• আমাদের সম্পর্কে
  • গোপনীয় নীতি
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ করুন
  • শর্তাবলী
  • জাগোরিকে লিখুন
Wednesday, August 5, 2026
  • Login
Jagorik
  • একাডেমিক
    • সকল শ্রেণির বই
    • প্রথম শ্রেণী
    • দ্বিতীয় শ্রেনী
    • তৃতীয় শ্রেণী
    • চতুর্থ শ্রেণি
    • পঞ্চম শ্রেণি
    • ষষ্ঠ শ্রেণি
    • সপ্তম শ্রেণি
      • সপ্তম শ্রেণি: ইংরেজি
      • সপ্তম শ্রেণি: বাংলা ২য়
      • সপ্তম শ্রেণি: ডিজিটাল প্রযুক্তি
    • অষ্টম শ্রেণী
    • বিদেশে পড়াশোনা
      • স্কলারশিপ
      • আমেরিকা
      • ফিনল্যান্ড উচ্চ শিক্ষা
      • ভারত
      • ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং
    • বিসিএস পরীক্ষা
  • এসএসসি
  • এইচএসসি
  • অনার্স
  • মাস্টার্স
  • স্কিল
    • এসইও
    • ওয়েব ডিজাইন
    • কোডিং শিখুন
    • অনলাইনে ইনকাম
    • ফ্রিল্যান্সিং শিখুন
  • স্বাস্থ্যবার্তা
    • ঔষধের নাম
    • স্বাস্থ্য
    • ত্বকের যত্ন
    • নারী স্বাস্থ্য
    • বিউটি টিপস
    • মা ও শিশু
  • আইন
  • চাকরি
  • অন্যান্য
    • আবেদন পত্র
    • জাগোরিক স্পেশাল
    • উপবৃত্তি
    • ইতিহাস ও ঐতিহ্য
    • জানা-অজানা
    • সপ্তম শ্রেণি: ইংরেজি
    • তথ্য প্রযুক্তি
    • ইংরেজি শিখুন
    • লতা-পাতা
  • সাধারণ জ্ঞান
  • কুইজ
    • আমার প্রতিষ্ঠান
    • গেস্ট ব্লগিং
  • দোয়া
  • শিক্ষা সংবাদ
No Result
View All Result
  • একাডেমিক
    • সকল শ্রেণির বই
    • প্রথম শ্রেণী
    • দ্বিতীয় শ্রেনী
    • তৃতীয় শ্রেণী
    • চতুর্থ শ্রেণি
    • পঞ্চম শ্রেণি
    • ষষ্ঠ শ্রেণি
    • সপ্তম শ্রেণি
      • সপ্তম শ্রেণি: ইংরেজি
      • সপ্তম শ্রেণি: বাংলা ২য়
      • সপ্তম শ্রেণি: ডিজিটাল প্রযুক্তি
    • অষ্টম শ্রেণী
    • বিদেশে পড়াশোনা
      • স্কলারশিপ
      • আমেরিকা
      • ফিনল্যান্ড উচ্চ শিক্ষা
      • ভারত
      • ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং
    • বিসিএস পরীক্ষা
  • এসএসসি
  • এইচএসসি
  • অনার্স
  • মাস্টার্স
  • স্কিল
    • এসইও
    • ওয়েব ডিজাইন
    • কোডিং শিখুন
    • অনলাইনে ইনকাম
    • ফ্রিল্যান্সিং শিখুন
  • স্বাস্থ্যবার্তা
    • ঔষধের নাম
    • স্বাস্থ্য
    • ত্বকের যত্ন
    • নারী স্বাস্থ্য
    • বিউটি টিপস
    • মা ও শিশু
  • আইন
  • চাকরি
  • অন্যান্য
    • আবেদন পত্র
    • জাগোরিক স্পেশাল
    • উপবৃত্তি
    • ইতিহাস ও ঐতিহ্য
    • জানা-অজানা
    • সপ্তম শ্রেণি: ইংরেজি
    • তথ্য প্রযুক্তি
    • ইংরেজি শিখুন
    • লতা-পাতা
  • সাধারণ জ্ঞান
  • কুইজ
    • আমার প্রতিষ্ঠান
    • গেস্ট ব্লগিং
  • দোয়া
  • শিক্ষা সংবাদ
No Result
View All Result
Jagorik
No Result
View All Result

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ৪ | সৃজনশীল প্রশ্ন ২১-২৫ | PDF

Jagorik Editor by Jagorik Editor
in HSC ফিন্যান্স ব্যাংকিং ও বিমা (দ্বিতীয় পত্র)
Reading Time: 3 mins read
A A
0
ফেসবুকে শেয়ার করুনটুইটারে টুইট করুনপিন্টারেস্টে পিন করুনলিংকডিনে শেয়ার করুন

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ৪ | সৃজনশীল প্রশ্ন ২১-২৫ | PDF: ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।

প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।

সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।

 

প্রশ্ন ২১: জনাব হাসান এগারো বছর ধরে জনতা ব্যাংকে একটি ডিপিএস হিসাব পরিচালনা করছিলেন, যার মেয়াদপূর্তিতে তিনি ১৫ লক্ষ টাকা পান। এ প্রাপ্ত অর্থ থেকে ৩৫ হাজার টাকা তিনি নতুন একটি ব্যাংক হিসাবে জমা রাখেন। যেখানে দৈনিক যতবার খুশি টাকা জমা রাখা গেলেও কিছু বাধ্যবাধকতার ভেতরে থেকে টাকা উত্তোলন করতে হয়। অবশিষ্ট টাকা তিনি অধিক লাভের আশায় একটি ব্যাংক হিসাবে দীর্ঘ সময়ের জন্য জমা রাখেন। অ  [ঢাকা সিটি কলেজ]
ক. ব্যাংক হিসাব কী? ১
খ. কোন হিসাবে ব্যাংক কোনো সুদ বা লাভ দেয় না? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে ডিপিএস থেকে প্রাপ্ত অর্থের ৩৫ হাজার টাকা কোন ধরনের ব্যাংক হিসাবে জমা করা হয়েছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত অবশিষ্ট অর্থ দীর্ঘমেয়াদের জন্য অন্য একটি ব্যাংক হিসাবে জমা রাখার সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪

২১ নং প্রশ্নের উত্তর

ক উত্তরঃ গ্রাহকের নামে যে হিসাব খুলে ব্যাংক গ্রাহককে লেনদেন ও ব্যাংকিং সেবা নেয়ার সুযোগ দেয় তাকে ব্যাংক হিসাব বলে।
খ উত্তরঃ চলতি হিসাবে ব্যাংক কোনো সুদ দেয় না।
যে হিসাবে দিনে যতবার খুশি টাকা জমা দেয়া যায় এবং উত্তোলন করা যায় তাকে চলতি হিসাব বলে। সাধারণত ব্যবসায়ীরা তাদের আর্থিক লেনদেনের সুবিধার্থে এই হিসাব খুলে থাকে। এই হিসাবে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলনের সুযোগ দেয় এবং আমানত বেশি সময় ধরে ব্যাংকে থাকে না বলে ব্যাংক এই হিসাবের বিপরীতে কোনো ধরনের সুদ দেয় না।
গ উত্তরঃ উদ্দীপকে ডিপিএস থেকে প্রাপ্ত অর্থের ৩৫ হাজার টাকা সঞ্চয়ী হিসাবে জমা করা হয়েছে। অ
যে হিসাবে দিনে যতবার খুশি টাকা জমা দেওয়া যায়, কিন্তু সপ্তাহে দুইবারের বেশি টাকা উত্তোলন করা যায় না তাকে সঞ্চয়ী হিসাব বলে। সাধারণত স্বল্প আয়ের মানুষজনের জন্য এই হিসাব উপযোগী।
উদ্দীপকে জনাব হাসান এগারো বছর ধরে জনতা ব্যাংকে একটি ডিপিএস (উচঝ) পরিচালনা করে মেয়াদপূর্তিতে ১৫ লক্ষ টাকা পান। তিনি এই অর্থ থেকে ৩৫ হাজার টাকা নতুন একটি ব্যাংক হিসাবে জমা রাখেন। নতুন হিসাবটিতে দিনে যতবার খুশি টাকা জমা দেয়া গেলেও টাকা উত্তোলনের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা আছে।
অর্থাৎ তার নতুন এই হিসাবটি সঞ্চয়ী হিসাব হওয়ায় তিনি সপ্তাহে দুইবারের বেশি টাকা উত্তোলন করতে পারবেন না। আবার এই হিসাবের বিপরীতে তিনি স্বল্প পরিমাণে সুদও পাবেন। পরিশেষে বলা যায়, ডিপিএস থেকে প্রাপ্ত অর্থের ৩৫ হাজার টাকা সঞ্চয়ী হিসাবে রাখা হয়েছে।
ঘ উত্তরঃ উদ্দীপকের অবশিষ্ট অর্থ দীর্ঘমেয়াদের জন্য একটি ব্যাংক হিসাবে অর্থাৎ স্থায়ী হিসাবে রাখার সিদ্ধান্তটি যৌক্তিক।
যে হিসাব একটি নির্দিষ্ট মেয়াদের জন্য খোলা হয় এবং মেয়াদপূর্তির আগে সাধারণত অর্থ উত্তোলন করা যায় না তাকে স্থায়ী হিসাব বলে। এই হিসাবের বিপরীতে ব্যাংক উচ্চ হারে সুদ প্রদান করে। সাধারণত বড় অঙ্কের টাকা জমা রাখার জন্য এই হিসাব খোলা হয়।
উদ্দীপকে জনাব হাসান জনতা ব্যাংকে একটি ডিপিএস (উচঝ) হিসাব পরিচালনা করতেন। মেয়াদপূর্তিতে তিনি সেখান থেকে ১৫ লক্ষ টাকা পান। এর মধ্যে ৩৫ হাজার টাকা দিয়ে তিনি একটি নতুন সঞ্চয়ী হিসাব খোলেন।
অবশিষ্ট টাকা তিনি অধিক লাভের আশায় একটি দীর্ঘমেয়াদি ব্যাংক হিসাবে জমা রাখার সিদ্ধান্ত যৌক্তিকভাবেই নিয়েছেন।
ডিপিএস থেকে প্রাপ্ত অর্থের পরিমাণ অনেক বেশি হওয়ায় তিনি যদি দীর্ঘমেয়াদের জন্য স্থায়ী হিসাবে জমা রাখেন তাহলে তিনি উচ্চ হারে ব্যাংক থেকে অধিক সুদ আয় করতে পারবেন। এতে তার অধিক লাভ করার যে উদ্দেশ্য সেটি অর্জিত হবে।
এছাড়া তিনি তার স্থায়ী আমানতের রসিদটি বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন। সর্বোপরি বলা যায়, স্থায়ী হিসাবে টাকা জমা রাখার সিদ্ধান্তটি যৌক্তিক হয়েছে।
প্রশ্ন ২২: জনাব সুমনের এবিসি ব্যাংকের তিনটি শাখার হিসাব বিবরণী নিæে তুলে ধরা হলো:
শাখার নাম আমানত (টাকা) উত্তোলন (টাকা) মুনাফা (টাকা)
ধানমন্ডি ২০,০০,০০০ ১৫,০০,০০০ –
গুলশান ১০,০০,০০০ ২,০০,০০০ ১৫,০০০
রামপুরা ১৬,০০,০০০ – ৯০,০০০
জনাব সুমন আগামী মাসে চাকরি থেকে অবসর নিবেন এবং অবসরকালীন ভাতা হিসেবে ২০,০০,০০০ টাকা পাবেন। কিন্তু তিনি সিদ্ধান্ত নিলেন কোনো ব্যবসায়ের সাথে জড়িত না হয়ে সাধারণ জীবনযাপন করবেন। অ  [ঢাকা ইমপিরিয়াল কলেজ]
ক. বিশেষ চলতি হিসাব কী? ১
খ. “ব্যাংককে কেন ধার করা অর্থের ধারক বলা হয়”-ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের ধানমন্ডি শাখায় জনাব সুমন কোন ধরনের হিসাব খুলেছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. অবসরকালীন ভাতা জমানোর জন্য জনাব সুমনের কোন শাখার হিসাবটি বেশি উপযোগী? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। ৪

২২ নং প্রশ্নের উত্তর

ক উত্তরঃ যে চলতি হিসাবে ব্যাংক অবস্থা ভেদে স্বল্প পরিমাণ সুদ পরিশোধ করে তাকে বিশেষ চলতি হিসাব বলে।
খ উত্তরঃ আমানতকারীর অর্থের মাধ্যমে ব্যাংক তার ব্যবসায় পরিচালনা করার কারণে একে ধার করা অর্থের ধারক বলা হয়।
ব্যাংক একটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান। এটি আমানতকারীদের কাছ থেকে আমানত সংগ্রহ করে এবং সেই অর্থই গ্রাহকদের ঋণ হিসেবে দেয়। এই প্রক্রিয়ায় ব্যাংকের নিজস্ব কোনো অর্থ সংশ্লিষ্ট থাকে না বিধায় ব্যাংককে ধার করা অর্থের ধারক বলা হয়।
গ উত্তরঃ উদ্দীপকের ধানমন্ডি শাখায় জনাব সুমন চলতি হিসাব খুলেছেন।
যে হিসাবে দিনে যতবার খুশি টাকা জমা দেয়া যায় এবং উত্তোলন করা যায় তাকে চলতি হিসাব বলে। ব্যবসায়ীদের জন্য এই হিসাব উপযোগী। চলতি হিসাবের বিপরীতে জমাতিরিক্ত উত্তোলন করা যায় এবং ব্যাংক এই হিসাবে কোনো সুদ প্রদান করে না।
উদ্দীপকে জনাব সুমনের এবিসি ব্যাংকের তিনটি শাখায় ভিন্ন ভিন্ন তিনটি হিসাব রয়েছে। এর মধ্যে ধানমন্ডি শাখায় তার বর্তমান আমানত আছে ২০,০০,০০০ টাকা এবং তিনি উত্তোলন করেছেন ১,৫০,০০০ টাকা।
এই হিসাবের বিপরীতে কোনো মুনাফা নেই। জনাব সুমনের অন্য দুটি হিসাবে মুনাফা যথাক্রমে ১৫,০০০ টাকা এবং ৯০,০০০ টাকা। ধানমন্ডি শাখায় মুনাফা না থাকায় বলা যায়, এ হিসাবটি একটি চলতি হিসাব এবং ব্যাংক এই হিসাবে কোনো সুদ প্রদান করে নি।
ঘ উত্তরঃ অবসরকালীন টাকা জমানোর জন্য রামপুরা শাখার হিসাব উপযোগী।
যে হিসাব একটি নির্দিষ্ট সময়ের জন্য খোলা হয় এবং যার বিপরীতে ব্যাংক উচ্চ হারে সুদ প্রদান করে তাকে স্থায়ী হিসাব বলে। সাধারণত বড় অঙ্কের টাকা দীর্ঘমেয়াদে জমা রাখার জন্য স্থায়ী হিসাব খোলা হয়।
উদ্দীপকে জনাব সুমনের তিনটি ব্যাংক হিসাব আছে। এর মধ্যে রামপুরা শাখার হিসাবটি একটি স্থায়ী হিসাব। কারণ এই হিসাবে জনাব সুমনের আমানতের পরিমাণ ১৬,০০,০০০ টাকা। এখানে উত্তোলনের পরিমাণ শূন্য এবং মুনাফার পরিমাণ সর্বোচ্চ। জনাব সুমন চাকরি থেকে অবসর নেবেন আগামী মাসে। অবসরকালীন ভাতা হিসেবে তিনি ২০,০০,০০০ টাকা পাবেন। তিনি সাধারণ জীবনযাপন করতে আগ্রহী। সেক্ষেত্রে তার টাকাটি স্থায়ী হিসাবে রাখাটা বেশি উপযুক্ত হবে।
কারণ স্থায়ী হিসাব থেকে তিনি যে মুনাফা পাবেন সেটি দিয়ে তার দৈনন্দিন ব্যয় নির্বাহ করতে পারবেন। অন্য কোনো হিসাবে যেমন সঞ্চয়ী হিসাবে টাকা রাখলে তিনি স্থায়ী হিসাবের মতো সুদ পাবেন না।
আবার চলতি হিসাবে টাকা জমা রাখা তখনই যৌক্তিক হতো যদি তিনি ব্যবসায় করতেন। কিন্তু সাধারণ জীবনযাপন করতে আগ্রহী হওয়ায় স্থায়ী হিসাবই জনাব সুমনের জন্য উপযুক্ত।
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় অধ্যায় ৪ সৃজনশীল প্রশ্ন ২১-২৫ PDF
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় অধ্যায় ৪ সৃজনশীল প্রশ্ন ২১-২৫ PDF
প্রশ্ন ২৩: জালাল সাহেব একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। তখন সামান্য সুদে দেয় এমন একটি হিসাব পরিচালনা করতেন। পরবর্তীতে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করার পর তিনি আরেকটি হিসাব খোলেন। এর পর তিনি বিদেশ চলে যান। পাঁচ বছর পর বিদেশ থেকে ফেরত এসে তিনি তার উভয় হিসাব চালু করতে চাইলে ব্যাংক ম্যানেজার তাকে পরবর্তী হিসাবটি চালু করার পরামর্শ দেন। অ  [বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, সাভার; আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা]
ক. নমুনা স্বাক্ষর কার্ড কী? ১
খ. কীভাবে ব্যাংকের হিসাব  বন্ধ করা হয়? ২
গ. জালাল সাহেব প্রথম কোন হিসাব পরিচালনা করতেন? বর্ণনা করো। ৩
ঘ. ব্যাংক ম্যানেজার কেন পরবর্তী হিসাব চালু করার পরামর্শ দিলেন? মতামত দাও। ৪

২৩ নং প্রশ্নের উত্তর

ক উত্তরঃ চেকের স্বাক্ষর যথার্থ কিনা তা মিলিয়ে দেখার জন্য আমানতকারীর নমুনা স্বাক্ষর যে কার্ডে ব্যাংক সংরক্ষণ করে তাকে নমুনা স্বাক্ষর কার্ড বলে।
খ উত্তরঃ বিশেষ বিশেষ পরিস্থিতিতে ব্যাংক কিংবা গ্রাহক নিজেই ব্যাংক হিসাব বন্ধ করে দিতে পারে।
কোনো গ্রাহক তার ব্যাংক হিসাব বন্ধ করতে চাইলে তাকে ব্যাংকের অব্যবহৃত পাস বই এবং চেকের ফরগ উত্তরঃুলো ফেরত দেওয়ার মাধ্যমে সাদা কাগজে দরখাস্ত করতে হয়। ব্যাংক তখন গ্রাহকের হিসাব বন্ধ সংক্রান্ত খরচ বাদ দিয়ে বাকি অর্থ ফেরত দেয়। এরপর ব্যাংকের খতিয়ানে হিসাব গ্রহীতার নাম কেটে দেওয়া হয়। ওই হিসাবের পাশে ‘হিসাব বন্ধ’ কথাটি লিখে দেয়।
গ উত্তরঃ জালাল সাহেব প্রথমে সঞ্চয়ী হিসাব পরিচালনা করতেন।
যে হিসাবে দিনে যতবার ইচ্ছা টাকা জমা দেয়া যায়, কিন্তু সপ্তাহে দুইবারের বেশি টাকা উত্তোলন করা যায় না তাকে সঞ্চয়ী হিসাব বলে। সাধারণত চাকরিজীবী, ছাত্র, কৃষক এরকম স্বল্প আয়ের মানুষজন এ হিসাব খুলে থাকে। এই হিসাবের বিপরীতে ব্যাংক সামান্য সুদ প্রদান করে।
উদ্দীপকে জালাল সাহেব একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। চাকরিরত সময়ে তিনি ব্যাংকের একটি হিসাবে টাকা জমা রাখতেন। এ হিসাবের বিপরীতে ব্যাংক তাকে সামান্য সুদ দিত। তার হিসাবটি ছিল একটি সঞ্চয়ী হিসাব। কারণ প্রথমত, জালাল সাহেব একজন স্বল্প আয়ের মানুষ। দ্বিতীয়ত, তার পরিচালিত হিসাবে ব্যাংক সামান্য পরিমাণ সুদ দেয়। আর আমরা জানি ব্যাংক চলতি হিসাবে কোনো সুদ দেয় না এবং স্থায়ী হিসাবে উচ্চ হারে সুদ দেয়। সুতরাং বলা যায়, জালাল সাহেবের হিসাবটি একটি সঞ্চয়ী হিসাব।
ঘ উত্তরঃ জালাল সাহেব চাকরি ছেড়ে ব্যবসায় শুরু করার কারণে ব্যাংক ম্যানেজার তাকে পরবর্তী হিসাবটি অর্থাৎ চলতি হিসাব চালু করার পরামর্শ দেন।
যে হিসাব দিনে যতবার খুশি টাকা জমা দেয়া যায় এবং উত্তোলন করা যায় তাকে চলতি হিসাব বলে। চলতি হিসাবে ব্যাংক কোনো সুদ পরিশোধ করে না। সাধারণত ব্যবসায়ীরা এ ধরনের হিসাব খুলে থাকেন।
উদ্দীপকে জালাল সাহেব চাকরিরত অবস্থায় ব্যাংকে একটি সঞ্চয়ী হিসাব পরিচালনা করতেন। পরে তিনি চাকরি ছেড়ে দিয়ে ব্যবসায় শুরু করেন এবং ব্যাংকে আরেকটি হিসাব খোলেন। তার পরের হিসাবটি ছিল চলতি হিসাব কারণ সেসময় তিনি ব্যবসায় করতেন। এরপর তিনি বিদেশ চলে যান এবং পাঁচ বছর পর ফিরে এসে উভয় হিসাব চালু করতে চান। কিন্তু ম্যানেজার তাকে পরবর্তী হিসাবটি চালু করার পরমার্শ দেন।
জালাল সাহেব একজন ব্যবসায়ী হওয়ায় তার একটি চলতি হিসাবের প্রয়োজন। এর মাধ্যমে তিনি তার ব্যবসায়িক দেনা-পাওনা পরিশোধ বা আদায় করতে পারবেন। চলতি হিসাবটির মাধ্যমে তিনি জমাতিরিক্ত উত্তোলন করতে পারবেন।
আর সঞ্চয়ী হিসাব খোলার মাধ্যমে অর্থ সঞ্চয় করা তার এখন দরকার নেই। কারণ অর্থ সঞ্চয় না করে সেই অর্থ তিনি ব্যবসায়ে বিনিয়োগ করতে পারেন। সুতরাং জালাল সাহেব ব্যবসায়ী হবার কারণেই ব্যাংক ম্যানেজার চলতি হিসাবটি চালু করার পরামর্শ দিয়েছেন।
প্রশ্ন ২৪ জনাব সাফিনের ব্যাংক হিসাবে স্থিতির পরিমাণ দশ লক্ষ টাকা। ব্যবসায়ের প্রয়োজনে তিনি ব্যাংক ম্যানেজারের সাথে আলোচনা করে পনের লক্ষ টাকা তার হিসাব থেকে উত্তোলন করেন। পরবর্তী সময়ে ব্যবসায় লাভের দশ লক্ষ টাকা দীর্ঘমেয়াদে একই হিসাবে জমা দিতে গেলে ব্যাংক ম্যানেজার তাকে পৃথক একটি হিসাব খোলার পরামর্শ দেন। অ  [আবদুল কাদির মোল­া সিটি কলেজ, নরসিংদী]
ক. কণঈ ফর্ম কী? ১
খ. একজন কৃষকের জন্য কোন ধরনের ব্যাংক হিসাব উত্তম? ২
গ. উদ্দীপকে জনাব সাফিন কোন ধরনের হিসাব পরিচালনা করছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. ব্যাংক ম্যানেজার কর্তৃক জনাব সাফিনকে নতুন ব্যাংক হিসাব খোলার পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪

২৪ নং প্রশ্নের উত্তর

ক উত্তরঃ ব্যাংক হিসাব খোলার সময় আবেদন ফর্মের সাথে আবেদনকারী সংক্রান্ত বিভিন্ন তথ্য সংবলিত যে ফর্ম বাধ্যতামূলকভাবে হিসাবগ্রহীতাকে পূরণ করতে হয় তাকে কণঈ (কহড়ি ণড়ঁৎ ঈঁংঃড়সবৎ) ফর্ম বলে।
খ উত্তরঃ একজন কৃষকের জন্য সাধারণ সঞ্চয়ী হিসাব উত্তম।
যে হিসাবের মাধ্যমে দিনে যতবার খুশি অর্থ জমা দেয়া যায়, কিন্তু সপ্তাহে দুইবারের বেশি উত্তোলন করা যায় না তাকে সঞ্চয়ী হিসাব বলে। স্বল্প আয়ের মানুষ যেমন: চাকরিজীবী, কৃষক এদের জন্য এই হিসাব উপযোগী। এই হিসাবের মাধ্যমে তারা স্বল্প হারে সুদ পেতে পারে।
গ উত্তরঃ উদ্দীপকে জনাব সাফিন চলতি হিসাব পরিচালনা করছেন।
যে হিসাবে যতবার খুশি টাকা জমাদান এবং উত্তোলন করা যায় তাকে চলতি হিসাব বলে। সাধারণত ব্যবসায়ীরা ব্যবসায় লেনদেন নিষ্পত্তি করার জন্য এই ধরনের হিসাব পরিচালনা করে থাকে। এই হিসাবে জমাতিরিক্ত উত্তোলন করা যায়।
উদ্দীপকে জনাব সাফিনের ব্যাংক হিসাবের স্থিতির পরিমাণ ১০ লক্ষ টাকা। ব্যবসায়িক প্রয়োজনে তিনি ব্যাংক ম্যানেজারের সাথে আলোচনা করে ১৫ লক্ষ টাকা তার হিসাব থেকে উত্তোলন করেন।
আমানতের চেয়েও বেশি পরিমাণ টাকা উত্তোলন করা যায় শুধু চলতি হিসাবে। আবার জনাব সাফিন পরবর্তীতে দশ লক্ষ টাকা একই হিসাবে জমা রাখতে চাইলে ম্যানেজার তাকে নতুন অন্য একটি হিসাব খোলার জন্য বলেন। কারণ জনাব সাফিনের বর্তমান হিসাবটি চলতি হিসাব। সুতরাং বলা যায়, জনাব সাফিন চলতি হিসাব পরিচালনা করছেন।
ঘ উত্তরঃ ব্যাংক ম্যানেজার কর্তৃক জনাব সাফিনকে স্থায়ী হিসাব খোলার পরামর্শটি যৌক্তিক।
যে হিসাব একটি নির্দিষ্ট মেয়াদের জন্য খোলা হয় এবং মেয়াদ উত্তীর্ণের আগে সাধারণত উত্তোলন করা যায় না তাকে স্থায়ী হিসাব বলে। এই হিসাবের বিপরীতে ব্যাংক উচ্চ হারে সুদ প্রদান করে।
উদ্দীপকে জনাব সাফিন একজন ব্যবসায়ী। ব্যাংকে তার একটি চলতি হিসাব আছে। তিনি চলতি হিসাবটি থেকে জমাতিরিক্ত উত্তোলন করেন এবং পরবর্তীতে একই হিসাবে দশ লক্ষ টাকা দীর্ঘমেয়াদের জন্য জমা রাখতে চান। কিন্তু ব্যাংক ম্যানেজার তাকে নতুন করে একটি স্থায়ী হিসাব খুলে টাকা জমা রাখার পরামর্শ দেন।
স্থায়ী হিসাবে টাকা জমা দেয়ায় মাধ্যমে জনাব সাফিন উচ্চ হারে সুদ পাবেন।
আবার তার দীর্ঘমেয়াদে টাকা জমা রাখার উদ্দেশ্যও হাসিল হবে। পক্ষান্তরে চলতি হিসাবে টাকা জমা রাখলে তিনি কোনো সুদ পাবেন না। সুতরাং চলতি হিসাবে দীর্ঘমেয়াদে টাকা জমা রাখতে চাওয়া জনাব সাফিনের জন্য যৌক্তিক নয় বরং ম্যানেজারের পরামর্শটি যৌক্তিক।
প্রশ্ন ২৫: সভ্যতার ক্রমবিকাশ এবং নানামুখী প্রয়োজনে মানুষের অর্থনৈতিক কার্যক্রমের পরিধি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। গ্রাহকদের প্রয়োজন অনুসারে এবং ক উত্তরঃ্কেলের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং ভবিষ্যতে অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে ব্যাংক সাধারণত ব্যাংক হিসাবের ব্যবস্থা করে থাকে। এটি ছাড়া সাধারণত ব্যাংকগুলো কারো সাথে লেনদেন করে না। বিভিন্ন গ্রাহক তার নানামুখী প্রয়োজনের কথা বিবেচনা করে সঠিক ব্যাংক হিসাব খুলে থাকে। অ
  [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, সৈয়দপুর]
ক. পাস বই কী? ১
খ. বাহক চেক অনিরাপদ-ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে বর্ণনানুযায়ী ব্যাংক হিসাব খোলার প্রয়োজনীয়তা সম্পর্কে তোমার মতামত দাও। ৩
ঘ. ব্যাংক হিসাব নির্বাচনের সময় বিভিন্ন বিষয় বিবেচনা করার প্রয়োজনীয়তা সম্পর্কে তোমার মতামত দাও। ৪

২৫ নং প্রশ্নের উত্তর

ক উত্তরঃ সঞ্চয়ী হিসাবের গ্রাহককে তার লেনদেন সংক্রান্ত তথ্য সরবরাহের জন্য ব্যাংক ক্ষুদ্রাকৃতির যে বই সরবরাহ করে তাকে ব্যাংক পাস বই বলে।
খ উত্তরঃ বাহক চেকের অর্থ ব্যাংক নগদে পরিশোধ করে বিধায় এটি অনিরাপদ।
যে চেক ব্যাংকে উপস্থাপন হওয়া মাত্রই ব্যাংক নগদে পরিশোধ করে দেয় তাকে বাহক চেক বলে। কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই ব্যাংক টাকা বাহক চেকের উপস্থাপককে পরিশোধ করে দেয়। এজন্য চেক হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে চেকের আসল মালিকের আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা থাকে। এজন্যই বাহক চেক অনিরাপদ।
গ উত্তরঃ ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার জন্য ব্যাংক হিসাব খোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ব্যাংক হিসাব হলো ক উত্তরঃ্কেলের সাথে ব্যাংকের সম্পর্ক রক্ষা এবং আর্থিক লেনদেনের অন্যতম প্রধান মাধ্যম। ব্যাংক হিসাবের মাধ্যমে ব্যাংক তার গ্রাহককে অর্থ জমা ও অন্যান্য আর্থিক লেনদেন করার সুযোগ দিয়ে থাকে।
উদ্দীপকে ব্যাংক হিসাবের প্রয়োজনীয়তা সম্পর্কে বলা হয়েছে। সভ্যতার ক্রমবিকাশ এবং মানুষের বিভিন্ন প্রয়োজনে তাদের অর্থনৈতিক কর্ক উত্তরঃাণ্ড বৃদ্ধি পেয়েছে। সাথে সাথে বৃদ্ধি পেয়েছে ব্যাংকিং ব্যবস্থার পরিধিও। ব্যাংক তার গ্রাহকদের সুবিধার্থে এবং অনেক সময় ব্যাংকের নিজের সুবিধার্থে ব্যাংক হিসাবের মাধ্যমে সেবা দিয়ে থাকে।
ব্যাংক হিসাব খোলার মধ্য দিয়ে গ্রাহকদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি হয় এবং তারা ঝুঁকিবিহীন আয়ের সুযোগ পায়। আবার ব্যাংক জাতীয় মূলধন গঠন, অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে ব্যাংক হিসাবের মাধ্যমে।
এছাড়া ব্যাংক হিসাব ছাড়া ব্যাংকের সাথে আর্থিক লেনদেনের যথাযথ হিসাব ব্যাংক বা গ্রাহক কেউই রাখতে পারত না। সুতরাং বলা যায়, ব্যাংকিং সুবিধা পাওয়ার জন্য এবং অন্যান্য কারণে ব্যাংক হিসাব খোলা বাঞ্ছনীয়।
  • উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
  • উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
  • উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
  • উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
  • উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
  • উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
ঘ উত্তরঃ বিভিন্ন ব্যাংক হিসাবের মধ্যে যথাযথ হিসাবটি নির্বাচনের জন্য গ্রাহককে বিভিন্ন বিষয় বিবেচনা করতে হয়।
ব্যাংক তার গ্রাহককে বিভিন্ন ধরনের হিসাবের সুবিধা প্রদান করে। চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব এবং স্থায়ী হিসাব এর মধ্যে অন্যতম। তবে সব হিসাবই সব ধরনের গ্রাহকের জন্য নয়। গ্রাহকদের হিসাব নির্বাচনের সময় বিভিন্ন বিষয় বিবেচনা করতে হয়।
ব্যাংকগুলো সাধারণত ব্যাংক হিসাবের মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সুবিধা প্রদান করে থাকে। ব্যাংক হিসাব নির্বাচনের ক্ষেত্রে গ্রাহক বিভিন্ন বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। ভুল হিসাব নির্বাচন করলে গ্রাহকেরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে।
ব্যাংক হিসাব নির্বাচনের ক্ষেত্রে প্রধান বিবেচ্য বিষয় হচ্ছে গ্রাহকের প্রকৃতি। এর ওপর ভিত্তি করেই মূলত হিসাবের পার্থক্য হয়ে থাকে। যেমন: ব্যবসায়ীদের জন্য সবচেয়ে ভালো হচ্ছে চলতি হিসাব আবার স্বল্প আয়ের মানুষের জন্য সঞ্চয়ী হিসাব।
গ্রাহকের প্রকৃতির সাথে লেনদেনের পরিমাণ ও প্রকৃতিও সম্পর্কিত। যেমন ব্যবসায়ীদের দিনে অসংখ্যবার লেনদেন করতে হয়। এছাড়াও বিবেচনা করতে হয় সুদের হার এবং ঋণের সুবিধা। গ্রাহকের প্রয়োজন অনুযায়ী সুদের হারের পছন্দ ভিন্ন ভিন্ন হতে পারে।
যেমন যার অনেক পরিমাণ অলস অর্থ আছে তিনি চাইবেন সর্বোচ্চ পরিমাণ সুদ আয় করতে। আবার একজন ব্যবসায়ী চাইবেন তিনি যেন অসংখ্যবার লেনদেন করতে পারেন। তার উচ্চ হারে সুদ প্রয়োজন নেই। সর্বশেষ একজন গ্রাহককে ব্যাংকিং সুবিধা অর্থাৎ কত সহজে তিনি ব্যাংকিং সেবা পেতে তা বিবেচনা করতে হয়।
PDF Download
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।

এই বিভাগের আরো লেখা

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় অধ্যায় ৪ সৃজনশীল প্রশ্ন ৩৬-৪০
HSC ফিন্যান্স ব্যাংকিং ও বিমা (দ্বিতীয় পত্র)

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ৪ | সৃজনশীল প্রশ্ন ৩৬-৪০ | PDF

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম ঢাকা বোর্ড ২০১৬-১৭ বহুনির্বাচনি প্রশ্ন
HSC ফিন্যান্স ব্যাংকিং ও বিমা (দ্বিতীয় পত্র)

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম | ঢাকা বোর্ড ২০১৬-১৭ | বহুনির্বাচনি প্রশ্ন

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম যশোর বোর্ড ২০১৬-১৭ বহুনির্বাচনি প্রশ্ন
HSC ফিন্যান্স ব্যাংকিং ও বিমা (দ্বিতীয় পত্র)

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম | যশোর বোর্ড ২০১৬-১৭ | বহুনির্বাচনি প্রশ্ন

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় অধ্যায় ১১ সৃজনশীল প্রশ্ন ৬-১০ PDF
HSC ফিন্যান্স ব্যাংকিং ও বিমা (দ্বিতীয় পত্র)

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ১১ | সৃজনশীল প্রশ্ন ৬-১০ | PDF

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় অধ্যায় ১১ সৃজনশীল প্রশ্ন ১-৫ PDF
HSC ফিন্যান্স ব্যাংকিং ও বিমা (দ্বিতীয় পত্র)

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ১১ | সৃজনশীল প্রশ্ন ১-৫ | PDF

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় অধ্যায় ১১ সৃজনশীল প্রশ্ন ১৬-২০ PDF
HSC ফিন্যান্স ব্যাংকিং ও বিমা (দ্বিতীয় পত্র)

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ১১ | সৃজনশীল প্রশ্ন ১৬-২০ | PDF

Next Post
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় অধ্যায় ৪ সৃজনশীল প্রশ্ন ৩১-৩৫ PDF

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ৪ | সৃজনশীল প্রশ্ন ৩১-৩৫ | PDF

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় অধ্যায় ৫ সৃজনশীল প্রশ্ন ১-৫ PDF

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ৫ | সৃজনশীল প্রশ্ন ১-৫ | PDF

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় অধ্যায় ৫ সৃজনশীল প্রশ্ন ৬-১০ PDF

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ৫ | সৃজনশীল প্রশ্ন ৬-১০ | PDF

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয় লেখাগুলো

No Content Available

অন্যান্য বিভাগ থেকে

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় অধ্যায় ৪ সৃজনশীল প্রশ্নোত্তর ৬-১০ PDF

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় | অধ্যায় ৪ | সৃজনশীল প্রশ্নোত্তর ৬-১০ | PDF

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় ০৫ সৃজনশীল প্রশ্নোত্তর PDF

বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ০৫ | সৃজনশীল প্রশ্নোত্তর | PDF

সড়ক ও রেলপথের ক্ষতিপূরণ থাকলেও পানিপথের জমির জন্য নেই কোন ব্যবস্থা

সড়ক ও রেলপথের ক্ষতিপূরণ থাকলেও পানিপথের জমির জন্য নেই কোন ব্যবস্থা

Class 8 science-2024 || অ্যাসাইনমেন্ট শিরোনাম: পরিযায়ী পাখির গুরুত্ব (সমাধান সহ)

Class 8 science-2024 || অ্যাসাইনমেন্ট শিরোনাম: পরিযায়ী পাখির গুরুত্ব (সমাধান সহ)

  • আমাদের সম্পর্কে
  • গোপনীয় নীতি
  • জাগোরিকে লিখুন
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ করুন
  • শর্তাবলী
Call us: +1 234 JEG THEME

© ২০২৪ জাগোরিক - সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

No Result
View All Result
  • একাডেমিক
    • সকল শ্রেণির বই
    • প্রথম শ্রেণী
    • দ্বিতীয় শ্রেনী
    • তৃতীয় শ্রেণী
    • চতুর্থ শ্রেণি
    • পঞ্চম শ্রেণি
    • ষষ্ঠ শ্রেণি
    • সপ্তম শ্রেণি
      • সপ্তম শ্রেণি: ইংরেজি
      • সপ্তম শ্রেণি: বাংলা ২য়
      • সপ্তম শ্রেণি: ডিজিটাল প্রযুক্তি
    • অষ্টম শ্রেণী
    • বিদেশে পড়াশোনা
      • স্কলারশিপ
      • আমেরিকা
      • ফিনল্যান্ড উচ্চ শিক্ষা
      • ভারত
      • ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং
    • বিসিএস পরীক্ষা
  • এসএসসি
  • এইচএসসি
  • অনার্স
  • মাস্টার্স
  • স্কিল
    • এসইও
    • ওয়েব ডিজাইন
    • কোডিং শিখুন
    • অনলাইনে ইনকাম
    • ফ্রিল্যান্সিং শিখুন
  • স্বাস্থ্যবার্তা
    • ঔষধের নাম
    • স্বাস্থ্য
    • ত্বকের যত্ন
    • নারী স্বাস্থ্য
    • বিউটি টিপস
    • মা ও শিশু
  • আইন
  • চাকরি
  • অন্যান্য
    • আবেদন পত্র
    • জাগোরিক স্পেশাল
    • উপবৃত্তি
    • ইতিহাস ও ঐতিহ্য
    • জানা-অজানা
    • সপ্তম শ্রেণি: ইংরেজি
    • তথ্য প্রযুক্তি
    • ইংরেজি শিখুন
    • লতা-পাতা
  • সাধারণ জ্ঞান
  • কুইজ
    • আমার প্রতিষ্ঠান
    • গেস্ট ব্লগিং
  • দোয়া
  • শিক্ষা সংবাদ

© ২০২৪ জাগোরিক - সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In