ্ঠানে সাময়িকভাবে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব গ্রহণ করাই বেশি যুক্তিযুক্ত হবে।
PDF Download
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।

এই বিভাগের আরো লেখা

HSC ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র সৃজনশীল প্রশ্নোত্তর ১৬-২০ | PDF
HSC ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

HSC ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র সৃজনশীল প্রশ্নোত্তর ১৬-২০ | PDF

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় অধ্যায় ৮ সৃজনশীল প্রশ্নোত্তর ৬-১০ PDF
HSC ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় | অধ্যায় ৮ | সৃজনশীল প্রশ্নোত্তর ৬-১০

Hsc বাংলা ২য় পত্র মডেল টেস্ট 2023 উত্তরসহ 2
HSC ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

Hsc বাংলা ২য় পত্র মডেল টেস্ট 2024 উত্তরসহ 2

Hsc বাংলা ২য় পত্র মডেল টেস্ট 2023 উত্তরসহ
HSC ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

Hsc বাংলা ২য় পত্র মডেল টেস্ট 2024 উত্তরসহ

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় | অধ্যায় ৮ | সৃজনশীল প্রশ্নোত্তর ১-৫ | PDF
HSC ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় | অধ্যায় ৮ | সৃজনশীল প্রশ্নোত্তর ১-৫ | PDF

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় | অধ্যায় ৮ | সৃজনশীল প্রশ্নোত্তর ২১-২৫ | PDF
HSC ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় | অধ্যায় ৮ | সৃজনশীল প্রশ্নোত্তর ২১-২৫ | PDF

Next Post
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় | অধ্যায় ৬ | সৃজনশীল প্রশ্নোত্তর ১১-১৫ | PDF

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় | অধ্যায় ৬ | সৃজনশীল প্রশ্নোত্তর ১১-১৫ | PDF

জমির নামজারি তথা মিউটেশন করতে খরচ মাত্র ১১৭০ টাকা

জমির নামজারি তথা মিউটেশন করতে খরচ মাত্র ১১৭০ টাকা

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় অধ্যায় ১০ সৃজনশীল প্রশ্ন ২৬-৩০

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় | অধ্যায় ১০ | সৃজনশীল প্রশ্ন ২৬-৩০

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয় লেখাগুলো

No Content Available

অন্যান্য বিভাগ থেকে

খুলনা জেলার ইতিহাস ও ঐতিহ্য

খুলনা জেলার ইতিহাস ও ঐতিহ্য

পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৫ | বর্ণনামূলক প্রশ্ন উত্তর

পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৫ | বর্ণনামূলক প্রশ্ন উত্তর

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় অধ্যায় ১১ সৃজনশীল প্রশ্ন ৩১-৩৫ PDF

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ১১ | সৃজনশীল প্রশ্ন ৩১-৩৫ | PDF

ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র সকল কলেজের প্রশ্ন ২৫-২৬

ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র | সকল কলেজের প্রশ্ন ২৫-২৬

  • আমাদের সম্পর্কে
  • গোপনীয় নীতি
  • জাগোরিকে লিখুন
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ করুন
  • শর্তাবলী
Call us: +1 234 JEG THEME

© ২০২৪ জাগোরিক - সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

No Result
View All Result
  • একাডেমিক
    • সকল শ্রেণির বই
    • প্রথম শ্রেণী
    • দ্বিতীয় শ্রেনী
    • তৃতীয় শ্রেণী
    • চতুর্থ শ্রেণি
    • পঞ্চম শ্রেণি
    • ষষ্ঠ শ্রেণি
    • সপ্তম শ্রেণি
      • সপ্তম শ্রেণি: ইংরেজি
      • সপ্তম শ্রেণি: বাংলা ২য়
      • সপ্তম শ্রেণি: ডিজিটাল প্রযুক্তি
    • অষ্টম শ্রেণী
    • বিদেশে পড়াশোনা
      • স্কলারশিপ
      • আমেরিকা
      • ফিনল্যান্ড উচ্চ শিক্ষা
      • ভারত
      • ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং
    • বিসিএস পরীক্ষা
  • এসএসসি
  • এইচএসসি
  • অনার্স
  • মাস্টার্স
  • স্কিল
    • এসইও
    • ওয়েব ডিজাইন
    • কোডিং শিখুন
    • অনলাইনে ইনকাম
    • ফ্রিল্যান্সিং শিখুন
  • স্বাস্থ্যবার্তা
    • ঔষধের নাম
    • স্বাস্থ্য
    • ত্বকের যত্ন
    • নারী স্বাস্থ্য
    • বিউটি টিপস
    • মা ও শিশু
  • আইন
  • চাকরি
  • অন্যান্য
    • আবেদন পত্র
    • জাগোরিক স্পেশাল
    • উপবৃত্তি
    • ইতিহাস ও ঐতিহ্য
    • জানা-অজানা
    • সপ্তম শ্রেণি: ইংরেজি
    • তথ্য প্রযুক্তি
    • ইংরেজি শিখুন
    • লতা-পাতা
  • সাধারণ জ্ঞান
  • কুইজ
    • আমার প্রতিষ্ঠান
    • গেস্ট ব্লগিং
  • দোয়া
  • শিক্ষা সংবাদ

© ২০২৪ জাগোরিক - সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In