• আমাদের সম্পর্কে
  • গোপনীয় নীতি
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ করুন
  • শর্তাবলী
  • জাগোরিকে লিখুন
Wednesday, August 5, 2026
  • Login
Jagorik
  • একাডেমিক
    • সকল শ্রেণির বই
    • প্রথম শ্রেণী
    • দ্বিতীয় শ্রেনী
    • তৃতীয় শ্রেণী
    • চতুর্থ শ্রেণি
    • পঞ্চম শ্রেণি
    • ষষ্ঠ শ্রেণি
    • সপ্তম শ্রেণি
      • সপ্তম শ্রেণি: ইংরেজি
      • সপ্তম শ্রেণি: বাংলা ২য়
      • সপ্তম শ্রেণি: ডিজিটাল প্রযুক্তি
    • অষ্টম শ্রেণী
    • বিদেশে পড়াশোনা
      • স্কলারশিপ
      • আমেরিকা
      • ফিনল্যান্ড উচ্চ শিক্ষা
      • ভারত
      • ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং
    • বিসিএস পরীক্ষা
  • এসএসসি
  • এইচএসসি
  • অনার্স
  • মাস্টার্স
  • স্কিল
    • এসইও
    • ওয়েব ডিজাইন
    • কোডিং শিখুন
    • অনলাইনে ইনকাম
    • ফ্রিল্যান্সিং শিখুন
  • স্বাস্থ্যবার্তা
    • ঔষধের নাম
    • স্বাস্থ্য
    • ত্বকের যত্ন
    • নারী স্বাস্থ্য
    • বিউটি টিপস
    • মা ও শিশু
  • আইন
  • চাকরি
  • অন্যান্য
    • আবেদন পত্র
    • জাগোরিক স্পেশাল
    • উপবৃত্তি
    • ইতিহাস ও ঐতিহ্য
    • জানা-অজানা
    • সপ্তম শ্রেণি: ইংরেজি
    • তথ্য প্রযুক্তি
    • ইংরেজি শিখুন
    • লতা-পাতা
  • সাধারণ জ্ঞান
  • কুইজ
    • আমার প্রতিষ্ঠান
    • গেস্ট ব্লগিং
  • দোয়া
  • শিক্ষা সংবাদ
No Result
View All Result
  • একাডেমিক
    • সকল শ্রেণির বই
    • প্রথম শ্রেণী
    • দ্বিতীয় শ্রেনী
    • তৃতীয় শ্রেণী
    • চতুর্থ শ্রেণি
    • পঞ্চম শ্রেণি
    • ষষ্ঠ শ্রেণি
    • সপ্তম শ্রেণি
      • সপ্তম শ্রেণি: ইংরেজি
      • সপ্তম শ্রেণি: বাংলা ২য়
      • সপ্তম শ্রেণি: ডিজিটাল প্রযুক্তি
    • অষ্টম শ্রেণী
    • বিদেশে পড়াশোনা
      • স্কলারশিপ
      • আমেরিকা
      • ফিনল্যান্ড উচ্চ শিক্ষা
      • ভারত
      • ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং
    • বিসিএস পরীক্ষা
  • এসএসসি
  • এইচএসসি
  • অনার্স
  • মাস্টার্স
  • স্কিল
    • এসইও
    • ওয়েব ডিজাইন
    • কোডিং শিখুন
    • অনলাইনে ইনকাম
    • ফ্রিল্যান্সিং শিখুন
  • স্বাস্থ্যবার্তা
    • ঔষধের নাম
    • স্বাস্থ্য
    • ত্বকের যত্ন
    • নারী স্বাস্থ্য
    • বিউটি টিপস
    • মা ও শিশু
  • আইন
  • চাকরি
  • অন্যান্য
    • আবেদন পত্র
    • জাগোরিক স্পেশাল
    • উপবৃত্তি
    • ইতিহাস ও ঐতিহ্য
    • জানা-অজানা
    • সপ্তম শ্রেণি: ইংরেজি
    • তথ্য প্রযুক্তি
    • ইংরেজি শিখুন
    • লতা-পাতা
  • সাধারণ জ্ঞান
  • কুইজ
    • আমার প্রতিষ্ঠান
    • গেস্ট ব্লগিং
  • দোয়া
  • শিক্ষা সংবাদ
No Result
View All Result
Jagorik
No Result
View All Result

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ৪ | সৃজনশীল প্রশ্ন ১-৫ | PDF

Jagorik Editor by Jagorik Editor
in HSC ফিন্যান্স ব্যাংকিং ও বিমা (দ্বিতীয় পত্র)
Reading Time: 3 mins read
A A
0
ফেসবুকে শেয়ার করুনটুইটারে টুইট করুনপিন্টারেস্টে পিন করুনলিংকডিনে শেয়ার করুন

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ৪ | সৃজনশীল প্রশ্ন ১-৫ | PDF: ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।

প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।

সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।

 

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ৪ | সৃজনশীল প্রশ্ন ১-৫ | PDF

 

প্রশ্ন ১: আড়পাড়ার আনিস সাহেব অস্ট্রেলিয়ায় চাকরি করেন। তিনি ব্যাংকের মাধ্যমে প্রতিমাসে দেশে টাকা পাঠিয়ে থাকেন, যা স্থানীয় ‘নবগঙ্গা ব্যাংক’-এ জমা হচ্ছে। তবে তিনি এবার দেশে ফিরে কিছু টাকা একত্র করে নির্দিষ্ট সময়ের জন্য অধিক লাভজনক ব্যাংক হিসাবে রেখে দেয়ার কথা চিন্তা করছেন। [ঢা. বো. ১৭]
ক. ব্যাংক হিসাব কী? ১
খ. নমুনা স্বাক্ষর কার্ড কেন প্রয়োজন হয়? ব্যাখ্যা করো। ২
গ. আনিস সাহেব কোন ধরনের হিসাবে টাকা জমা করছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. আনিস সাহেবের নতুন হিসাবে টাকা জমা করা কি অধিক লাভজনক হবে? ব্যাখ্যা করো। ৪

১ নং প্রশ্নের উত্তর

ক উত্তরঃ গ্রাহকের নামে হিসাব খুলে ব্যাংক গ্রাহককে অর্থ লেনদেন ও ব্যাংকিং সেবা গ্রহণের যে সুযোগ প্রদান করে তাকে ব্যাংক হিসাব বলা হয়।
খ উত্তরঃব্যাংক হিসাব খোলার সময় ব্যাংক কর্তৃক সরবরাহকৃত যে ছাপানো কার্ডে গ্রাহক তার নাম ও নমুনা স্বাক্ষর প্রদান করে তাকে নমুনা স্বাক্ষর কার্ড বলে।
এই কার্ডে গৃহীত অনুরূপ স্বাক্ষর দিয়েই গ্রাহককে পরবর্তীতে ব্যাংকের সঙ্গে সব ধরনের লেনদেন সম্পন্ন করতে হয়। চেকের স্বাক্ষরের সাথে কার্ডের স্বাক্ষরে কোনো অমিল হলে ব্যাংক চেকটি ফেরত দেয়। তাই নমুনা স্বাক্ষর কার্ডের গুরুত্ব অপরিসীম।
গ উত্তরঃ উদ্দীপকের আনিস সাহেব সঞ্চয়ী হিসাবে টাকা জমা করছেন।
ব্যাংকিং লেনদেনের পাশাপাশি সঞ্চয়ের উদ্দেশ্যে গ্রাহক ব্যাংকে সঞ্চয়ী হিসাব খুলে থাকে। সাধারণত এ হিসাবে কার্যদিবসে যতবার প্রয়োজন অর্থ জমা দেয়া যায় এবং সপ্তাহে সর্বোচ্চ দু’বার অর্থ উত্তোলন করা যায়।
উদ্দীপকে আনিস সাহেব অস্ট্রেলিয়ায় কর্মরত একজন প্রবাসী। তিনি ব্যাংকের মাধ্যমে প্রতিমাসে দেশে টাকা পাঠান। উক্ত টাকা স্থানীয় ‘নবগঙ্গা ব্যাংক’-এ জমা হচ্ছে।
অর্থাৎ তিনি সঞ্চয়ের উদ্দেশ্যে দেশীয় একটি ব্যাংকে টাকা জমা রাখছেন। যেহেতু সঞ্চয়ের উদ্দেশ্যে তিনি ব্যাংক হিসাবের মাধ্যমে টাকা পাঠান, সেহেতু বলা যায় তিনি সঞ্চয়ী হিসাবেই টাকা জমা করছেন।
ঘ উত্তরঃউদ্দীপকের আনিস সাহেব যে নতুন ব্যাংক হিসাব খোলার চিন্তা করছেন সেটি হলো স্থায়ী হিসাব। উক্ত হিসাবে টাকা জমা করা তার জন্য অধিক লাভজনক হবে।
অধিক মুনাফার উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ের জন্য গ্রাহকরা ব্যাংকে স্থায়ী হিসাব খুলে থাকে। মেয়াদপূর্তিতে গ্রাহকরা অধিক মুনাফাসহ জমাকৃত অর্থ উত্তোলনের সুযোগ পান।
উদ্দীপকে আনিস সাহেব তার সঞ্চয়ী হিসাবের জমাকৃত অর্থ নির্দিষ্ট সময়ের জন্য লাভজনক হিসাবে জমা রাখতে আগ্রহী। অর্থাৎ এমন একটি ব্যাংক হিসাব খোলার চিন্তা করছেন যা থেকে তিনি নির্দিষ্ট সময় পরে অধিক মুনাফা সহ জমাকৃত অর্থ ফেরত পাবেন।
উদ্দীপকের পরিস্থিতিতে আনিস সাহেবের জন্য ব্যাংকের স্থায়ী হিসাব অধিক উপযোগী। কারণ স্থায়ী হিসাবের গ্রাহকগণ নির্দিষ্ট মেয়াদে অর্থ বিনিয়োগের পাশাপাশি অন্যান্য ব্যাংক হিসাবের তুলনায় সর্বাধিক মুনাফা পেয়ে থাকেন, যা আনিস সাহেবের চিন্তার সাথে সামঞ্জস্যপূর্ণ।
প্রশ্ন ২ খুলনার মি. সালেক একজন চাকরিজীবী। তার মাসিক ব্যয় নির্বাহ করার পর তিনি কিছু টাকা সঞ্চয় করতে পারেন। চিত্রা ব্যাংকে তিনি একটি হিসাব খুলেছেন। উক্ত হিসাবে তিনি নির্দিষ্ট সময়ের জন্য অর্থ জমা রাখেন। হিসাব খোলার কয়েকদিন পরেই অর্থ উত্তোলন করতে ব্যাংকে গেলে, শর্ত পূরণ হয়নি বলে, তাকে টাকা দিতে ব্যাংক অপারগতা জানায়। এতে তিনি ক্ষুদ্ধ হয়ে, নিয়মিত জমা ও উত্তোলন করা যায় এমন একটি হিসাবে অর্থ জমা রাখার সিদ্ধান্ত নেন। [রা. বো. ১৭]
ক. ব্যাংক হিসাব কী? ১
খ. একজন ছাত্রের জন্য কোন ধরনের হিসাব উপযোগী? ব্যাখ্যা দাও। ২
গ. নির্দিষ্ট সময়ের জন্য মি. সালেক ব্যাংকে কোন ধরনের হিসাব খুলেছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. নিয়মিত অর্থ জমা রাখা ও উত্তোলনের বিষয়ে মি. সালেক যে সিদ্ধান্ত নিয়েছেন তা কতটুকু বাস্তবসম্মত? যুক্তিসহ ব্যাখ্যা করো। ৪

২ নং প্রশ্নের উত্তর

ক উত্তরঃ গ্রাহকের নামে যে হিসাব খুলে ব্যাংক গ্রাহককে অর্থ লেনদেন ও অন্যান্য ব্যাংকিং সেবা পাওয়ার সুযোগ দেয় তাকে ব্যাংক হিসাব বলা হয়।
খ উত্তরঃএকজন ছাত্রের জন্য সঞ্চয়ী হিসাব উপযোগী।
সঞ্চয়ী হিসাব হলো এমন এক ধরনের হিসাব, যে হিসাবে আমানতকারী দিনে যতবার ইচ্ছা টাকা জমা দিতে পারেন কিন্তু নির্দিষ্ট নিয়মের বাইরে উত্তোলন করতে পারেন না ।
যেকোনো পরিমান টাকা এই হিসাবে জমা করা যায়। তাই ছাত্ররা তাদের খরচের টাকা থেকে কিছু অর্থ বাঁচিয়ে এ হিসাবে জমা রাখতে পারে।
গ উত্তরঃ উদ্দীপকে মি. সালেক নির্দিষ্ট সময়ের জন্য স্থায়ী হিসাব খুলেছেন।
স্থায়ী হিসাবে একটি নির্দিষ্ট সময়ের জন্য টাকা জমা রাখা যায়। উক্ত সময়ের পূর্বে সাধারণত এধরনের হিসাব হতে জমাকৃত অর্থ উত্তোলনের সুযোগ থাকে না।
উদ্দীপকে মি. সালেক একজন চাকরিজীবি। তিনি প্রতি মাসে কিছু টাকা সঞ্চয় করতে পারেন।
তিনি চিত্রা ব্যাংকে একটি হিসাব খুলে নির্দিষ্ট সময়ের জন্য অর্থ জমা রাখেন। হিসাব খোলার পর তিনি অর্থ উত্তোলন করতে গেলে ব্যাংক এতে অপারগতা জানায়। সাধারণত, স্থায়ী হিসাবের ক্ষেত্রেই গ্রাহকগণ নির্দিষ্ট সময়ের জন্য অর্থ জমা রাখেন।
মি. সালেকও নির্দিষ্ট সময়ের জন্য অর্থ জমা রেখেছেন। মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে তিনি এ অর্থ উত্তোলন করতে পারবেন না। তবে তিনি অধিক হারে সুদ পাবেন। এসব বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, মি. সালেকের ব্যাংক হিসাবটি হলো স্থায়ী হিসাব।
ঘ উত্তরঃসঞ্চয়ী হিসাবের মাধ্যমে নিয়মিত অর্থ জমা রাখা ও উত্তোলনের বিষয়ে মি. সালেকের সিদ্ধান্তটি যথেষ্ট বাস্তব সম্মত হয়েছে ।
সঞ্চয়ী হিসাবে দিনে যতবার খুশি অর্থ জমা দেয়া যায়। এই হিসাব খোলার জন্য নূন্যতম জমার কোনো নির্দিষ্ট সীমা নেই। স্বল্প বা স্থায়ী আয়ের ব্যক্তিদের জন্য এ হিসাব বিশেষ উপযোগী। বর্তমানে প্রায় সব ব্যাংকই এই হিসাব থেকে যতবার খুশি অর্থ উত্তোলনের সুযোগ দেয়।
উদ্দীপকে মি. সালেক তার সঞ্চিত অর্থ চিত্রা ব্যাংকের স্থায়ী হিসাবে জমা রাখেন। হিসাব খোলার পর তিনি অর্থ উত্তোলন করতে গেলে ব্যাংক তা দিতে অস্বীকৃতি জানায়। তাই তিনি নিয়মিত অর্থ জমা ও উত্তোলন করা যায় এমন হিসাব খোলার সিদ্ধান্ত নেন।
মি. সালেক স্থায়ী হিসাবের পরিবর্তে সঞ্চয়ী হিসাবের মাধ্যমে এ সুবিধা পেতে পারেন। সঞ্চয়ী হিসাব থেকে অর্থ উত্তোলনের ক্ষেত্রে তেমন কোনো বিধি-নিষেধ নেই। তাই সঞ্চয়ের পাশাপাশি যেকোনো সময়ে সহজে অর্থ উত্তোলনের সুযোগ পাওয়া যায়। সুতরাং, চিত্রা ব্যাংকে সঞ্চয়ী হিসাব খুলে মি. সালেক তার সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে পারবেন।
প্রশ্ন ৩: মিসেস সাহিদা একজন স্বল্প আয়ের চাকরিজীবী। তিনি ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করতে আগ্রহী। এজন্য পদ্মা ব্যাংকে একটি হিসাবও খোলেন। কিন্তু কোনোভাবেই সেখানে সঞ্চয় করতে পারছেন না। মাঝে মাঝে যা সঞ্চয় করেন তা আবার উঠিয়ে নেন। এক সহকর্মীর পরামর্শে তিনি ঐ ব্যাংকে ১০ বছর মেয়াদি আরেকটি হিসাব খোলেন। যেখানে তিনি প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দেন। এখন তিনি একটু কষ্ট করে হলেও সঞ্চয় করতে পারছেন। [দি. বো. ১৭]
ক. তারল্য কী? ১
খ. কণঈ বলতে কী বোঝ? ২
গ. মিসেস সাহিদা প্রথমে কী হিসাব খুলেছিলেন? সেই হিসাবে ঠিকমতো সঞ্চয় করতে না পরার কারণ কী? ব্যাখ্যা করো। ৩
ঘ. মিসেস সাহিদা পরবর্তীতে কী হিসাব খুলেছিলেন? ‘এখন তিনি একটু কষ্ট করে হলেও সঞ্চয় করতে পারছেন’Ñ উক্তিটি বুঝিয়ে লেখো। ৪

৩ নং প্রশ্নের উত্তর

ক উত্তরঃ গ্রাহকদের জমাকৃত অর্থ চাহিবামাত্র তাকে ফেরত দানের ক্ষমতাকে ব্যাংকের তারল্য বলা হয়।
খ উত্তরঃজালিয়াতি ও অবৈধ অর্থ লেনদেন রোধে গ্রাহকের তথ্য সম্বলিত ফরক উত্তরঃে কণঈ ফরম বলে।
কণঈ-এর পূর্ণরূপ হলো ‘কহড়ি ণড়ঁৎ ঈঁংঃড়সবৎ’ অর্থাৎ তোমার গ্রাহককে জানো। মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০০২ দেশে চালু হওয়ার পর থেকে ভুয়া নামে হিসাব খোলা বন্ধ হয়েছে। অবৈধ লেনদেন নিয়ন্ত্রণের জন্য হিসাব খোলার সময় এ ধরনের ফরম পূরণ গ্রাহকের জন্য বাধ্যতামূলক করা হয়েছে।
গ উত্তরঃ উদ্দীপকে মিসেস সাহিদা প্রথমে সঞ্চয়ী হিসাব খুলেছিলেন।
এ হিসাবের গ্রাহকগণ ব্যাংকিং লেনদেনের পাশাপাশি সঞ্চয়ের সুবিধাও লাভ করে থাকেন। সঞ্চয়ী হিসাবের আমানতকারী দিনে প্রয়োজনমত অর্থ জমাদানের সুযোগ পেয়ে থাকলেও সপ্তাহে দুই বার অর্থ উত্তোলনের সুবিধা পায়।
উদ্দীপকে মিসেস সাহিদা একজন স্বল্প আয়ের চাকরিজীবী। তিনি ভবিষ্যতের জন্য সঞ্চয়ে আগ্রহী হয়ে পদ্মা ব্যাংকে একটি হিসাব খোলেন। তবে তার হিসাবে জমাকৃত অর্থ প্রয়োজনে তিনি তুলেও ফেলেন। যার ফলে তিনি কোনোভাবেই সঞ্চয় করতে পারছেন না। অর্থাৎ তার গৃহীত হিসাবটি সঞ্চয়ী হিসাব হওয়ায় তিনি অর্থ সঞ্চয় করলেও তা উত্তোলন করছেন।
ঘ উত্তরঃউদ্দীপকে মিসেস সাহিদা পরবর্তীতে বিশেষ সঞ্চয়ী হিসাব খুলেছিলেন।
এ হিসাবে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা একটি মেয়াদ পর্যন্ত সঞ্চয়ের সুয়োগ থাকে। মেয়াদান্তে একযোগে বা চুক্তি অনুযায়ী তা উত্তোলনও করা যায়।
উদ্দীপকে মিসেস সাহিদা একজন স্বল্প আয়ের চাকরিজীবী।
তিনি ভবিষ্যতের জন্য অর্থ জমা করার উদ্দেশ্যে ব্যাংকে একটি সঞ্চয়ী হিসাব খোলেন। তবে এ হিসাবে অর্থ উত্তোলনের সুযোগ থাকায় প্রয়োজনে তিনি তা উঠিয়ে নেন। পরবর্তীতে সহকর্মীর পরামর্শে দশ বছর মেয়াদি আরেকটি হিসাব খোলেন। যে হিসাবে তিনি প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখেন।
মিসেস সাহিদার গৃহীত পরবর্তী হিসাবটি বিশেষ সঞ্চয়ী হিসাব। এ হিসাবে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রতিমাসে তাকে জমা রাখতে হয়। এক্ষেত্রে মেয়াদান্তে তিনি এককালীন উত্তোলনের সুবিধা পাবেন।
অর্থাৎ এ হিসাবে বর্তমানে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখা তার জন্য কষ্টকর হলেও তা ভবিষ্যতে বৃহৎ আকারের সঞ্চয়ে পরিণত হবে।
উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্নউত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় অধ্যায় ৪ সৃজনশীল প্রশ্ন ১-৫ PDF
প্রশ্ন ৪: মাসুদ এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। খরচের টাকা ব্যাংকের মাধ্যমে পাঠানোর জন্য তার বাবা একটি ব্যাংক হিসাব খোলার কথা বলেছে। মাসুদকে ব্যাংকের ম্যানেজার তার জন্য উপযোগী একটি ব্যাংক হিসাব খোলার পরামর্শ দিল।  [কু. বো. ১৭]
ক. চেক বই কী? ১
খ. কোন হিসাবে ব্যাংক চেক বই প্রদান করে না? বুঝিয়ে লিখ। ২
গ. ব্যাংক ম্যানেজার মাসুদের জন্য কোন হিসাব খোলার পরামর্শ দিল এবং কেন? আলোচনা করো। ৩
ঘ. তোমার মতে ব্যাংক হিসাব নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো কী? আলোচনা করো। ৪

৪ নং প্রশ্নের উত্তর

ক উত্তরঃ চলতি ও সঞ্চয়ী হিসাবের গ্রাহককে অর্থ উত্তোলনের জন্য ব্যাংক কর্তৃক যে বই সরবরাহ করা হয় তাকে চেক বই বলে।
খ উত্তরঃস্থায়ী হিসাবের গ্রাহককে ব্যাংক কোনো ধরনের চেক বই প্রদান করে না।
নির্দিষ্ট সময় বা মেয়াদের জন্য এককালীন ব্যাংকে অর্থ জমা দিয়ে যে হিসাব খোলা হয় তাকে স্থায়ী হিসাব বলে। অর্থাৎ স্থায়ী হিসাবে একটি নির্দিষ্ট সময়ের জন্য গ্রাহক ব্যাংকে অর্থ জমা করে।
ঐ নির্দিষ্ট মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সাধারণত এ হিসাবের অর্থ গ্রাহক উত্তোলন করে না, অন্যদিকে এ হিসাবে জমাকৃত অর্থের বিপরীতে ব্যাংক গ্রাহককে স্থায়ী আমানতের রশিদ প্রদান করে। তাই এ হিসাবে ব্যাংক থেকে গ্রাহককে কোনো চেক বই ইস্যু করা হয় না।
গ উত্তরঃ উদ্দীপকে মাসুদ ছাত্র হওয়ার কারণে ব্যাংক ম্যানেজার তাকে সঞ্চয়ী হিসাব খোলার পরামর্শ দেয়।
সঞ্চয়ের পাশাপাশি ব্যাংকের মাধ্যমে লেনদেনের উদ্দেশ্যেই সঞ্চয়ী হিসাব খোলা হয়। এ হিসাবে দিনে যতবার খুশি অর্থ জমাদান করা যায়। সাধারণত সপ্তাহে দুবারের বেশি এ হিসাব হতে অর্থ উত্তোলন করা যায় না।
উদ্দীপকে মাসুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। খরচের টাকা পাঠানোর উদ্দেশ্যেই তার বাবা তাকে একটি ব্যাংক হিসাব খুলতে বলে। মাসুদকে ব্যাংক ম্যানেজার একটি উপযুক্ত হিসাব খোলার পরামর্শ দেয়। ছাত্র-ছাত্রীদের জন্য সর্বোত্তম ব্যাংক হিসাব হলো সঞ্চয়ী হিসাব।
এ হিসাব খোলার মাধ্যমে মাসুদের বাবা যেকোনো সময় যতবার খুশি টাকা পাঠাতে পারবে। আবার মাসুদ যেহেতু ছাত্র সেহেতু তার খরচ কম হওয়ায় সপ্তাহে দুবারের বেশি টাকা উত্তোলনের প্রয়োজন পড়বে না। তাছাড়া এ হিসাবের মাধ্যমে মাসুদ সঞ্চয় করে স্বল্প হারে আয়ও করতে পারবে। এ কারণেই ব্যাংক ম্যানেজার তাকে সঞ্চয়ী হিসাব খুলতে বলেছে।
ঘ উত্তরঃব্যাংক হিসাব নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো হলো গ্রাহকের প্রকৃতি, লেনদেনের প্রকৃতি, ব্যাংকিং সুবিধা, ঋণ সুবিধা ও সুদ ইত্যাদি।
প্রতিটি ব্যাংকই গ্রাহকের নামে হিসাব খুলে অর্থ লেনদেন ও ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ দেয়। কিন্তু এসব হিসাবের ধরণ বিভিন্ন রকম হওয়ায় সঠিক হিসাব নির্ধারণের জন্য কিছু বিষয় বিবেচনায় রাখতে হয়।
উদ্দীপকে মাসুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নবীন ছাত্র। তার বাবা টাকা পাঠানোর জন্য তাকে একটি ব্যাংক হিসাব খুলতে বলে। ছাত্র হওয়ার কারণে ব্যাংক ম্যানেজার তাকে সঞ্চয়ী হিসাব খুলতে বলে।
ব্যাংক হিসাব নির্বাচনের ক্ষেত্রে গ্রাহকের প্রকৃতি একটি উলে­খযোগ্য বিবেচ্য বিষয়। এখানে মাসুদের পরিবর্তে কোনো ব্যবসায়ী হলে তাকে অবশ্যই চলতি হিসাব নির্বাচন করতে হতো। কেননা চলতি হিসাব ব্যবসায়ীরা নিয়মিত অর্থ উত্তোলনের সুযোগ ও জমাতিরিক্ত উত্তোলন সুবিধা পায়।
আবার মাসুদ একজন ছাত্র না হয়ে যদি চাকরিজীবী হতো তাহলে তার কাছে নির্দিষ্ট পরিমান অর্থ জমা থাকতো। সেক্ষেত্রে তার জন্য স্থায়ী হিসাব নির্বাচন করাই যুক্তিযুক্ত হতো।
এছাড়া কোন গ্রাহক সঞ্চয়ের পাশাপাশি আয়ের প্রত্যাশা করলে তার জন্য সঞ্চয়ী হিসাব নির্বাচন করা যৌক্তিক। এছাড়াও ব্যাংক হিসাব নির্বাচনের ক্ষেত্রে ঋণ সুবিধা, সুদের হার, ব্যাংকিং সুবিধা ইত্যাদি বিশেষভাবে বিবেচনা করতে হয়।
প্রশ্ন ৫: জনাব আনোয়ার অবসরকালীন সময়ে ১০,০০,০০০ টাকার পেনশন পেয়েছিলেন। অধিক মুনাফার লক্ষ্যে তিনি টাকাটি ১০ বৎসর মেয়াদে এমন একটি হিসাবে জমা রাখেন যার বিপরীতে তাকে কোনো চেক বই বা অঞগ কার্ড দেয়া হয়নি। একারণে সংসারের মাসিক খরচ নির্বাহের বিষয়ে তিনি একটু বিচলিত হয়ে পড়লে ব্যাংক কর্ক উত্তরঃর্তা তাকে আরেকটি হিসাব খোলার পরমার্শ দিলেন। এ হিসাবে আগের হিসাব থেকে অর্জিত মুনাফা প্রতি মাসে জমা হবে। এ হিসাবের বিপরীতে তাকে চেক বই ও জমা বইও দেয়া হলো। মাঝে মাঝে তিনি তার বিশ্ববিদ্যালয় পড়–য়া ছেলেকেও এ হিসাব থেকে টাকা পাঠাতে পারেন। [চ. বো. ১৭]
ক. নমুনা স্বাক্ষর কার্ড কী? ১
খ. একজন ব্যবসায়ীর জন্য কোন হিসাব উত্তম এবং কেন? ২
গ. উদ্দীপকের জনাব আনোয়ার প্রথমে কোন ধরনের হিসাব খুলেছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. ‘পরবর্তীতে খোলা হিসাবটি তার মাসিক খরচ কিছুটা লাঘব করবে’Ñ বক্তব্যের যথার্থতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো। ৪

৫ নং প্রশ্নের উত্তর

ক উত্তরঃ চেকের স্বাক্ষর যথার্থ কিনা তা মিলিয়ে দেখার জন্য আমানতকারীর স্বাক্ষর যে কার্ডে ব্যাংক সংরক্ষণ করে তাকে নমুনা স্বাক্ষর কার্ড বলে।
খ উত্তরঃএকজন ব্যবসায়ীর জন্য চলতি হিসাব খোলা উত্তম।
যে হিসাবের মাধ্যমে ব্যাংক তার গ্রাহককে কার্যদিবসে যতবার ইচ্ছে অর্থ জমাদান ও প্রয়োজনে তা উত্তোলনের সুযোগ প্রদান করে তাকে চলতি হিসাব বলে। একজন ব্যবসায়ীকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অর্থ সংক্রান্ত লেনদেন করতে হয়।
এজন্য তার নগদ ঋণ, জমাতিরিক্ত ঋণ ছাড়াও বিভিন্ন ধরনের ব্যাংকিং সহায়তার প্রয়োজন পড়ে, যা অন্য কোনো ব্যাংক হিসাবে পাওয়া যায় না। একারণেই মূলত ব্যবসায়ীরা চলতি হিসাব খুলে থাকেন।
গ উত্তরঃ উদ্দীপকের জনাব আনোয়ার প্রথমে স্থায়ী হিসাব খুলেছেন।
স্থায়ী হিসাব মূলত নির্দিষ্ট মেয়াদের জন্য খোলা হয়। এ হিসাবের বিপরীতে গ্রাহক অধিক হারে সুদ বা মুনাফা পায়। তবে নির্দিষ্ট মেয়াদের পূর্বে গ্রাহক এ হিসাবের অর্থ উত্তোলন করতে পারে না।
উদ্দীপকের জনাব আনোয়ার অবসরকালীন সময়ে ১০,০০,০০০ টাকা পেনশন পেয়েছেন। অধিক মুনাফার লক্ষ্যে তিনি উক্ত টাকা ১০ বছর মেয়াদে একটি হিসাবে জমা রাখেন। তার এ হিসাবের বিপরীতে ব্যাংক কোনো চেক বই বা অঞগ কার্ড দেয়নি।
অর্থাৎ তার এ হিসাবে অর্থ উত্তোলনের কোনো সুযোগ নেই। সাধারণত স্থায়ী হিসাবের ক্ষেত্রেই মেয়াদের পূর্বে গ্রাহক অর্থ উত্তোলনের সুযোগ পায় না।
উদ্দীপকেও জনাব আনোয়ার তার ব্যাংক হিসাব হতে মেয়াদের পূর্বে অর্থ উত্তোলন করতে পারবেন না, কিন্তু অধিক হারে সুদ পাবেন। এ সকল বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, জনাব আনোয়ারের প্রথমে খোলা হিসাবটি হলো স্থায়ী হিসাব।
  • উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
  • উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
  • উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
  • উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
  • উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
  • উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
ঘ উত্তরঃউদ্দীপকে জনাব আনোয়ারের পরবর্তীতে খোলা সঞ্চয়ী হিসাবটি তার মাসিক খরচ অবশ্যই কিছুটা লাঘব করবে।
সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে গ্রাহক দিনে যতবার খুশি অর্থ জমা করতে পারেন। তবে সপ্তাহে দু’বারের বেশি অর্থ উত্তোলনের সুযোগ পান না। এ হিসাবের বিপরীতে ব্যাংক গ্রাহককে স্বল্প হারে সুদও প্রদান করে।
উদ্দীপকে জনাব আনোয়ার তার পেনশনের টাকা প্রথমে ব্যাংকের স্থায়ী হিসাবে জমা করেন। এতে মেয়াদের পূর্বে অর্থ উত্তোলনের সুযোগ না পাওয়ায় তিনি পরবর্তীতে আরেকটি হিসাব খোলেন। তার নতুন ব্যাংক হিসাবে আগের হিসাবটিতে রাখা আমানতকৃত অর্থের সুদ জমা হয় এবং তিনি চেকের মাধ্যমে উক্ত অর্থ উত্তোলন করতে পারেন।
উদ্দীপকের জনাব আনোয়ারের পরবর্তীতে খোলা হিসাবটি হলো সঞ্চয়ী হিসাব। সঞ্চয়ী হিসাব হওয়ার কারণে তার পরিবারের জন্য খরচের টাকা এ হিসাব হতে তিনি উত্তোলন করতে পারবেন।
অপরদিকে, আগের ব্যাংক হিসাবের সুদের টাকাও এ হিসাবে নিয়মিতভাবে জমা হবে। আবার, সঞ্চয়ী হিসাব হওয়ার কারণে একদিকে তার সঞ্চয় প্রবণতা বৃদ্ধি পাবে এবং ব্যয় করার প্রবণতা হ্রাস পাবে। সুতরাং বলা যায়, জনাব আনোয়ার সঞ্চয়ী হিসাবের মাধ্যমে মাসিক খরচ কিছুটা লাঘব করতে পারবেন Ñ বক্তব্যটি যথার্থ হয়েছে।
PDF Download
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।

এই বিভাগের আরো লেখা

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় অধ্যায় ৪ সৃজনশীল প্রশ্ন ৩৬-৪০
HSC ফিন্যান্স ব্যাংকিং ও বিমা (দ্বিতীয় পত্র)

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ৪ | সৃজনশীল প্রশ্ন ৩৬-৪০ | PDF

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম ঢাকা বোর্ড ২০১৬-১৭ বহুনির্বাচনি প্রশ্ন
HSC ফিন্যান্স ব্যাংকিং ও বিমা (দ্বিতীয় পত্র)

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম | ঢাকা বোর্ড ২০১৬-১৭ | বহুনির্বাচনি প্রশ্ন

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম যশোর বোর্ড ২০১৬-১৭ বহুনির্বাচনি প্রশ্ন
HSC ফিন্যান্স ব্যাংকিং ও বিমা (দ্বিতীয় পত্র)

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম | যশোর বোর্ড ২০১৬-১৭ | বহুনির্বাচনি প্রশ্ন

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় অধ্যায় ১১ সৃজনশীল প্রশ্ন ৬-১০ PDF
HSC ফিন্যান্স ব্যাংকিং ও বিমা (দ্বিতীয় পত্র)

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ১১ | সৃজনশীল প্রশ্ন ৬-১০ | PDF

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় অধ্যায় ১১ সৃজনশীল প্রশ্ন ১-৫ PDF
HSC ফিন্যান্স ব্যাংকিং ও বিমা (দ্বিতীয় পত্র)

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ১১ | সৃজনশীল প্রশ্ন ১-৫ | PDF

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় অধ্যায় ১১ সৃজনশীল প্রশ্ন ১৬-২০ PDF
HSC ফিন্যান্স ব্যাংকিং ও বিমা (দ্বিতীয় পত্র)

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ১১ | সৃজনশীল প্রশ্ন ১৬-২০ | PDF

Next Post
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় অধ্যায় ৬ সৃজনশীল প্রশ্ন ১৬-২০ PDF

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ৬ | সৃজনশীল প্রশ্ন ১৬-২০ | PDF

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় অধ্যায় ৭ সৃজনশীল প্রশ্ন ১-৫ PDF

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ৭ | সৃজনশীল প্রশ্ন ১-৫ | PDF

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় অধ্যায় ৭ সৃজনশীল প্রশ্ন ৬-১০ PDF

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ৭ | সৃজনশীল প্রশ্ন ৬-১০ | PDF

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয় লেখাগুলো

No Content Available

অন্যান্য বিভাগ থেকে

Class 5 | English | Unseen Passage | Question Type 5 – 9 | Part 2

Class 5 | English | Unseen Passage | Question Type 5 – 9 | Part 2

এইচএসসি ইংরেজি ১ম পত্র মডেল টেস্ট

এইচএসসি ইংরেজি ১ম পত্র মডেল টেস্ট

ট্রান্সকম ইলেক্ট্রনিক্স-Transcom Electronics এ অফিসার পদে চাকরি

ট্রান্সকম ইলেক্ট্রনিক্স-Transcom Electronics এ অফিসার পদে চাকরি

HSC-English 1st paper Part I Reading Test Model Test

HSC-English 1st paper Part I: Reading Test Model Test

  • আমাদের সম্পর্কে
  • গোপনীয় নীতি
  • জাগোরিকে লিখুন
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ করুন
  • শর্তাবলী
Call us: +1 234 JEG THEME

© ২০২৪ জাগোরিক - সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

No Result
View All Result
  • একাডেমিক
    • সকল শ্রেণির বই
    • প্রথম শ্রেণী
    • দ্বিতীয় শ্রেনী
    • তৃতীয় শ্রেণী
    • চতুর্থ শ্রেণি
    • পঞ্চম শ্রেণি
    • ষষ্ঠ শ্রেণি
    • সপ্তম শ্রেণি
      • সপ্তম শ্রেণি: ইংরেজি
      • সপ্তম শ্রেণি: বাংলা ২য়
      • সপ্তম শ্রেণি: ডিজিটাল প্রযুক্তি
    • অষ্টম শ্রেণী
    • বিদেশে পড়াশোনা
      • স্কলারশিপ
      • আমেরিকা
      • ফিনল্যান্ড উচ্চ শিক্ষা
      • ভারত
      • ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং
    • বিসিএস পরীক্ষা
  • এসএসসি
  • এইচএসসি
  • অনার্স
  • মাস্টার্স
  • স্কিল
    • এসইও
    • ওয়েব ডিজাইন
    • কোডিং শিখুন
    • অনলাইনে ইনকাম
    • ফ্রিল্যান্সিং শিখুন
  • স্বাস্থ্যবার্তা
    • ঔষধের নাম
    • স্বাস্থ্য
    • ত্বকের যত্ন
    • নারী স্বাস্থ্য
    • বিউটি টিপস
    • মা ও শিশু
  • আইন
  • চাকরি
  • অন্যান্য
    • আবেদন পত্র
    • জাগোরিক স্পেশাল
    • উপবৃত্তি
    • ইতিহাস ও ঐতিহ্য
    • জানা-অজানা
    • সপ্তম শ্রেণি: ইংরেজি
    • তথ্য প্রযুক্তি
    • ইংরেজি শিখুন
    • লতা-পাতা
  • সাধারণ জ্ঞান
  • কুইজ
    • আমার প্রতিষ্ঠান
    • গেস্ট ব্লগিং
  • দোয়া
  • শিক্ষা সংবাদ

© ২০২৪ জাগোরিক - সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In