• আমাদের সম্পর্কে
  • গোপনীয় নীতি
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ করুন
  • শর্তাবলী
  • জাগোরিকে লিখুন
Wednesday, August 5, 2026
  • Login
Jagorik
  • একাডেমিক
    • সকল শ্রেণির বই
    • প্রথম শ্রেণী
    • দ্বিতীয় শ্রেনী
    • তৃতীয় শ্রেণী
    • চতুর্থ শ্রেণি
    • পঞ্চম শ্রেণি
    • ষষ্ঠ শ্রেণি
    • সপ্তম শ্রেণি
      • সপ্তম শ্রেণি: ইংরেজি
      • সপ্তম শ্রেণি: বাংলা ২য়
      • সপ্তম শ্রেণি: ডিজিটাল প্রযুক্তি
    • অষ্টম শ্রেণী
    • বিদেশে পড়াশোনা
      • স্কলারশিপ
      • আমেরিকা
      • ফিনল্যান্ড উচ্চ শিক্ষা
      • ভারত
      • ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং
    • বিসিএস পরীক্ষা
  • এসএসসি
  • এইচএসসি
  • অনার্স
  • মাস্টার্স
  • স্কিল
    • এসইও
    • ওয়েব ডিজাইন
    • কোডিং শিখুন
    • অনলাইনে ইনকাম
    • ফ্রিল্যান্সিং শিখুন
  • স্বাস্থ্যবার্তা
    • ঔষধের নাম
    • স্বাস্থ্য
    • ত্বকের যত্ন
    • নারী স্বাস্থ্য
    • বিউটি টিপস
    • মা ও শিশু
  • আইন
  • চাকরি
  • অন্যান্য
    • আবেদন পত্র
    • জাগোরিক স্পেশাল
    • উপবৃত্তি
    • ইতিহাস ও ঐতিহ্য
    • জানা-অজানা
    • সপ্তম শ্রেণি: ইংরেজি
    • তথ্য প্রযুক্তি
    • ইংরেজি শিখুন
    • লতা-পাতা
  • সাধারণ জ্ঞান
  • কুইজ
    • আমার প্রতিষ্ঠান
    • গেস্ট ব্লগিং
  • দোয়া
  • শিক্ষা সংবাদ
No Result
View All Result
  • একাডেমিক
    • সকল শ্রেণির বই
    • প্রথম শ্রেণী
    • দ্বিতীয় শ্রেনী
    • তৃতীয় শ্রেণী
    • চতুর্থ শ্রেণি
    • পঞ্চম শ্রেণি
    • ষষ্ঠ শ্রেণি
    • সপ্তম শ্রেণি
      • সপ্তম শ্রেণি: ইংরেজি
      • সপ্তম শ্রেণি: বাংলা ২য়
      • সপ্তম শ্রেণি: ডিজিটাল প্রযুক্তি
    • অষ্টম শ্রেণী
    • বিদেশে পড়াশোনা
      • স্কলারশিপ
      • আমেরিকা
      • ফিনল্যান্ড উচ্চ শিক্ষা
      • ভারত
      • ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং
    • বিসিএস পরীক্ষা
  • এসএসসি
  • এইচএসসি
  • অনার্স
  • মাস্টার্স
  • স্কিল
    • এসইও
    • ওয়েব ডিজাইন
    • কোডিং শিখুন
    • অনলাইনে ইনকাম
    • ফ্রিল্যান্সিং শিখুন
  • স্বাস্থ্যবার্তা
    • ঔষধের নাম
    • স্বাস্থ্য
    • ত্বকের যত্ন
    • নারী স্বাস্থ্য
    • বিউটি টিপস
    • মা ও শিশু
  • আইন
  • চাকরি
  • অন্যান্য
    • আবেদন পত্র
    • জাগোরিক স্পেশাল
    • উপবৃত্তি
    • ইতিহাস ও ঐতিহ্য
    • জানা-অজানা
    • সপ্তম শ্রেণি: ইংরেজি
    • তথ্য প্রযুক্তি
    • ইংরেজি শিখুন
    • লতা-পাতা
  • সাধারণ জ্ঞান
  • কুইজ
    • আমার প্রতিষ্ঠান
    • গেস্ট ব্লগিং
  • দোয়া
  • শিক্ষা সংবাদ
No Result
View All Result
Jagorik
No Result
View All Result

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | সকল কলেজের সৃজনশীল প্রশ্ন ২৬-২৮

Jagorik Editor by Jagorik Editor
in HSC ফিন্যান্স ব্যাংকিং ও বিমা (দ্বিতীয় পত্র)
Reading Time: 3 mins read
A A
0
ফেসবুকে শেয়ার করুনটুইটারে টুইট করুনপিন্টারেস্টে পিন করুনলিংকডিনে শেয়ার করুন

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | সকল কলেজের সৃজনশীল প্রশ্ন ২৬-২৮ : ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।

প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।

সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | সকল কলেজের সৃজনশীল প্রশ্ন ২৬-২৮

২৬. আবদুল কাদির মোল­া সিটি কলেজ, নরসিংদী বিষয় কোড: ২ ৯ ৩

সময়Ñ ২ ঘণ্টা ৩০ মিনিট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা: দ্বিতীয় পত্র পূর্ণমানÑ ৭০

১. জনাব মোখলেছুর রহমান মিষ্টি কেনার জন্য ফুলকলীতে গেলেন। কেনাকাটা শেষে যে বিল আসে ঐ পরিমাণ নগদ টাকা তার কাছে ছিল না। এতমাবস্থায় তিনি একটি প্লাস্টিকের কার্ডের মাধ্যমে বাকি টাকা পরিশোধ করেন। বাড়িতে যাওয়ার আগে হঠাৎ দেখলেন নদী থেকে আহরিত তাজা মাছ বিক্রি হচ্ছে। মাছ কেনার প্রবল ইচ্ছা হওয়ায় তিনি পার্শ্ববর্তী একটি বুথ থেকে তাৎক্ষণিক টাকা উত্তোলন করে মাছ ক্রয় করেন।
ক. ঝডওঋঞ এর পূর্ণরূপ লেখ। ১
খ. স্বয়ংক্রিয় নিকাশ ঘর ব্যবস্থা গুরুত্বপূর্ণ কেন? ২
গ. জনাব মোখলেছুর রহমান মিষ্টি কেনার সময় ইলেকট্রনিক ব্যাংকিং এর কোন সেবা গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. জনাব মোখলেছুর রহমান কর্তৃক পরবর্তী সময়ে গৃহীত সেবাটি মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি ও সহজতর করেছে-উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। ৪

 

২. এনডিবি ব্যাংক লিমিটেড একটি তালিকাভুক্ত ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের আইনগত নির্দেশনার কারণে ব্যাংকটিকে প্রতি বছর নিট মুনাফার কমপক্ষে ২০% সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হয়। অন্যদিকে জনাব মুরাদ একজন শিক্ষিত বেকার। এনডিবি ব্যাংক লিমিটেড তাকে মুরগির খামার করার জন্য ৫ লক্ষ টাকা ঋণ দিলেন। আবার মিসেস আদিবা নামে একজন স্বল্প আয়ের চাকরিজীবীকে র্ফ্রিজ কেনার জন্য ৫০ হাজার টাকা ঋণ দিলেন। এরূপ বিভিন্ন খাতে ঋণ দিয়ে ব্যাংকটি ব্যাপক মুনাফা অর্জন করছে।
ক. ব্যাংক তহবিল কী? ১
খ. “জামানত হলো ঋণের নিশ্চয়তা”-ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের ব্যাংকটির সঞ্চিতির ধরন ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের ব্যাংকটির মুনাফা অর্জনের ক্ষেত্রে বিভিন্ন খাতে ঋণ প্রদানের যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪

 

৩. মেঘনা ব্যাংক দেশে-বিদেশে শাখা স্থাপনের মাধ্যমে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ, ঋণ প্রদানসহ অন্যান্য ব্যাংকিং কার্যাবলি সম্পাদন করে আসছে। অন্যদিকে খুলনা ব্যাংক শুধু খুলনা সদর উপজেলায় তাদের একমাত্র অফিসের মাধ্যমে আমানত সংগ্রহ, ঋণ প্রদানসহ অন্যান্য ব্যাংকিং কার্যাবলি সম্পাদন করে।
ক. ব্যাসেল-২ কী? ১
খ. ব্যাংক অর্থ ও ঋণের ব্যবসায়ী কেন? বুঝিয়ে লেখ। ২
গ. কার্যাবলির ভিত্তিতে মেঘনা ব্যাংক কোন ধরনের? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের ব্যাংক দুটির মধ্যে কোন ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে অধিক ভ‚মিকা রাখবে? যুক্তিসহকারে উত্তর দাও। ৪

 

৪. পদ্মা সেতু নির্মাণের জন্য সরকার নিজস্ব তহবিলকে প্রধান উৎস হিসেবে বিবেচনা করছে। এ জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহের দায়িত্ব সরকার ‘ক’ ব্যাংকের উপর ন্যস্ত করে। পদ্মা নদীর তীরবর্তী অনুন্নত জনগোষ্ঠীর উন্নয়নের জন্য ‘ক’ ব্যাংক তার অধীনস্ত সকল ব্যাংককে অপেক্ষাকৃত কম সুদের হারে ঋণ প্রদানের নির্দেশ জারি করে।
ক. ব্যাংক হার নীতি কী? ১
খ. ঋণ নিয়ন্ত্রণে খোলাবাজার নীতির প্রভাব বুঝিয়ে লেখ। ২
গ. উদ্দীপকের ‘ক’ ব্যাংকের তহবিল সংগ্রহের কাজ কোন ধরনের কার্যাবলি? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে ‘ক’ ব্যাংকের উপরিউক্ত নির্দেশনা জারির যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪

 

৫. জনাব সাফিনের ব্যাংক হিসাবে স্থিতির পরিমাণ দশ লক্ষ টাকা। ব্যবসায়ের প্রয়োজনে তিনি ব্যাংক ম্যানেজারের সাথে আলোচনা করে পনের লক্ষ টাকা তার হিসাব থেকে উত্তোলন করেন। পরবর্তী সময়ে ব্যবসায় লাভের দশ লক্ষ টাকা দীর্ঘমেয়াদে একই হিসাবে জমা দিতে গেলে ব্যাংক ম্যানেজার তাকে পৃথক একটি হিসাব খোলার পরামর্শ দেন।
ক. কণঈ ফর্ম কী? ১
খ. একজন কৃষকের জন্য কোন ধরনের ব্যাংক হিসাব উত্তম? ২
গ. উদ্দীপকে জনাব সাফিন কোন ধরনের হিসাব পরিচালনা করছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. ব্যাংক ম্যানেজার কর্তৃক জনাব সাফিনকে নতুন ব্যাংক হিসাব খোলার পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪

 

৬. জনাব সাঈদ একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি জানেন দেশের রপ্তানি আয়ের ৮০% আসে এ খাত থেকে। তবে তা আমাদের দেশের মুদ্রাকে শক্তিশালী করছে না। এর কারণ জনাব সাঈদের তৈরি পোশাকের জন্য বেশিরভাগ খরচই চলে যায় কাঁচামাল আমদানি বাবদ ব্যয়ে। আবার আরব বিশ্বে বেশ কয়েক বছর ধরে শ্রমিক নেয়া বন্ধ ছিল। সম্প্রতি সৌদি আরব আবার শ্রমিক নিবে বলে ঘোষণা দেয়। এ ঘোষণায় জনাব সাঈদ ভবিষ্যতে মুদ্রার মূল্যমান শক্তিশালী হবে বলে আশা করছেন।
ক. ভাসমান মুদ্রা কী? ১
খ. প্রত্যয়পত্র বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। ২
গ. জনাব সাঈদ টাকা শক্তিশালী না হওয়ার ক্ষেত্রে কোন কারণ উলে­খ করেছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. জনাব সাঈদের প্রত্যাশা অনুযায়ী মুদ্রামান শক্তিশালী হবে কীভাবে? বিশ্লেষণ করো। ৪

 

৭. জনাব রাজন এমন একটি চেক পেয়েছেন যা সরকারি ব্যাংক কাউন্টার থেকে ভাঙানো যাবে না। প্রাপকের হিসাবে জমা দিয়ে অর্থ সংগ্রহ করতে হবে।
ক. হস্তান্তরযোগ্য ঋণের দলিল কী? ১
খ. সরকারি নোট ও ব্যাংক নোটের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে জনাব রাজন কী ধরনের চেক পেয়েছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. “জনাব রাজনের চেকটি অধিক নিরাপদ”-উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। ৪

 

৮. ভবিষ্যৎ অনিশ্চয়তার কথা চিন্তা করে জনাব হাবিব একটি ৫ বছর মেয়াদি ও কম প্রিমিয়ামের বিমা পলিসি গ্রহণ করেন। এক্ষেত্রে শুধু বিমার মেয়াদ উত্তীর্ণ হলেই বিমাদাবি পরিশোধ করা হবে। অন্যদিকে জনাব লাবিব একটি ২০ বছর মেয়াদি বিমা পলিসি গ্রহণ করেন যা মেয়াদের মধ্যে জনাব লাবিব মারা গেলে তার স্ত্রীকে অথবা মেয়াদোত্তীর্ণ হলে তাকেই বিমাকৃত অর্থ বোনাসসহ প্রদানের নিশ্চয়তা প্রদান করে।
ক. বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কী? ১
খ. কোন নীতির ভিত্তিতে স্বামী তার স্ত্রীর জীবনের উপর বিমা করতে পারে? ব্যাখ্যা করো। ২
গ. জনাব হাবিবের বিমা পলিসি মেয়াদের ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা করো। ৩
ঘ. “জনাব লাবিবের বিমা পত্রটি একাধারে নিরাপত্তা ও বিনিয়োগ সুবিধা প্রদান করে”-উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো। ৪

 

৯. মাধবদীর ব্যবসায়ী জনাব আরিফের মোটর যন্ত্রাংশ তৈরির একটি কারখানা আছে। অগ্নিজনিত ক্ষতি মোকাবেলার জন্য ৫০ লক্ষ টাকা মূল্যের যন্ত্রপাতির মধ্যে নির্দিষ্ট ৩০ লক্ষ টাকা মূল্য নির্ধারণ করে বিমাচুক্তি সম্পাদন করেন। বৈদ্যুতিক সর্ট সার্কিট হতে অগ্নিকাণ্ড সংঘটিত হয়ে সম্পূর্ণ যন্ত্রপাতি ভস্মীভ‚ত হয়ে যায়। তিনি সম্পূর্ণ ক্ষতিপূরণ পাওয়ার জন্য বিমা কোম্পানির নিকট ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেছেন।
ক. গড়-পড়তা বিমাপত্র কী? ১
খ. অগ্নিবিমায় কোন ঝুঁকিকে বিশেষ প্রাধান্য দেয়া হয়? ব্যাখ্যা করো। ২
গ. জনাব আরিফ কর্তৃক গৃহীত বিমাপত্রটি কোন ধরনের? ব্যাখ্যা করো। ৩
ঘ. জনাব আরিফ কি সম্পূর্ণ ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী? যুক্তিসহ বিশ্লেষণ করো। ৪

 

১০. কর্ণফুলি শিপিং কর্পোরেশন এর জাহাজ ‘মোহনা’ ইতালির ভেনিস সমুদ্রবন্দর হতে চট্টগ্রাম বন্দরের নির্দিষ্ট পথে এক মাসের মধ্যে পৌঁছবে। এ জন্য পদ্মা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাথে চুক্তিবদ্ধ হয়। পথিমধ্যে নাবিক ভুল করে জাহাজ নিয়ে অন্য পথে ঢুকে পড়ে এবং বরফ খণ্ডে আঘাত লেগে জাহাজ ডুবে যায়। পদ্মা শিপিং কর্পোরেশন বিমা দাবি আদায়ের আবেদন পেশ করে।
ক. চার্টার পার্টি কী? ১
খ. বিমাকৃত সম্পদের বৈধতা নৌ-বিমা চুক্তির কোন ধরনের শর্ত? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে ‘মোহনা’ জাহাজের জন্য কোন প্রকৃতির নৌ-বিমাপত্র গ্রহণ করা হয়েছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. পদ্মা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড জাহাজের ক্ষতিপূরণ দিতে বাধ্য কি-না? উদ্দীপকের আলোকে উত্তরের যথার্থতা নিরূপণ করো। ৪

 

১১. জনাব রাকিব একটি বৃহৎ গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক। তার প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের কর্মকালীন দুর্ঘটনাজনিত বিপদে তিনি “সান ইন্স্যুরেন্স কোম্পানি’র কাছে বিমা করলেন। পরবর্তী সময়ে “সান কোম্পানি” ব্ল– ইন্স্যুরেন্স কোম্পানির সাথে একটি চুক্তি করে। চুক্তিতে উলে­খ ছিল কোনো দুর্ঘটনার ফলে বিমা দাবির উদ্ভব হলে ব্ল– কোম্পানি বিমা দাবির এক তৃতীয়াংশ পূরণ করবে।
ক. স্বাস্থ্য বিমা কী? ১
খ. সার্বিক বিমাপত্রে প্রিমিয়ামের হার বেশি হয় কেন? ব্যাখ্যা করো। ২
গ. জনাব রাকিবের সম্পাদিত বিমা চুক্তিটি দুর্ঘটনা বিমার কোন শ্রেণিভুক্ত? ব্যাখ্যা করো। ৩
ঘ. “সান ইন্স্যুরেন্স কোম্পানি ও ব্ল– ইন্স্যুরেন্স কোম্পানির সম্পাদিত চুক্তির ফলে জনাব রাকিবের বিমা দাবি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে”-উক্তিটি উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো। ৪

 

২৭. কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ বিষয় কোড: ২ ৯ ৩

সময়Ñ ২ ঘণ্টা ৩০ মিনিট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা: দ্বিতীয় পত্র পূর্ণমানÑ ৭০

১. জাহাঙ্গীর একজন মধ্যম আয়ের চাকরিজীবী। তার শেয়ার ব্যবসার প্রতি অনেক আগ্রহ। তারই ফলশ্র“তিতে সে একটি কোম্পানির ইউনিট সার্টিফিকেট ক্রয় করেন যারা ঐ সংগৃহীত অর্থ দেশের মাধ্যমিক বাজারসহ অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ করে। অন্যদিকে, জামান তার মুদি ব্যবসায়ের ক্ষেত্রে প্রকট অর্থ সংকটে পতিত হয়ে তার থানায় একটি ব্যাংকের শরণাপন্ন হন। ব্যাংকটি তাকে কোনো ধরনের ঋণ প্রদানে অসম্মতি জানায় এবং সাথে সাথে এটাও জানায় যে, এই ব্যাংকটি কৃষকদের সহযোগিতার জন্য কাজ করে।
ক. একক ব্যাংক কাকে বলে? ১
খ. ব্যাংককে ব্যবসায়ের জীবনীশক্তি বলা হয় কেন ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে উলি­খিত প্রথম ব্যাংকটি কার্যের ভিত্তিতে কোন ধরনের আওতায় পরে তা বর্ণনা করো। ৩
ঘ. জাহাঙ্গীর ও জামানের ব্যাংক দুটির মধ্যে যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য আছে তা বিশ্লেষণ করো। ৪

 

২. যেকোনো দেশেই একটি ব্যাংক থাকে যে অন্যান্য ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে। সরকারের ব্যাংক হিসেবে কাজ করে, মোট কথা ব্যাংকের রাজা হয়ে কাজ করে। বাংলাদেশেও এমন একটি ব্যাংক আছে যেটি সরকারের বিশেষ আইন ও অধ্যাদেশ বলে গঠিত। অন্যদিকে, আরো কিছু ব্যাংক থাকে যারা জনগণের কাছ থেকে বিভিন্ন হিসাবের মাধ্যমে তথ্য সংগ্রহ করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ঋণদান করে থাকে। আবার জনগণ চাইলে তাদের জমাকৃত অর্থ চেকের মাধ্যমে উত্তোলন করতে পারে।
ক. ব্যাংক হার নীতি কাকে বলে? ১
খ. কেন্দ্রীয় ব্যাংককে কেন ঋণদানের শেষ আশ্রয়স্থল বলা হয়Ñ তা ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে উলি­খিত প্রথম ব্যাংকটি মালিকানার ভিত্তিতে কোন ধরনের ব্যাংক তা আলোচনা করো। ৩
ঘ. উদ্দীপকে উলি­খিত দুই ধরনের ব্যাংকের মধ্যে তুলনামূলক আলোচনা করো। ৪

 

৩. ঈধৎব ইধহশ সদ্য প্রতিষ্ঠিত একটি বাণিজ্যিক ব্যাংক। তাদের মূল স্লোগান হলো ‘সেবাই প্রথম’। বর্তমানে ব্যাংকটি গ্রাহকদের বিভিন্ন ধরনের হিসাব খোলার সুযোগ দিয়ে, অধিক শাখা স্থাপন করে, আমদানি-রপ্তানিতে সাহায্য করে সেবা প্রদান করে আসছে। ইতোমধ্যে ব্যাংকটি গ্রাহকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন ধরনের আধুনিক ব্যাংকিং সেবা যেমন : অনলাইন ব্যাংকিং, হোম ব্যাংকিং, ছ-ঈধংয, মোবাইল ব্যাংকিং ইত্যাদি প্রদানের পরিকল্পনা করছে। যদিও উন্নত ব্যাংকিং সেবা প্রদান ব্যয় সাপেক্ষ তবু তারা মনে করছে তাদের এই পরিকল্পনা ব্যাংকের লক্ষ্য অর্জনে সহায়ক।
ক. ঋণ আমানত সৃষ্টি কাকে বলে? ১
খ. মুনাফা অর্জন করাই বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য কেন তা ব্যাখ্যা করো। ২
গ. ঈধৎব ইধহশ তাদের ব্যাংকিং কার্যক্রম কোন নীতির ভিত্তিতে পরিচালনা করছে তা বর্ণনা করো। ৩
ঘ. উদ্দীপকে উলি­খিত ব্যাংকটি তাদের মূল লক্ষ্য অর্জনে যে সমস্ত পরিকল্পনা করছে তা কতটুকু যুক্তিসঙ্গত তা আলোচনা করো। ৪

 

৪. ক্ষুদ্র ব্যবসায়ী মি. চিš§য় দাশের হিসাবে ১,৫০,০০০ টাকা জমা আছে। তিনি ২৪ জুলাই ১১ তারিখ সকাল ১০ টায় ১,০০,০০০ টাকা উত্তোলনের জন্য ব্যাংকে একটি চেক পাঠান। দুপুর ১২ টায় ৭৫,০০০ টাকা নগদ জমা দেন। তিনি বেলা ২টায় মি, করিমকে সঠিকভাবে পূরণকৃত ৯০,০০০ টাকার একটি চেক প্রদান করেন। ঐ দিনই বেলা ৩টায় চেকের টাকা তুলতে গেলে ব্যাংক মি. করিমকে হিসাবে পর্যাপ্ত টাকা থাকা সত্তে¡ও টাকা দিতে অস্বীকৃতি জানায়। এতে মি. চিš§য়ের ব্যবসায়ে নেতিবাচক প্রভাব পড়ে।
ক. বাহক চেক কী? ১
খ. চেকে দাগকাটা হয় কেন? ২
গ. মি. চিš§য় কোন ধরনের ব্যাংক হিসাব পরিচালনা করেছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. ব্যবসায়ের সুনাম ও স্বাভাবিক লেনদেন বজায় রাখতে মি. চিš§য়ের করণীয় কী তা ব্যাখ্যা করো। ৪

 

৫. মি. অমূল্য বেসরকারি অফিসে চাকরি করেন। তার শরীরের অবস্থা ও সুবিধাজনক নয়। অন্যীদকে তার বন্ধু বিজয় সরকারি চাকুরে। বন্ধু বেতন কম পেলে কী হবে, সে তো চাকরি শেষে পেনশন পাবে। মি. অমূল্য বিমা কর্মকর্তাকে করণীয় জিজ্ঞাসা করলেন। কর্মকর্তা বললেন, এমন পলিসি আছে যেখানে পেনশনের মত টাকাই শুধু নয় নানান সুবিধাও পাওয়া যাবে। মি. অমূল্যের প্রশ্ন, যদি আমি তা শেষ পর্যন্ত চালাতে না পারি তবে কী হবে? বিমা কর্মকর্তার জবাব, এমন অবস্থা হলে বিমা কোম্পানি আপনার টাকা মেরে খাবে এমন মনে করার কোনো কারণ নেই।
ক. আজীবন বিমাপত্র কী? ১
খ. যৌথ বিমা বা যুগ্ম বিমা বলতে কী বোঝ? ২
গ. মি. অমূল্যকে বিমা কর্মচারী কোন ধরনের বিমাপত্র খুলতে পরামর্শ দিয়েছেন ব্যাখ্যা করো। ৩
ঘ. মি. অমূল্যের কি শেষ পর্যন্ত বিমা কর্মকর্তার কথায় আস্থা রাখা উচিত হবে? বিশ্লেষণ করো। ৪

 

৬. আলম জাহাজ কোম্পানির ৫টি জাহাজ আছে। তারা সবগুলো জাহাজকে একটি বিমার আওতায় রেখে ‘অজন্তা বিমা কোম্পানি’ এর সাথে ৫ বছরের জন্য একটি চুক্তি করে। চুক্তি অনুযায়ী জাহাজ কোম্পানি প্রতিটি জাহাজ যাত্রার সময় বিমা কোম্পানিকে অবহিত করবে। সম্প্রতি একটি জাহাজ যাত্রার সময় বিমা কোম্পানিকে অবহিত করে এবং জাহাজটি যাত্রাপথে অচল হয়ে পড়ে। তদন্তে প্রমাণিত হয়, যাত্রার সময়েই জাহাজটি সমুদ্রে চলাচলের যোগ্য ছিল না। জাহাজ কোম্পানি বিমা দাবি উপস্থাপন করে। বিমা কোম্পানি দাবি প্রত্যাখ্যান করে।
ক. প্রিমিয়াম কী? ১
খ. বিমা চুক্তিকে কেন ক্ষতিপূরণের চুক্তি বলা হয়? ২
গ. আলম জাহাজ কোম্পানির বিমাপত্রটি কোন ধরনের দাবি প্রত্যাখ্যানের বিষয়টি মূল্যায়ন করো। ৩
ঘ. অব্যক্ত শর্তের আলোকে বিমা কোম্পানি দাবি প্রত্যাখ্যানের বিষয়টি মূল্যায়ন করো। ৪

 

৭. রাহাত কোম্পানি লি. একটি চামড়া প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান। এটা তুরাগ নদীর তীরে অবস্থিত। প্রক্রিয়াজাতকরণ এর সময় বর্জ্য ও দূষিত পানি নদীতে পড়ায় পানি, বায়ু ও মাটি দূষিত হচ্ছে। এর জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একটি পানি পরিশোধন যন্ত্র ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। যন্ত্রটি ক্রয় করার জন্য ৫ কোটি টাকার প্রয়োজন। এর আয়ুষ্কাল ১৫ বছর। কোম্পানিটি প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে।
ক. অর্থায়ন কী? ১
খ. সম্পদ সর্বোচ্চকরণ বলতে কী বোঝ? ২
গ. পানি পরিশোধনকারী যন্ত্র ক্রয়ে অর্থায়নের কোন কার্যাবলির অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে রাহাত কোম্পানি লি.-এর বিনিয়োগ সিদ্ধান্তটি অর্থায়নের কোন ধারণার সাথে সম্পৃক্ত? বিশ্লেষণ করো। ৪

 

৮. তিথিলা ফুডস লি. প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রী বাজারজাত করে। বাজারে বার্ষিক চাহিদা ১,২০,০০০ প্যাকেট এবং প্রতি প্যাকেটের ক্রয়মূল্য ২২ টাকা। প্রতিটি ক্রয়াদেশের খরচ ৮০ টাকা, প্রতি একক পণ্যের বার্ষিক সংরক্ষণ ব্যয় ২ টাকা। ক্রয়াদেশ প্রদানের পর গুদামের পণ্য পৌঁছাতে ৪ দিন সময় লাগে। কোম্পানির তাৎক্ষণিক ক্রেতা চাহিদা মেটাতে ৫০০ প্যাকেট পণ্য সংরক্ষণের সিদ্ধান্ত গ্রহণ করে।
ক. মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ কী? ১
খ. অতিরিক্ত মজুদ সংরক্ষণের ফলে কী সমস্যা সৃষ্টি হয়? ২
গ. তিথিলা ফুডস লি.-এর বার্ষিক মজুদ ব্যয় নির্ণয় করো। ৩
ঘ. উদ্দীপকের মজুদ ব্যবস্থাপক ২,০০০ প্যাকেট পণ্য মজুদ থাকা অবস্থায় পুনঃফরমায়েশ করে। তার সিদ্ধান্তের যৌক্তিকতা ব্যাখ্যা করো। ৪

 

৯. ফুড ক্যাসেল কোম্পানির কাঠামো নিæরূপ:
মূলধনের উৎস পরিমাণ টাকা ব্যয় হার
সাধারণ শেয়ার ১০,০০,০০০ ১৮%
অগ্রাধিকার শেয়ার ৬,০০,০০০ ১৪%
ঋণপত্র ৪,০০,০০০ ১০%
মোট ২০,০০,০০০
কর্পোরেট ব্যয়ের হার = ৪০%
ক. মূলধন ব্যয় কী? ১
খ. কখন একটি কোম্পানি অবহারে শেয়ার বিক্রি করে? ২
গ. অই কোম্পানির মূলধন ব্যয় নির্ণয় করো। ৩
ঘ. উদ্দীপকের প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পর্ষদ ঋণ মূলধন ব্যবহার না করার সিদ্ধান্ত গ্রহণ করে। এমতাবস্থায় অন্যান্য উৎস হতে সমহারে মূলধন সংগ্রহ করলে মূলধন ব্যয়ের উপর কিরূপ প্রভাব পড়বে? বিশ্লেষণ করো। ৪

 

১০. জনাব তামিমের বিনিয়োগযোগ্য তহবিল ৫০,০০০ টাকা। তার উক্ত ফান্ড দুটি প্রকল্পে বিনিয়োগ করার সুযোগ রয়েছে।
প্রকল্পের তথ্যসময়হ নিæরূপ:
প্রকল্পের সময় (বছর) ০ ১ ২ ৩ ৪
অ এর নিট নগদ প্রবাহ (২০,০০০) ৬,০০০ ৬,০০০ ৬,০০০ ৬,০০০
ই এর নিট নগদ প্রবাহ (৩০,০০০) ৬,০০০ ৮,০০০ ১০,০০০ ১২,০০০
বিনিয়োগের প্রত্যাশিত আয়ের হার ১০% এবং ভগ্নাবশেষ মূল্য উভয় প্রকল্পের ৫,০০০ টাকা।
ক. মূলধন বাজেটিং কী? ১
খ. মূলধন রেশনিং কিভাবে করা হয়? ব্যাখ্যা করো। ২
গ. প্রকল্প ই-এর চইচ নির্ণয় করো। ৩
ঘ. নিট বর্তমান মূল্যের ভিত্তিতে তামিমের বিনিয়োগ সিদ্ধান্তের যৌক্তিকতা ব্যাখ্যা করো। ৪

 

১১. সিকিউরিটি অ ও ই এর উপার্জন হার সম্ভাবনা বিন্যাস নিæরূপ:
অর্থনৈতিক অবস্থা সম্ভাবনা সিকিউরিটি অ সিকিউরিটি ই
চাঙ্গা ০.২৫ ১২% ১৪%
স্বাভাবিক ০.৫০ ১০% ১১%
মন্দা ০.২৫ ১৪% ১৪%
ক. কোম্পানি ঝুঁকি কী? ১
খ. পোর্টফোলিও নীতি বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে বর্ণিত সিকিউরিটি ‘অ’-এর আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত কোন সিকিউরিটিতে একজন বিনিয়োগকারীর জন্য বিনিয়োগ কম ঝুঁকিপূর্ণ বিভেদাঙ্ক নির্ণয়ের মাধ্যমে বিশ্লেষণ করো। ৪

 

২৮. নিউ গভ. ডিগ্রী কলেজ, রাজশাহী বিষয় কোড: ২ ৯ ৩

সময়Ñ ২ ঘণ্টা ৩০ মিনিট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা: দ্বিতীয় পত্র পূর্ণমানÑ ৭০

১. যমুনা কো-অপারেটিভ ফাইন্যান্স লি. দেশের বিভিন্ন জায়গায় তার শাখা স্থাপন করে জনগণের কাছ থেকে টাকা সংগ্রহ করে থাকে। কিন্তু তাদের ওপর জনগণের আস্থা কম কারণ প্রতিষ্ঠানটি কোনো শক্তিশালী প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত হচ্ছে না। তাছাড়া প্রতিষ্ঠানটি আর্থিক সংকটে পড়লে উদ্ধার করার কেউ নেই। প্রতিষ্ঠানটি তাদের ব্যবসায় ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তিত সেই জন্য তাদের কাঠামো পরিবর্তন করে একটি শক্তিশালী ব্যাংকের অধীনে পরিচালিত হতে চায় যেটি তার ঋণ দানের শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করবে।
ক. ব্যাংকিং কী? ১
খ. কণঈ কেন প্রয়োজন? ব্যাখ্যা করো। ২
গ. যমুনা কো-অপারেটিভ ফাইন্যান্স লি. কোন ধরনের প্রতিষ্ঠান? আলোচনা করো। ৩
ঘ. যমুনা কো-অপারেটিভ ফাইন্যান্স লি. প্রতিষ্ঠানটি তার কাঠামো পরিবর্তনের ফলে দেশের অর্থনৈতিক উন্নয়নে কী ভ‚মিকা রাখতে পারবে? সপক্ষে যুক্তি দাও। ৪

 

২. ‘ক’ ব্যাংকের অধীনে তালিকাভুক্ত হয়ে এবং ঐ ব্যাংকের অনুমতি গ্রহণ করে ‘খ’ ব্যাংকে আমানত গ্রহণ এবং ঋণ প্রদান কার্যক্রম শুরু করে। সম্প্রতি গ্রাহকদের প্রয়োজনমত নগদ অর্থ সরবরাহ করতে ‘খ’ ব্যাংক ব্যর্থ হচ্ছে।
ক. নিকাশ ঘর কী? ১
খ. বাণিজ্যিক ব্যাংক কিভাবে ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি করে? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে ‘ক’ ব্যাংকের সাথে বাংলাদেশের কোন ব্যাংকের কার্যক্রম সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো। ৩
ঘ. ‘খ’ ব্যাংকের সমস্যা সমাধানে তোমার পরামর্শ কী? উদ্দীপকের আলোকে আলোচনা করো। ৪

 

৩. সুখী ব্যাংক লি. কাপড় ব্যবসায়ীদের প্রচুর ঋণ দেয়। এ বছর শীত কম থাকায় অনেক ব্যবসায়ী বেকায়দায় পড়ে তাদের ব্যবসায় গুটিয়ে নিয়েছে। ফলে ব্যাংকের ঋণের টাকা ঠিকমত আদায় হচ্ছে না। আমানতকারীগণ তাদের অর্থ ফেরত নেওয়ার জন্য আবেদন দিচ্ছে।
ক. ব্যাংক কী? ১
খ. ব্যাংক হার নীতি বলতে কী বুঝ? ২
গ. সুখী ব্যাংক লি. বর্তমানে কি সমস্যায় পড়েছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে ব্যাংকটির কী একক ক্ষেত্রে ঋণ দেওয়া যুক্তিযুক্ত হয়েছে? ব্যাখ্যা করো। ৪

 

  • উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
  • উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
  • উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
  • উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
  • উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
  • উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF

 

৪. রাজশাহীর রাতুল সাহেব কানাডায় চাকরি করেন। তিনি ব্যাংকের মাধ্যমে প্রতিমাসে দেশে টাকা পাঠিয়ে থাকেন। যা স্থানীয় সুরমা ব্যাংকে জমা হয়। তবে তিনি এবার দেশে ফিরে কিছু টাকা একত্র করে নির্দিষ্ট সময়ের জন্য অধিক লাভজনক হিসাবে রেখে দেওয়ার কথা চিন্তাভাবনা করেছেন।
ক. ব্যাংক হিসাব কী? ১
খ. নমুনা স্বাক্ষর কার্ড কেন প্রয়োজন হয় ব্যাখ্যা দাও। ২
গ. রাতুল সাহেব কোন ধরনের হিসাবে টাকা জমা করেছেন? ব্যাখ্যা দাও। ৩
ঘ. রাতুল সাহেব নতুন ধরনের হিসাবে টাকা জমা করা কি অধিক লাভজনক হবে। যুক্তিসহ ব্যাখ্যা করো। ৪

 

৫. হায়দারকে তার বাবা কলেজে আসার সময় ৫ টাকা ও ১০ টাকার কয়েকটি নোট দিলেন। সে দেখল এতে ব্যাংকের লোগো ব্যবহৃত হয়েছে এবং তাতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর রয়েছে। আবার সে খেয়াল করে ১ টাকার নোটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা হয়েছে এবং অর্থ সচিবের স্বাক্ষর রয়েছে।
ক. পে-অর্ডার কী? ১
খ. সরকারি নোট কাকে বলে? ২
গ. ৫ টাকা ও ১০ টাকার নোট কোন ধরণের নোট? ব্যাখ্যা করো। ৩
ঘ. বিনিময়ের মাধ্যম হিসেবে সরকারি নোট ও ব্যাংকের নোটের মূল্যায়ন করো। ৪

 

৬. মি. নাফিজ “ডিবিএল ব্যাংক লি.-এর একজন গ্রাহক। লেনদেনের সুবিধার জন্য ব্যাংক কর্তৃক ইস্যুকৃত একটি ইলেক্ট্রিক কার্ড ব্যবহার করেন যা দিয়ে টাকা উত্তোলন ও কেনাকাটা করা যায়। অন্যদিকে তার সহকারী মি. পারভেজ ও একটি ইলেক্ট্রিক কার্ড ব্যবহার করেন যা দিয়ে টাকা উত্তোলন ও কেনাকাটা ছাড়া আরো অন্যান্য কাজ করা যায়।
ক. ই-ব্যাংকিং কী? ১
খ. মোবাইল ব্যাংকিং কেন জনপ্রিয়? ২
গ. ব্যাংক কর্তৃক ইস্যুকৃত মি. পারভেজ এর ইলেক্ট্রিক কার্ড কোন ধরণের ব্যাখ্যা করো। ৩
ঘ. মি. পারভেজের ইলেক্ট্রিক কার্ডটি বর্তমানে ব্যবসায় বাণিজ্যে কিভাবে ভ‚মিকা রাখতে পারে বিশ্লেষণ করো। ৪

 

৭. মি. রাহী একজন ব্যবসায়ী। ২ জানুয়ারি ২০১৭ তার ব্যাংকে হিসাব জমা ছিল ৫ লক্ষ টাকা। কিন্তু বিশেষ প্রয়োজন হওয়ায় ঐ দিন তিনি ৬ লক্ষ টাকার চেক কেটে হিসাব থেকে উত্তোলন করেন। ব্যবসায়টি লাভজনক হওয়ায় তিনি এখন নতুন ইউনিট খোলার জন্য ঋণ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।
ক. ব্যাংক তহবিল কী? ১
খ. ব্যাংকের নিজস্ব তহবিলের মূল উৎস কোনটি ধারণা দাও। ২
গ. মি. রাহী এর গৃহীত ১ লক্ষ টাকা প্রকৃতি অনুযায়ী কোন ধরনের ঋণ ব্যাখ্যা করো। ৩
ঘ. নতুন সিদ্ধান্ত বাস্তবায়নের মেয়াদ অনুযায়ী কোন ঋণ গ্রহণ অধিক যুক্তিযুক্ত বলে তুমি মনে করো। ব্যাখ্যা দাও। ৪

 

৮. মি. রনি সাহেব তার একটি মেশিন ক্রয়ের জন্য সোনালী বিমা কোম্পানির সাথে ২,০০,০০০ টাকার এবং রমনা বিমা কোম্পানির সাথে ৪,০০,০০০ টাকার বিমাপত্র ক্রয়ের মাধ্যমে চুক্তিবদ্ধ হলেন। কিন্তু দুর্ঘটনাবশত মেশিনটির ২,০০,০০০ টাকা সমমূল্যের ক্ষতি সংঘটিত হয়।
ক. দায় বিমা কী? ১
খ. নৈতিক ঝুঁকি কীভাবে বিমা পলিসিতে প্রভাব ফেলে? ২
গ. মি. রনি মেশিনের জন্য কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের আলোকে এ ধরনের বিমাপত্র গ্রহণের যৌক্তিকতা কতটুকু? মূল্যায়ন করো। ৪

 

৯. মি. নোবেল ১৫ বছরের জন্য ৫ লক্ষ টাকার একটি জীবন বিমা চুক্তি সম্পাদন করেন। ৫ বছরের প্রিমিয়াম পরিশোধের পর আর্থিক অসামর্থের কারণে তার বিমা পত্রটি চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে বিমা কোম্পানিকে জানায় এবং বিমা দাবি আদায়ের জন্য আবেদন করেন।
ক. জীবন বিমা কী? ১
খ. জীবন বিমাকে নিশ্চয়তার চুক্তি বলা হয় কেন? ব্যাখ্যা করো। ২
গ. মি. নোবেল কোন ধরনের জীবন বিমাপত্র গ্রহণ করেছেন। আলোচনা করো। ৩
ঘ. মি. নোবেল কী বিমাকারী কোম্পানি থেকে বিমাদাবি পাওয়ার অধিকারী হবেন। যুক্তি দাও। ৪

 

  • HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
  • HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
  • (১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
  • (১ম পত্র) অধ্যায়-২ ব্যবসায় পরিবেশ সৃজনশীল প্রশ্নোত্তর PDF
  • (PDF ১ম পত্র) অধ্যায়-২ ব্যবসায় পরিবেশ সৃজনশীল প্রশ্নোত্তর

 

১০. মি. জনসন জার্মান থেকে নদী পথে ৫ কোটি টাকার কেমিক্যাল আমদানি প্রাক্কালে বিমাচুক্তি গ্রহণ করেন এবং এ প্রেক্ষিতে ১,০০,০০০ টাকার প্রিমিয়াম প্রদান করেন। পণ্যবাহী জাহাজটি সামুদ্রিক ঝড়ের কবলে পড়লে কোটি টাকার কেমিক্যাল ক্ষতিগ্রস্ত হয়।
ক. যুগ্ম বিমাপত্র কী? ১
খ. কখন সমুদ্রে পণ্য নিক্ষেপ করা হয় এবং কেন? ২
গ. উদ্দীপকের মি. জনসন কোন ধরনের নৌ বিমাপত্র গ্রহণ করেছিল? ব্যাখ্যা করো। ৩
ঘ. বিমা কোম্পানির কাছ থেকে কোম্পানিটি কত টাকা ক্ষতিপূরণ পেতে পারে? যুক্তিসহ ব্যাখ্যা করো। ৪

 

১১. বিদ্যুৎ কর্মী মি. রহিম একসাথে সম্পূর্ণ প্রিমিয়াম পরিশোধ করে ২ বছরের জন্য একটি বিমাপত্র গ্রহণ করেন। কিন্তু মেয়াদ পূর্ণ হলেও তিনি কোন বিমাদাবি পাননি। অন্যদিকে মি. কাদের ১০ বছরের জন্য একটি বিমাচুক্তি সম্পাদন করে এবং ৩ বছর প্রিমিয়াম প্রদানের পর তিনি মারা যান। কাদেরের স্ত্রী বিমা দাবি করলে বিমা কোম্পানি তা পরিশোধ করে।
ক. বিমা চুক্তি কী? ১
খ. আজীবন বিমা বলতে কী বোঝায়? ২
গ. মি. রহিম গৃহীত জীবন বিমাপত্রটি মেয়াদের ভিত্তিতে কোন প্রকারের তা ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে মি. কাদেরের বিমাপত্রটি একই সাথে বিনিয়োগ ও আর্থিক সুরক্ষায় সুযোগ দেয় বিশ্লেষণ করো। ৪

 

PDF Download

 

উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।

এই বিভাগের আরো লেখা

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় অধ্যায় ৪ সৃজনশীল প্রশ্ন ৩৬-৪০
HSC ফিন্যান্স ব্যাংকিং ও বিমা (দ্বিতীয় পত্র)

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ৪ | সৃজনশীল প্রশ্ন ৩৬-৪০ | PDF

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম ঢাকা বোর্ড ২০১৬-১৭ বহুনির্বাচনি প্রশ্ন
HSC ফিন্যান্স ব্যাংকিং ও বিমা (দ্বিতীয় পত্র)

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম | ঢাকা বোর্ড ২০১৬-১৭ | বহুনির্বাচনি প্রশ্ন

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম যশোর বোর্ড ২০১৬-১৭ বহুনির্বাচনি প্রশ্ন
HSC ফিন্যান্স ব্যাংকিং ও বিমা (দ্বিতীয় পত্র)

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম | যশোর বোর্ড ২০১৬-১৭ | বহুনির্বাচনি প্রশ্ন

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় অধ্যায় ১১ সৃজনশীল প্রশ্ন ৬-১০ PDF
HSC ফিন্যান্স ব্যাংকিং ও বিমা (দ্বিতীয় পত্র)

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ১১ | সৃজনশীল প্রশ্ন ৬-১০ | PDF

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় অধ্যায় ১১ সৃজনশীল প্রশ্ন ১-৫ PDF
HSC ফিন্যান্স ব্যাংকিং ও বিমা (দ্বিতীয় পত্র)

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ১১ | সৃজনশীল প্রশ্ন ১-৫ | PDF

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় অধ্যায় ১১ সৃজনশীল প্রশ্ন ১৬-২০ PDF
HSC ফিন্যান্স ব্যাংকিং ও বিমা (দ্বিতীয় পত্র)

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ১১ | সৃজনশীল প্রশ্ন ১৬-২০ | PDF

Next Post
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় সকল কলেজের সৃজনশীল প্রশ্ন ২৩-২৫

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | সকল কলেজের সৃজনশীল প্রশ্ন ২৩-২৫

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় সকল কলেজের সৃজনশীল প্রশ্ন ২০-২২

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | সকল কলেজের সৃজনশীল প্রশ্ন ২০-২২

২০২৪ এ এসইও ট্রেন্ড হিসেবে কি কি কাজ করবে!

২০২৪ এ এসইও ট্রেন্ড হিসেবে কি কি কাজ করবে!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয় লেখাগুলো

No Content Available

অন্যান্য বিভাগ থেকে

Class 4 English Short Essay Writing PDF

Class 4 | English | Short Essay Writing | PDF

কদরের রাতের দোয়া ও সালাত বাংলা সহ আরবী

কদরের রাতের দোয়া ও সালাত বাংলা সহ আরবী

HSC বহুনির্বাচনি 1-60 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি PDF

HSC | বহুনির্বাচনি 1-60 | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | PDF

English 2nd Paper Exercise Sheet on Transformation of (Degree)

English 2nd Paper | Exercise Sheet on Transformation of (Degree)

  • আমাদের সম্পর্কে
  • গোপনীয় নীতি
  • জাগোরিকে লিখুন
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ করুন
  • শর্তাবলী
Call us: +1 234 JEG THEME

© ২০২৪ জাগোরিক - সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

No Result
View All Result
  • একাডেমিক
    • সকল শ্রেণির বই
    • প্রথম শ্রেণী
    • দ্বিতীয় শ্রেনী
    • তৃতীয় শ্রেণী
    • চতুর্থ শ্রেণি
    • পঞ্চম শ্রেণি
    • ষষ্ঠ শ্রেণি
    • সপ্তম শ্রেণি
      • সপ্তম শ্রেণি: ইংরেজি
      • সপ্তম শ্রেণি: বাংলা ২য়
      • সপ্তম শ্রেণি: ডিজিটাল প্রযুক্তি
    • অষ্টম শ্রেণী
    • বিদেশে পড়াশোনা
      • স্কলারশিপ
      • আমেরিকা
      • ফিনল্যান্ড উচ্চ শিক্ষা
      • ভারত
      • ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং
    • বিসিএস পরীক্ষা
  • এসএসসি
  • এইচএসসি
  • অনার্স
  • মাস্টার্স
  • স্কিল
    • এসইও
    • ওয়েব ডিজাইন
    • কোডিং শিখুন
    • অনলাইনে ইনকাম
    • ফ্রিল্যান্সিং শিখুন
  • স্বাস্থ্যবার্তা
    • ঔষধের নাম
    • স্বাস্থ্য
    • ত্বকের যত্ন
    • নারী স্বাস্থ্য
    • বিউটি টিপস
    • মা ও শিশু
  • আইন
  • চাকরি
  • অন্যান্য
    • আবেদন পত্র
    • জাগোরিক স্পেশাল
    • উপবৃত্তি
    • ইতিহাস ও ঐতিহ্য
    • জানা-অজানা
    • সপ্তম শ্রেণি: ইংরেজি
    • তথ্য প্রযুক্তি
    • ইংরেজি শিখুন
    • লতা-পাতা
  • সাধারণ জ্ঞান
  • কুইজ
    • আমার প্রতিষ্ঠান
    • গেস্ট ব্লগিং
  • দোয়া
  • শিক্ষা সংবাদ

© ২০২৪ জাগোরিক - সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In